west bengal

পুকুর খুরতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক শ্রমিক

পুকুর খুরতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক শ্রমিক

জমিতে পুকুর খুরতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে দিনহাটার ভেটাগুড়ি দক্ষিণ বালাডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মোজাফফর মিয়া সহ আরও এক শ্রমিক এদিন সকালে এক প্রতিবেশীর জমিতে পুকুর খননের কাজ করছিল। সেই সময় মাটির নীচে থাকা একটি বোমা কোদালের আঘাতে ফেটে যায়। দুজনের মধ্যে একজন শ্রমিক আগেই পুকুর খননের কাজ শেষ করে উঠে আসায় অপরজন অর্থাৎ মোজাফফর মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দিনহাটা থানার পুলিশকে। ঘটনাস্থল থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনার তদন্ত শুরু…
Read More
আর কোনো নিষেধাজ্ঞা রইলো না এই ছবির ওপর

আর কোনো নিষেধাজ্ঞা রইলো না এই ছবির ওপর

সম্প্রতি এক ছবি নিয়ে উঠেছে বিতর্কের ঝড়, ছবির নাম ‘দ্য কেরালা স্টোরি’। গোটা দেশে এই সিনেমার কাহিনী নিয়ে শোরগোল। গত সপ্তাহেই বাংলায় এই ছবি একেবারে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্ট। আর সেই মামলার শুনানিতেই জোর ধাক্কা রাজ্য সরকারের। দ্য কেরালা স্টোরিতে রাজ্যের নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। ৮ মে দ্য কেরালা স্টোরির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার । তবে রাজ্যের সেই যুক্তি একেবারেই খারিজ করে দিল শীর্ষ আদালত। এই ছবিতে রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ মতো বাংলায় এবার দ্য কেরালা স্টোরি প্রদর্শনে আপাতত রইল না কোনও বাধা। এদিন শীর্ষ…
Read More
বড় ধাক্কা, চাকরি খুইয়ে এবার ডিভিশন বেঞ্চে গেলেন ববিতা

বড় ধাক্কা, চাকরি খুইয়ে এবার ডিভিশন বেঞ্চে গেলেন ববিতা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে স্কুলশিক্ষিকার পদে কর্মরতা শিলিগুড়ির বাসিন্দা ববিতা সরকারের চাকরি চলে গিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চাকরি পেয়েছেন আরেক এসএসসি পরীক্ষার্থী অনামিকা রায়। এদিকে, চাকরি খুইয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ববিতা, চ্যালেঞ্জ জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকেই। ববিতার আইনজীবী ফিরদৌস শামিম বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। এরপরেই, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ প্রসঙ্গে ববিতাকে মামলা দায়েরের অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ। অনামিকার অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন-এর কাছে আবেদন করার সময় ববিতার স্নাতক স্তরের…
Read More
ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ রাজ্যের সবকটি জেলার কোথাও না কোথা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আজ শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অপরদিকে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় উত্তর ২৪…
Read More
অবশেষে মৃত বলে ঘোষিত হল এগরা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ

অবশেষে মৃত বলে ঘোষিত হল এগরা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ

ফিরে এলো পুরোনো ভয়াবহ স্মৃতি। আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় ন’জনের মৃত্যু ঘটেছে, আহত একাধিক। এই পরিস্থিতিতে এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হল মূল অভিযুক্ত ভানু বাগের। জানা যাচ্ছে বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। বিস্ফোরণ কাণ্ডের পর ক্ষতবিক্ষত ছিলেন মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ৷ রক্তাক্ত অবস্থাতেই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে বাড়ি ছাড়েন তিনি৷ শুরু হয় তল্লাশি। সিআইডি আধিকারিকদের হাতে ধরাও পড়ে যান ভানু৷ গ্রেফতার করা হলেও ভানুকে এখনই এ রাজ্যে আনা সম্ভব ছিল না৷ ওড়িশায় পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন…
Read More
মঞ্জুর হল না মামলা শোনার আর্জি, বড় ধাক্কা খেলেন অভিষেক

