west bengal

পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদাহ

পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদাহ

পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদাহ। গীতালদাহ এক নং গ্রাম পঞ্চায়েতের ৬/২৯২ নং বুথে নির্দল প্রার্থী আব্দুল জলিল মিয়ার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে, গতকাল আনুমানিক রাত ১টা নাগাদ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং তৃণমূলের গুন্ডাবাহিনী ওই নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালায়। অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানের নেতৃত্বে তৃণমূলের কর্মীরা ওই নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে নির্দল প্রার্থীর ছেলের বউ এর মাথায় বন্দুক ঠেকায় এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়, এছাড়াও প্রানে মারার হুমকি দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
Read More
মুখ্যমন্ত্রীর চোট পাওয়ায় সহানুভূতি দেখালেন বিরোধী দল নেতা

মুখ্যমন্ত্রীর চোট পাওয়ায় সহানুভূতি দেখালেন বিরোধী দল নেতা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময় আহত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমরে এবং পায়ে চোট পান দলনেত্রী। পঞ্চায়েত ভোটের প্রচারের জন্য জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের কবলে মধ্যে পড়ে মমতার হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির দরুন সেবকে বায়ুসেনার ঘাঁটিতে নামানো হয় কপ্টার। সেই সময়ই কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান মুখ্যমন্ত্রী। গতকালই কলকাতায় নিয়ে আসা হয়েছে তাঁকে। ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই চোট পাওয়ার বিষয়ে কী বললেন…
Read More
বিচার কক্ষেই পর্দাফাঁস, পরীক্ষার্থী নিজেই স্বীকার করলেন তার জালিয়াতি

বিচার কক্ষেই পর্দাফাঁস, পরীক্ষার্থী নিজেই স্বীকার করলেন তার জালিয়াতি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার আদালতে বসেই QR স্ক্যান করে জয়েন্টের ছাত্রের জালিয়াতি ফাঁস করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অংশ নেওয়া এক পরীক্ষার্থীর দাবি, ফল বেরোনোর পর তিনি যখন ওয়েবসাইটে নিজের র‌্যাঙ্ক দেখেন, তখন তার ‘GMR’ বা ‘General Merit Rank’ ছিল ১৬ এবং ‘PMR’ বা ‘Pharmacy Merit Rank’ ছিল ২৪১। এরপরে ফের যখন তিনি নিজের র‌্যাঙ্ক দেখেন, তখন তার ‘GMR’ রাঙ্ক হয়ে যায় ১৪৩৯ এবং ‘PMR’ দেখায় ৩২৮৫। দেখা যায় পরীক্ষার্থীর…
Read More
তলব হতেই উধাও সায়নী ঘোষ

তলব হতেই উধাও সায়নী ঘোষ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আতসকাঁচের নীচে এবার অভিনেত্রী তথা রাজ্যের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। শিক্ষক কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সায়নীকে নোটিস দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির নোটিসের পর কোথাও, কোনও জায়গাতেই দেখা যায়নি তৃণমূল নেত্রীকে। তাঁকে বারংবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কোনও সাড়া মেলেনি। আজ সকালে সায়নীর বিক্রমগড়ের বাড়িতে গিয়ে তাঁর দেখা পাওয়া যায়নি ঠিকই তবে নেত্রীর পরিবারের সদস্যরা এই নিয়ে মুখ খোলেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলীর…
Read More
রাজ্যপালকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান তুললো তৃণমূল ছাত্র পরিষদ, দেখানো হল কালো পতাকা

রাজ্যপালকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান তুললো তৃণমূল ছাত্র পরিষদ, দেখানো হল কালো পতাকা

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। রাজ্যপালের পক্ষ থেকে মোট ১৪ জন সহ উপাচার্যকে নিয়ে আজ এই বৈঠকের আয়োজন বলে জানা গিয়েছে। ১৪ জনের মধ্যে ১৩ জন আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এই বৈঠক ঘিরেই উত্তেজনা দেখা যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ রাজ্যপাল অবৈধভাবে এই উপাচার্যদের নিয়োগ করেছেন। এরই প্রতিবাদে তারা এই বৈঠককেও অবৈধ বলে কটাক্ষ করেন। এরই বিরোধিতা করে এদিন তাদের এই বিক্ষোভ চলে। রাজ্যপালের কনভয় বিশ্ব বিদ্যালয়ে পৌঁছতেই তার কনভয় ঘিরে ছাত্র সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় তারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয়…
Read More
ফের গুলি চললো দিনহাটার গিতালদহে

ফের গুলি চললো দিনহাটার গিতালদহে

ফের গুলি চললো দিনহাটার গিতালদহে। মঙ্গলবার রাতে গিতালদহের ভোরাম গ্রামে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন ৭/২৮৭ নম্বর বুথের তৃণমূল প্রার্থী বিজলী খাতুনের ভাই শাহিনুর। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের গিতালদহ-১ অঞ্চল সভাপতি মাফুজার রহমান বলেন, "বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।"তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতরাতে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে গিতালদহ ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ভোরাম বুথের তৃণমূল প্রার্থী বিজলী খাতুনের ভাই শাহিনুর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে জখম হন। তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কোচবিহারের একটি নার্সিংহোমে তাঁকে নিয়ে আসা হয়েছে।
Read More
আরও এক মামলা রাজীব সিনহার নিয়োগকে কেন্দ্র করে

আরও এক মামলা রাজীব সিনহার নিয়োগকে কেন্দ্র করে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই একাধিক দাবি নিয়ে হাইকোর্টে ছুটেছে বিরোধীরা। পাল্টা সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। তবে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা। তার নিয়োগ নিয়েও উঠছে প্রশ্ন। এই আবহেই এবার নির্বাচন কমিশনার নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তা চ্যালেঞ্জ করে সোজাসুজি হাইকোর্টে গেলেন নব্যেন্দু অধিকারী নামে এক জনৈক ব্যক্তি। এই নিয়ে…
Read More
এক বড় অঙ্কের সাশ্রয় হল রাজ্যের

