west bengal

এবার অভিযোগ শুনবে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী

এবার অভিযোগ শুনবে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে সাধারণ মানুষের অভাব অভিযোগ দূর করতে এবার আরো সচেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফোনের মাধ্যমে সরাসরি জনগণ তাদের বক্তব্য জানাতে পারবেন মুখ্যমন্ত্রীকে। এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসাধারণের অভাব অভিযোগ শোনার জন্য চালু করা হয়েছিল ‘দিদিকে বলো।’ এবার সেই ধাঁচে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হলো ‘সরাসরি মুখ্যমন্ত্রী।’ ফোনের মাধ্যমে যেকোনও প্রান্ত থেকে যে কেউ যেকোনো ধরনের অভিযোগ জানাতে পারবেন এই কর্মসূচির মাধ্যমে। সূচনার পর মমতা বলেন, “আগে দলের পক্ষ থেকে এই ধাঁচে ‘দিদিকে বলো’ কর্মসূচি লঞ্চ করেছিলাম আমরা। তবে এই কর্মসূচি দলের নয়,…
Read More
এবার বিদ্যুৎবরণ গায়েনের ওপর নজর সিবিআই-এর

এবার বিদ্যুৎবরণ গায়েনের ওপর নজর সিবিআই-এর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হাজির সিবিআই। বিদ্যুৎ লিভার ক্যানসারে আক্রান্ত। সেই শারীরিক অসুস্থতার জন্যই বাড়ি এসে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। গরু পাচার মামলায় মঙ্গলবার থেকেই চাপ বাড়িয়েছে সিবিআই। বোলপুরের গেস্ট হাউস রতন কুঠিতে ফের অস্থায়ী ক্যাম্প বানিয়েছে। অনুব্রত ও সুকন্যা ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে সেখানে তলব করা হয়েছে বলে খবর। সিবিআই সূত্রের দাবি, শক্তিগড়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে যাঁরা দেখা করেছিলেন, এবার সিবিআইয়ের র‍্যাডারে তাঁরাই। দীর্ঘদিন বোলপুর পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন বিদ্যুৎবরণ। ট্রাকের খালাসি ছিলেন। ২০১১ সালে…
Read More
চলতি বছর দেরিতে বর্ষা ঢুকবে বঙ্গে

চলতি বছর দেরিতে বর্ষা ঢুকবে বঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারতে প্রবেশ করেছেমদক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। স্বাভাবিকের চেয়ে এক সপ্তাহ পরে কেরলে ঢুকে পড়ল বর্ষা। কেরলে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছিল আগেই। এবার সরকারি ভাবে বর্ষা শুরু হল ভারত ভূখণ্ডে। সাধারণত ১ জুন কেরলে প্রবেশ করে বর্ষা। গত দেড়শ বছরে, কেরলে বর্ষা শুরু হওয়ার তারিখে বড় হেরফের হয়েছে। ১৯১৮ সালের ১১ মে বর্ষা প্রবেশ করেছিল। এখনও পর্যন্ত সবচেয়ে বিলম্বিত বর্ষা ছিল ১৯৭২ সালের ১৮  জুন ! দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু…
Read More
রাজ্য পুলিশের বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ বিচারপতির

রাজ্য পুলিশের বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ বিচারপতির

সম্প্রতি এক ঘটনাকে ঘিরে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যু নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলা উঠলে তিনিই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিলেন। তবে তদন্তে সেই সিটকেই রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ ওঠে। প্রসঙ্গত, কালিয়াগঞ্জ কাণ্ডে হাইকোর্ট যে সিট গঠন করে দিয়েছিল তার মাথায় রাখা হয়েছিল বর্তমান আইপিএস দময়ন্তী সেনকে। পাশাপাশি রাখা হয়েছিল দুই প্রাক্তন আইপিএস উপেন বিশ্বাস ও পঙ্কজ দত্তকে। তবে উপেন ও পঙ্কজবাবু আজ আদালতে হাজির হয়ে জানান, গোটা তদন্তে দময়ন্তী সেন কোনও সহযোগিতা করেননি। বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা…
Read More
গরমে অতিষ্ট বন্যপ্রাণীরাও