মঞ্জুর হল না মামলা শোনার আর্জি, বড় ধাক্কা খেলেন অভিষেক

ব্যর্থ হল সব আশা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের আবেদন জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সোমবার থেকেই গ্রীষ্মের ছুটি। তার আগে শনি এবং রবিবার ছুটি থাকায় শুক্রবার নির্ধারিত মামলা রয়েছে। যে কারণেই আবেদন শুনতে পারবেন না বলে জানিয়েছে আদালত। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘পূর্ব নির্ধারিত অনেক মামলা রয়েছে। রায় ঘোষণা করতে হবে। সেগুলো সাইটে আপলোডের কাজ রয়েছে। আমাদের অনেক কাজ বাকি রয়েছে। এখনই মামলা শুনতে পারব না। গ্রীষ্মের ছুটির পর আদালত খুললে সম্ভব হবে।’ এর পরই মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। মামলায় তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, দরকারে অভিষেককেও জেরা…
Read More
মাড়োয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে শ্রী গুরু নানক পাবলিক স্কুলে স্থাপন করা হল ওয়াটার কুলার

মাড়োয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে শ্রী গুরু নানক পাবলিক স্কুলে স্থাপন করা হল ওয়াটার কুলার

মাড়োয়ারি যুব মঞ্চের শিলিগুড়ি সেবক সাথী শাখার পক্ষ থেকে দেবীডাঙ্গায় অবস্থিত শ্রী গুরু নানক পাবলিক স্কুলের মেয়েদের জন্য স্থায়ী ওয়াটার কুলার স্থাপন করে। জানা গেছে, প্রয়াত নবরতন মাল ঘোষালের স্মৃতিতে লাগানো এই ওয়াটার কুলারের উদ্বোধন করেন সুশীলা দেবী ঘোষাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাড়োয়ারি যুব মঞ্চ সেবক সাথী শাখার প্রাদেশিক সভাপতি মোহিত আগরওয়াল, প্রাদেশিক সম্পাদক সন্দীপ ঘোষাল, প্রাদেশিক সহ-সভাপতি সুমিত আগরওয়াল, এবং রাজ্য সমন্বয়কারী আশীষ মালাকা।ওয়াটার কুলার স্থাপনের বিষয়ে সহযোগী শাখার সদস্যরা জানান, স্কুলে ন্যূনতম ফি দিয়ে দরিদ্র শিশুদের শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীদের বিশুদ্ধ জলের খুব দরকার ছিল। এরই পরিপ্রেক্ষিতে এখানে ওয়াটার কুলার স্থাপন করা হয়েছে। সেইসঙ্গে মাড়োয়ারি যুব মঞ্চ…
Read More
শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের সঙ্গে পথে নামলো ব্যাবসায়ী সমিতি

শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের সঙ্গে পথে নামলো ব্যাবসায়ী সমিতি

বৃহস্পতিবার জলপাইগুড়ির শহরের ডিবিসি রোডের ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য, শহরের বিভিন্ন পথে বহু অর্থ খরচ করে ফুটপাত তৈরী করা হলেও এক শ্রেণির ব্যাবসায়ীদের অসহযোগিতার কারণে এতো দিন সেই ফুটপাত ব্যবহার করতে বেগ পেতে হচ্ছিলো পথচারীদের। এদিন ডিবিসি রোড ব্যাবসায়ী সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে সেই ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামে কোতোয়ালি থানার পুলিশ। এদিনের অভিযানে অবৈধ ভাবে পার্কিং করার অভিযোগে একটি বাইকও আটক করে পুলিশ। এই প্রসঙ্গে ডিবিসি রোড ব্যাবসায়ী সমিতির সভাপতি বিকাশ দাস জানান, কিছু ব্যাবসায়ী ফুটপাত দখল করে ব্যাবসা করে আসছিলো, এর ফলে সাধারণ মানুষের আসা যাওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছিলো, আর…
Read More
চিতাবাঘের আতঙ্কে চাঞ্চল্য কোচবিহারে

চিতাবাঘের আতঙ্কে চাঞ্চল্য কোচবিহারে

সকাল থেকে বাঘের আতঙ্ক কোচবিহার দু নম্বর ব্লকের উত্তর টাকা গাছ এলাকায়। আজ সকালে ওই এলাকার স্থানীয় বাসিন্দা সাজাহান মিয়া বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে গেলে তিনি একটি চিতাবাঘ দেখতে পান। ওই জলাশয়ের পাশেই রয়েছে একটি ঘন জঙ্গল। ওই ব্যক্তির দাবি সেই জঙ্গলে ঢুকেছে চিতাবাঘটি। স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছে গোটা এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পায়ের ছাপ সংগ্ৰহের কাজ শুরু করে এবং এলাকাবাসীদের সাবধানে থাকার পরামর্শ দেয়। তবে বন দপ্তরের আধিকারিকদের দাবি এখনও পর্যন্ত সেই এলাকায় লেপার্ট এর উপস্থিতির কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় বন কর্মীদের মোতায়ন করা…
Read More
একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত কেষ্ট

একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত কেষ্ট

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে হঠাৎ বেজায় অসুস্থ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দিল্লির তিহাড় জেল থেকে জিবি পন্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় নেতাকে। জানা গিয়েছে, শরীর আগের থেকেও খারাপ হচ্ছে অনুব্রতর। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হার্টে ৭৫ শতাংশ ব্লকেজ, লিভার খারাপ সহ একাধিক সমস্যায় জর্জরিত তিনি। এমনকী দু’বেলা ইনসুলিন নিতে হচ্ছে কেষ্টকে। জেল সূত্রে খবর, ক্রমশই নেতার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। জেলে ঠিকঠাক খাওয়াদাওয়া করছেন না। অন্যদিকে, একাধিক রোগের জন্য ওষুধ খাচ্ছেন। খাবার শরীরে না যাওয়ায় দুর্বলতা বাড়ছে। আসলে জেলে মেয়ের উপস্থিতি…
Read More
উঠছে একাধিক অভিযোগ, বিস্ফোরকের পরেই পলাতক প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত

উঠছে একাধিক অভিযোগ, বিস্ফোরকের পরেই পলাতক প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত

ফিরে এলো পুরোনো ভয়াবহ স্মৃতি। আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় ন’জনের মৃত্যু ঘটেছে, আহত একাধিক। তাঁদের মধ্যে দুজনকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনায় বিক্ষুব্ধ গোটা গ্রাম। তাঁদের অভিযোগ, ভানু বাগের বাড়িতে বারুদের স্তূপ থাকা সত্ত্বেও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। বিস্ফোরণের পরই ঘটনাস্থল থেকে পরিবার নিয়ে পালিয়ে যায় ভানু। ৩০ বছরেরও বেশি সময় ধরে বাজির ব্যবসা করেন ভানু। গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এই তৃণমূল সদস্যের বেআইনি এই বাজি কারখানায় আগেও বিস্ফোরণ হয়েছিল। এক সময় গ্রেফতারও করা হয় ভানুকে। বিস্ফোরণের পরেই এই ঘটনার সিআইডি…
Read More
বিপর্যয় তমলুকে, সেতু ভেঙে গুরুতর জখম এক

বিপর্যয় তমলুকে, সেতু ভেঙে গুরুতর জখম এক

আচমকাই মেদিনীপুর জেলার তমলুকে সংস্কারের কাজ চলার সময় ভেঙে পড়ল একটি সেতু। তমলুক পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক জন। তাঁকে তমলুক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ, সেতু মেরামতির সময়েও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়নি। যার জেরেই এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ এবং দমকল বাহিনী। তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, সেতুর ভগ্নস্তূপে এক জন চাপা পড়ে গিয়েছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ, সেতুটি দীর্ঘ দিন ধরেই জীর্ণ অবস্থায় পড়েছিল। প্রতিবেশীরা প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেছেন যে, সেতুটি যে কোনও দিন ভেঙে পড়তে পারে। এর পর দিন পাঁচ-ছয়েক…
Read More
ঝড়ের প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে, আবহাওয়া দপ্তরের তরফে জারি হল সতর্কতা

ঝড়ের প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে, আবহাওয়া দপ্তরের তরফে জারি হল সতর্কতা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে গতকাল দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভয়াবহ ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও শহর কলকাতায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে ২০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তার সাথে দোসর ঝোড়ো হাওয়া। তবে কোথায় ঝড় বেশি হতে পারে। আবার কোনও জেলাতে কম। কলকাতায় আগের দিনই প্রায় ৮৪ কিমি বেগে ঝড় হয়েছে। ফলে বৃহস্পতিবারও তা হতে পারে-এমন আশঙ্কা…
Read More
শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর গাড়ি

শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর গাড়ি

সেনাবাহিনীর গাড়িতে বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হলো চারজন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১৩ নং ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায়। জানা গিয়েছে, বুধবার সকালে সেনাবাহিনীর একটি গাড়িতে ওই বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করছিল গ্যারেজের কর্মচারীরা। সেই সময় গাড়ির ভেতরে থাকা বাতানুকুলিত যন্ত্রের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে গ্যারেজের তিন কর্মী এবং একজন সেনাকর্মী গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ মানিক দে। এলাকাবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই গ্যারেজে অবৈধভাবে গাড়ির বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করা হচ্ছিল। কাউন্সিলর এবং প্রশাসন বিষয়টি নিয়ে কোন রকম…
Read More