এক বড় অঙ্কের সাশ্রয় হল রাজ্যের

চলতি বছর কয়েক কোটি টাকার সাশ্রয় করল রাজ্য। চলতি আর্থিক বছরে চিহ্নিত করে প্রায় ২ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে রাজ্য। আর এতেই ব্যাপক অংকের টাকা সাশ্রয় হয়েছে। এ বছর অন্তত ৩৫০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে রাজ্যের। রাজ্যে ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করার কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই। যে সময় শুরু হয়েছিল ডিজিটাল রেশন কার্ড সেই সময় রাজ্যে রেশন কার্ডের সংখ্যা ছিল ১০ কোটি ৭০ লক্ষ্য। তবে ভুয়ো রেশন কার্ড বাতিল হওয়ার পর বর্তমানে রেশন কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৭৮ লক্ষের মতো। মৃত ব্যক্তির নামে রেশন তুলছিলেন অনেকেই, আবার এক ব্যক্তির নামে মিলেছে একগুচ্ছ রেশন…
Read More
বনদফতরের পাতা খাঁচায় বন্দী হল একটি লেপার্ড

বনদফতরের পাতা খাঁচায় বন্দী হল একটি লেপার্ড

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে বনদফতরের পাতা খাঁচায় বন্দী হলো একটি লেপার্ড। মঙ্গলবার ভোর সকালে চা বাগানের ১৪ নং সেকসনে খাঁচাবন্দী লেপার্ডটিকে দেখতে পেরে এলাকার বাসিন্দারা বনদফতরে খবর দেয়। ঘটনাস্থলে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌঁছে খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে। এই বিষয়ে উল্লেখ্য বেশ কিছুদিন ধরে লেপার্ডের আতঙ্ক চলছে আটিয়াবাড়ি চা বাগানে। এখন ওবধি লেপার্ডের হানায় বেশ কয়েকজন শ্রমিক জখম হয়েছে। অবশেষে লেপার্ড খাঁচাবন্দী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাগানের শ্রমিকদের থেকে শুরু করে গ্ৰামবাসীরা। বক্সা ব্যাঘ্র প্রকল্প বনকর্মীরা লেপার্ডটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া নিয়ে যায়। সেখানে প্রাথমিক পরীক্ষা করার পর লেপার্ডটিকে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হলো…
Read More
তিস্তা নদীর চরে ফের দেখা মিলল বুনো হাতির দলের

তিস্তা নদীর চরে ফের দেখা মিলল বুনো হাতির দলের

তিস্তা নদীর চরে ফের বুনো হাতির দল। জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে শতাধিক বুনো হাতি। সোমবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের রংধামালি, চাত্রারপাড় পেরিয়ে পাহারপুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরিপাড়া এলাকায় ঢুকে পড়ে‌ছে হাতির দল। স্থানীয় বাসিন্দারা ভোরের দিকে বিশাল হাতির দলটিকে দেখতে পান। সঙ্গে রয়েছে কয়েকটি শাবক হাতি। তিস্তার চর সংলগ্ন এলাকায় হাতির দল ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দা‌দের মধ্যে। বুনো হাতিদের দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় জমে যায় তিস্তা চর এলাকায়। খবর পেয়ে ঘটনা‌স্থলে ছুটে আসে বন বিভাগের কর্মী ও আধিকারিকরা। মানুষ‌কে সাবধান করছেন তারা। জানা গেছে, রবিবার গভীর রাতেই হাতির দলটি বৈকুন্ঠপুর জঙ্গল থেকে তিস্তা পাড়ে…
Read More
জলপাইগুড়ির ক্রান্তিতে মমতার সভাস্থল পরিদর্শনে এসজেডিএ চেয়ারম্যান

জলপাইগুড়ির ক্রান্তিতে মমতার সভাস্থল পরিদর্শনে এসজেডিএ চেয়ারম্যান

উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোট প্রচারে এসেছে তৃনমূল দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ভান্ডানি ময়দানে এক নির্বাচনি সভায় বক্তব্য রাখবেন তিনি, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মঞ্চ তৈরির কাজ। সোমবার মুখ্যমন্ত্রীর সভাস্থলের কাজ খতিয়ে দেখেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা আলিপুরদুয়ারের প্রাক্তন তৃনমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। এই প্রসঙ্গে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকালের এই সভা একটি ঐতিহাসিক সভার রূপ নেবে, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির তৃনমূল নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের সঙ্গে হাজার হাজার মানুষ উপস্থিত হবেন এই সভায়।
Read More
বাংলাদেশের ইলিশের আগমন ঘটেছে রাজ্যে

বাংলাদেশের ইলিশের আগমন ঘটেছে রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে আগমন ঘটেছে বর্ষার। উত্তর থেকে দক্ষিণ, ভিজছে বর্ষার জলে। এমন অবস্থায় বাঙালির পাতে ইলিশ একেবারে কম্পালসারি বলা যায়। বর্ষা এসে যাওয়া মানেই মৎস্যজীবীদের জালে ধরা পড়তে শুরু করে ছোট-বড় বিভিন্ন সাইজের ইলিশ মাছ। বর্ষার সময় ওপার বাংলার পদ্মা থেকে এপার বাংলায় আসে ইলিশ। ১৪০০ থেকে ২০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে সেই সব ইলিশ মাছের দাম। তবে পুরোদমে বর্ষা শুরুর আগেই এবার নামখানাতে ