west bengal

এবার বাসেই যাওয়া যাবে সুন্দরবন

এবার বাসেই যাওয়া যাবে সুন্দরবন

রাজ্য সরকারের তরফে নেওয়া হলো নয়া উদ্যোগ। এবার থেকে খুব সহজেই অল্প খরচায় বাসে করে কলকাতা থেকে চলে যেতে পারবেন সুন্দরবন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এর এই উদ্যোগের ফলে মাত্র ৮৭ টাকায় কলকাতা থেকে যাওয়া যাবে সুন্দরবনে। নতুন এই SBSTC বাস পরিষেবা কলকাতার ধর্মতলা থেকে ছেড়ে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল মৈপিঠ যাবে। আবার মৈপিঠ থেকে সেটি আসবে কলকাতার ধর্মতলায়। মৈপিঠের সব থেকে কাছের রেল স্টেশন প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। মৈপিঠ থেকে এই বাসটি প্রতিদিন সকাল ছয়টার সময় কলকাতার উদ্দেশ্যে ছাড়বে। একশ কুড়ি কিলোমিটার দীর্ঘ এই পথের জন্য যাত্রীদের ভাড়া দিতে হবে মাত্র ৮৭ টাকা। অপরদিকে কলকাতার ধর্মতলা থেকে এই বাস…
Read More
আরও কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্য

আরও কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্য

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। জানা গিয়েছে, আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্য। পুজোর আগেই নতুন ২ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হতে পারে। তথ্য অনুযায়ী রাজ্যের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে বিহারের পাটনার মধ্যে চলবে। ইতিমধ্যেই এই ট্রেনটির দু’টি ট্রায়াল রানও সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি, অগাস্ট মাসের মধ্যেই এই ট্রেনের পরিষেবা শুরু হতে পারে। পাটনা-হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের এসি একজিকিউটিভ চেয়ার কারের ভাড়া…
Read More
‘ও মাই গড ২’ এর জন্য পারিশ্রমিক নেয়নি অক্ষয়

‘ও মাই গড ২’ এর জন্য পারিশ্রমিক নেয়নি অক্ষয়

অক্ষয় কুমারের ছবি 'ও মাই গড ২' ১১ আগস্ট মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। একই দিনে মুক্তি পাওয়া সানি দেওলের 'গাদার ২'-এর সাথে সরাসরি সংঘর্ষ সত্ত্বেও, 'ও মাই গড ২' বেশ ভালো ব্যবসা করছে। সিনেমাটি আয় করেছে ১০০ কোটির কাছাকাছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেননি সিনেমার প্রধান তারকা অক্ষয় কুমার!অক্ষয় বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। যদিও 'ও মাই গড ২'-এর জন্য এক টাকাও নেননি অভিনেতা। তবে অক্ষয়ের পারিশ্রমিক ছাড়া সিনেমাটির বাজেট ১৫০ কোটি টাকা।'ও মাই গড ২'-এর প্রযোজক অজিত আঁধারে জানিয়েছেন, 'ও মাই গড ২' তৈরি করতে প্রায় ১৫০ কোটি…
Read More
বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করল বিজেপির শহর মন্ডল কমিটি

বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করল বিজেপির শহর মন্ডল কমিটি

কোচবিহার পৌরসভার বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে আজ বিজেপির কোচবিহার শহর মন্ডল কমিটির পক্ষ থেকে কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিজেপির অভিযোগ, ভেঙে পড়েছে কোচবিহার পৌরসভার পৌর পরিষেবা। নিকাশী নালা থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুর বেহাল দশা। শহরের বুকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পৌরসভার পরিষেবা নিয়ে উদাসীন। অপরদিকে, কোচবিহার পৌরসভার নাগরিকদের উপর বাড়িয়ে চলেছেন করের বোঝা। বাড়ির প্ল্যান পাস করানোর জন্য তিনগুণ বেশি টাকা নেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। যার ফলে নাজেহাল অবস্থা কোচবিহার পৌরসভার সাধারণ নাগরিকদের। অবিলম্বে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া কর বাতিলের দাবিতে এবং সুষ্ঠু পৌর পরিষেবার দাবিতে আজ শহর জুড়ে মিছিল করে…
Read More
শিলিগুড়িতে অনুষ্ঠিত হল লোকশিল্পীদের সম্মেলন

শিলিগুড়িতে অনুষ্ঠিত হল লোকশিল্পীদের সম্মেলন

লোকশিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী রাজ্য সরকার। লোকশিল্পীদের মান উন্নয়ন ও বিকাশ ঘটাতে অনুষ্ঠিত হল লোকশিল্পী সম্মেলন। বৃহস্পতিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দার্জিলিং জেলার লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র গৌতম দেব। এছাড়াও অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা গানের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা। মেয়র গৌতম দেব জানান, তাদের সরকারের মুল লক্ষ্যই হল এই শিল্পীদের উন্নয়ন ঘটানো। বর্তমানে এই রাজ্যের ১লক্ষ ৯৪ হাজার লোকশিল্পী সরকারী ভাতার অন্তর্ভুক্ত রয়েছেন। আগামীতে কিভাবে আরোও শিল্পীদের এই ভাতার অন্তর্ভুক্ত করা যায় সেই উদ্দেশ্যেই এই সম্মেলন বলে জানান তিনি।
Read More
বাড়তে থাকা ডেঙ্গু নিয়ে জারি করা হয়েছে একাধিক সতর্ক বার্তা

বাড়তে থাকা ডেঙ্গু নিয়ে জারি করা হয়েছে একাধিক সতর্ক বার্তা

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ রাজ্যের মধ্যে ডেঙ্গি আক্রান্তের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ দমদম পৌরসভা। অষ্টম স্থানে পানিহাটি। তারপরে যথাক্রমে নৈহাটি, বরানগর, খড়দহ প্রভৃতি। তবে সকলকে ছাপিয়ে প্রথম স্থান দখল করেছে কলকাতা৷ তার পরেই রয়েছে বিধাননগর পৌরসভা। সরকারের তরফে হাসপাতালগুলিতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, তার যথাযথ বন্দোবস্ত রাখার কথা বলা হয়েছে। প্রত্যেকটি পুরসভাকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভাগুলির পক্ষ থেকে আবাসিকদের অনুরোধ করা হয়েছে বাড়িতে যাতে জমা জল না থাকে।…
Read More
রাজনৈতিক দিকে বড় পরিবর্তন হতে পারে বীরভূমে

রাজনৈতিক দিকে বড় পরিবর্তন হতে পারে বীরভূমে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এক বছরেরও বেশি সময় ধরে গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর এই আবহেই এবার বীরভূমে রাজনৈতিক প্রেক্ষাপটে ‘বিরাট’ পরিবর্তন। জেলা সভাধিপতির পদে বসতে চলেছেন অনুব্রত মন্ডল বিরোধী হিসাবে পরিচিত কাজল শেখ। শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতিতে। কেষ্ট বিরোধী কাজল শেখ জেলা সভাধিপতির পদে বসলে যে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। কেষ্ট গ্রেফতারির পরই কোর কমিটিতে জায়গা পায় কাজল শেখ। বাড়ছে তার দাপট। আর এবার জেলা পরিষদ থেকে জয়লাভ…
Read More
আগামী মাসেই বিদেশ ভ্রমণে যেতে পারেন মুখ্যমন্ত্রী

আগামী মাসেই বিদেশ ভ্রমণে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতেই বিদেশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যে বিদেশি বিনিয়োগ টানার লক্ষ্যে বিদেশ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরে দুবাই এবং স্পেন সফরে যেতে পারেন মমতা। সেই উদ্দেশ্যে কেন্দ্রের কাছে রাজ্যের তরফে অনুমতিও চাওয়া হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত পাওয়া গেলেই বিদেশ সফরের চূড়ান্ত দিনক্ষণ স্থির করা হবে। মুখ্যমন্ত্রী মূলত রাজ্যে লগ্নি টানার লক্ষ্যেই ৫-৬ দিনের জন্য বিদেশে যেতে পারেন। দুই দেশের শিল্পপতিদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তাঁর। যদিও মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রা পুরোপুরি নির্ভর করছে কেন্দ্রের অনুমতির উপর। কেন্দ্র সরকার যদি শেষমেশ অনুমতি না দেয়, তাহলে ইচ্ছা থাকলেও…
Read More
ফের কোচবিহারের শীতলকুচিতে শুটআউট, জখম ১ মহিলা

ফের কোচবিহারের শীতলকুচিতে শুটআউট, জখম ১ মহিলা

ফের শুটআউট কোচবিহারের শীতলকুচিতে। গুলিবিদ্ধ হন এক মহিলা। বুধবার শীতলকুচির পাঠানতুলি এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, খেতের ধান ভেড়ায় খেয়ে নেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। গুলিবিদ্ধ মহিলার নাম রোশনা বিবি (৩৫)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এদিন খেতের ধান ভেড়ায় খেয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা শুরু হয়। সেইসময় এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। ঘটনায় রোশনা বিবির পায়ে গুলি লাগে। তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কোচবিহারে রেফার করা হয় তাঁকে। শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, একটি…
Read More
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় শিলিগুড়িতে বিক্ষোভে নামল এবিভিপি