গরমে অতিষ্ট বন্যপ্রাণীরাও

তীব্র দাবদহে ক্লান্তির হাত থেকে বাঁচতে একটু ঠান্ডা জলে স্নান। আর এই স্নানে যে শুধু মানুষই স্বস্তি পেয়ে থাকি, তা নয়। জীবন মাত্রই শরীরে তাপমাত্রার পারদ তর তর করে বাড়ছে। কয়েকদিন ধরে গরমের যা দাপট,তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপাখী, বন্যপ্রাণী সকলেরই ওষ্টাগত অবস্থা। আর এই গরমের হাত থেকে বাঁচতে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে স্নান করতে দেখা গেল এক দল বাঁদরকে। তিস্তা উদ্যানের ফোয়ারায় জলে স্নান করছে বাঁদরের দল। গরমের হাত থেকে একটু নিস্তার পেতে এই বাঁদরের দল এক জায়গা থেকে আর এক জায়গায় ছোটাছুটি করছে। গরমে হাঁসফাস অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আর লোকালয়ে বাঁদরের এই দৃশ্য দেখে ভিড় জমান…
Read More
৬ বছরের প্রেম, প্রেমের ইতি টানতে ও চার হাত এক করতে বিয়ের ধর্নায় বসলো প্রেমিক

৬ বছরের প্রেম, প্রেমের ইতি টানতে ও চার হাত এক করতে বিয়ের ধর্নায় বসলো প্রেমিক

প্রেমিকার অন্য জায়গায় বিয়ের দেখাশোনা চলছে, খবর পাওয়া মাত্রই প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিক গোপাল অধিকারী। চার বছর আগে ধূপগুড়িতে ঠিক আজকের দিনে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেছিল প্রেমিক অনন্ত বর্মন। দীর্ঘ তালবাহানার পর ভালোবাসা পূর্ণতা পায় অনন্ত বর্মন ও লিপিকার। আজ তাদের চার বছরের বিবাহ বার্ষিকী। এদিকে,প্রেমিকার বাড়ির সামনে বিয়ের জন্য প্রেমিকের ধর্নায় বসার খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় প্রচুর মানুষ ভিড় জমায়।নিজেদের সম্পর্কের প্রমাণ স্বরূপ দুজনের ছবি হাতে নিয়ে ধর্নায় বসে যুবক। আর তা দেখতেই ভিড় জমান এলাকাবাসী। তুফানগঞ্জ দুই ২ ব্লকের বারাকালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিঙ্গাপূর্নি এলাকায় ধর্নায় বসে প্রেমিক গোপাল অধিকারী। তার বাড়ি বক্সিরহাট…
Read More
রাজ্যের কিছু জেলায় বৃষ্টির পূর্বভাস

রাজ্যের কিছু জেলায় বৃষ্টির পূর্বভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি সঙ্গে ৩০-৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগণায়। তবে স্বস্তির এই খবর সাময়িক মাত্র। আবহাওয়া দফতর সূত্রে খবর, তবে আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৫দিন…
Read More
কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিছিল তৃণমূলের

কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিছিল তৃণমূলের

কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে আলিপুরদুয়ারে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক‌ জানান কোচবিহারের রাজ পরিবারের বিরুদ্ধে বিহারের প্রাক্তন উপ মুখ‍্যমন্ত্রী সুশীল মোদী কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে এদিন আমরা আলিপুরদুয়ার শহরে প্রতিবাদ মিছিল করলাম এবং মিছিল শেষে সুশীল মোদীর কুশপুতুল দাহ করা হয়।
Read More
WBSEDCL এর অস্থায়ী কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো ওই দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে

WBSEDCL এর অস্থায়ী কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো ওই দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে

WBSEDCL এর অস্থায়ী কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো ওই দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে। বুূধবার সকালে বিদ্যুৎ দপ্তরের প্রশাসনিক ভবনের অস্থায়ী কর্মী অনিমেষ দত্তের উপর হঠাৎ চড়াও হয় ওই দপ্তরের ডিভশনাল এইচ. আর বন্ধু বিশ্বাস। তবে কী কারণে বন্ধু বিশ্বাস চড়াও হন সে বিষয় নিয়ে অনিমেষ দত্ত স্পষ্ট ভাবে কিছু না জানাতে পারলেও অন্যান্য কর্মীরা জানান, অফিসে উপস্থিতি নিয়ে বেশ কয়েকদিন ধরে বন্ধু বিশ্বাস ও অনিমেষ দত্তের মধ্যে ঝামেলা চলছিলো। সেই নিয়ে আজ হঠাৎ চড়াও হয় বন্ধু বিশ্বাস। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় অনিমেষ দত্তকে। রক্তাক্ত অবস্থায় অনিমেষ বাবুকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয় এরপর অনিমেষ বাবু রায়গঞ্জ…
Read More
বিস্ফোরক দাবি, চাপ বাড়ানো হচ্ছে সুজয়কৃষ্ণর ওপর