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় শিলিগুড়িতে বিক্ষোভে নামল এবিভিপি

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় শিলিগুড়ির হাশমি চকে বিক্ষোভ প্রদর্শন করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলিগুড়ি শাখা। এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে ঘটনার প্রতিবাদ জানান। বুধবার দুপুরে শিলিগুড়ির হাশমি চকে বিক্ষোভ দেখায় তারা। এই বিক্ষোভ থেকে বামপন্থীদের কটাক্ষ করা হয়। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি তুলে ধরা হয়।
Read More
আগামী এক বছরের মধ্যে আরও অত্যাধুনিক হতে চলেছে কলকাতা মেট্রো

আগামী এক বছরের মধ্যে আরও অত্যাধুনিক হতে চলেছে কলকাতা মেট্রো

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। এবার কলকাতা মেট্রো আরও আধুনিক। বিদ্যুৎ বিভ্রাটের কারণে থামবে না মেট্রো। গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও সুড়ঙ্গের নীচে থমকে যাবে না মেট্রো। বরং ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে মেট্রো চলতে পারবে। কলকাতা মেট্রোর একটি শাখা জানিয়েছে, কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ শাখায় অ্যালিমিনিয়ামের থার্ড লাইন বসানো হবে। এবার মেট্রোকে ব্যাটারিতে চালানোর পথে হাঁটতে চলেছে কর্তৃপক্ষ। নর্থ-সাউথ করিডরে বসানো হচ্ছে ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’। জরুরী অবস্থার এটাই টেনে নিয়ে যাবে মেট্রোকে।যা এইমুহুর্তে ভারতের কোনও মেট্রো করিডরে নেই। কলকাতা মেট্রো পরিবেশ বান্ধব উপায়ে নর্থ-সাউথ করিডোরের চারটি স্থানে এই বিশেষ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বসাতে চলেছে৷…
Read More
আবার মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে দাম বেড়েছে আলুর

আবার মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে দাম বেড়েছে আলুর

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে টমেটোর পর এবার কার্যত আকাশছোঁয়া দাম আলুর। এইমুহুর্তে শহর ও শহরতলিতে চন্দ্রমুখী আলুর দাম রয়েছে ২৮-৩০ টাকা প্রতি কেজি। এদিকে জ্যোতি আলু বিকোচ্ছে ২২-২৪ টাকা কেজি দরে। আলুর পাশাপাশি দাম বেড়েছে পটলেরও। প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। এদিকে আদার দামও যথেষ্ট বেশি। কেজি প্রতি আদার দাম এখন ৩০০ টাকা। এমতাবস্থায় আম জনতাকে খানিকটা স্বস্তি দিচ্ছে ঢ্যাঁড়শ। 35- 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঢ্যাঁড়শ। কুমোড়র দামও যথেষ্ট চড়া। ৪০ টাকায় মিলছে এক কেজি কুমড়ো। বেগুন প্রতি কেজি বিকোচ্ছে ৬০ টাকা…
Read More
বড় খুশির খবর, আরও এক বন্দে ভারত পেতে চলেছে বাংলা

বড় খুশির খবর, আরও এক বন্দে ভারত পেতে চলেছে বাংলা

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। এই মুহূর্তে ভারতীয় রেলের অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস দেশের ২৫টি রুটে যাতায়াত করে। এরমধ্যে তিনটি রুট রয়েছে বাংলায়। তবে খুব শীঘ্রই বাংলায় আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। চলতি আগস্ট মাসেই বাংলার চতুর্থ বন্দে ভারত ট্র্যাকে নামতে পারে। হাওড়া থেকে বিহারের পাটনা এবং পাটনা থেকে হাওড়া পর্যন্ত নতুন এই বন্দে ভারত যাতায়াত করবে। ইতিমধ্যে দুবার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। নতুন এই বন্দে…
Read More
আগামী কদিন রাজ্যে বাড়তে বৃষ্টির পরিমাণ

আগামী কদিন রাজ্যে বাড়তে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়ার দফতর সূত্রে খবর, আজও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এমনকী আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমান আরও বাড়বে। মৌসুমী অক্ষরেখার কারণেই এই বর্ষণ। আবার উত্তরবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। কিছুদিন গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম…
Read More