বিস্ফোরক দাবি, চাপ বাড়ানো হচ্ছে সুজয়কৃষ্ণর ওপর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আর সেই কাকুই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে সরব। অভিযোগ স্বীকার করানোর জন‌্য চাপ দিচ্ছে ইডি। নিজের আইনজীবী মারফত আদালতকে জানালেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাকে জেরা সময় আদালতে তার আইনজীবীকে উপস্থিত থাকার জন্য আবেদনও জানিয়েছেন ‘কালীঘাটের কাকু’। দক্ষিণ কলকাতার এই ব্যবসায়ীর আইনজীবীরা ব‌্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে আবেদন করে বলেন, ইডি আধিকারিকরা তাদের মক্কেলের উপর চাপ সৃষ্টি করছে, যেটা অসাংবিধানিক। আইনজীবীদের দাবি, যাতে সুজয়কৃষ্ণ নিজের ওপরে ওঠা…
Read More
রেলযাত্রীদের যাত্রাকে সুগম করতে বড় পদক্ষেপ রেলের তরফে

রেলযাত্রীদের যাত্রাকে সুগম করতে বড় পদক্ষেপ রেলের তরফে

রেলযাত্রীদের যাত্রাকে সুগম করতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। এমতাবস্থায়, এবার মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের জন্য এটি বড়সড় সুখবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, দীর্ঘদিন অপেক্ষা করার পর এবার নশিপুর-আজিমগঞ্জ সাইডে দ্রুত গতিতে চলছে স্লিপার বসানোর কাজ। শুধু তাই নয়, ইতিমধ্যেই নশিপুর রেল ব্রিজ তৈরির কাজ জোরকদমে চলছে। এই প্রসঙ্গে, জমি জটের কারণে দীর্ঘদিন ধরে এই রেল ব্রিজের কাজ থমকে ছিল। যদিও, গতবছরের ডিসেম্বর নাগাদ সমস্ত সমস্যা মিটিয়ে ফেলে ওই রেল ব্রিজটির অসমাপ্ত কাজ শুরু হয়। মূলত, নশিপুর রেল ব্রিজটি চালু হলে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যোগাযোগ আরো সহজ হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০৪ সালের ডিসেম্বর মাসে…
Read More
বড় কোনো অ্যাকশন নিতে চলেছে গোয়েন্দা দফতর

বড় কোনো অ্যাকশন নিতে চলেছে গোয়েন্দা দফতর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের একের পর এক দুর্নীতির তদন্তে আটঘাট বেঁধে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই উত্তপ্ত পরিস্থিতিতেই গত শুক্রবার এবার কলকাতায় ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র। সেই থেকেই জল্পনা ছিল যে এবার বড় কিছু ঘটতে চলেছে বাংলায়। তবে এই দুদিনে কেন্দ্রীয় এজেন্সির কোনও রকম অ্যাকশন না দেখা গেলেও নিজাম প্যালেস ও সিজিও কমপ্লেক্সের অন্দরে ফের গুঞ্জন শুরু হয়েছে। জানা যাচ্ছে, এই সপ্তাহেই বড় কিছু করতে পারে গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর বছর…
Read More
ঔষধ ব্যবসায়ীর দোকান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারে

ঔষধ ব্যবসায়ীর দোকান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার জেলার ফালাকাটার সুভাষপল্লীর এক ঔষধ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হল তার ঔষধের দোকান থেকে, মৃত ঔষধ ব্যবসায়ীর নাম বাদল চক্রবর্তীl জানা গেছে, এই ব্যবসায়ী আগে সরকারি চাকুরীজীবী ছিলেন এরপর অবসর গ্রহণের পর তিনি ফালাকাটায় নিজের বাড়ির পাশেই এক ঔষধের দোকান করেন। মঙ্গলবার সকালে তার দোকানের কর্মচারীরা সকালে দোকান খুলেই দেখেন তার মালিকের ঝুলছে সেই দোকানে। এরপর সেই কর্মচারী তার বাড়িতে গিয়ে তার ছেলে ও আত্মীয়-স্বজনদের খবর দিলে তারা এসে এবং প্রতিবেশীরা এসে দেখেন তার ঝুলন্ত দেহ এরপর ফালাকাটা থানায় খবর দিলে ফালাকাটা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। প্রথমে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা…
Read More
বাড়ছে অস্বস্তি, ক্রমাগত চরছে তাপমাত্রার পারদ

বাড়ছে অস্বস্তি, ক্রমাগত চরছে তাপমাত্রার পারদ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার তেজ বহাল থাকবে। রাজ্যের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও প্রবল এই তাপ থেকে এখনই রেহাই মিলবে না। তবে এরই মাঝে স্বস্তির খবর যে মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কিন্তু মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে৷ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি সহ…
Read More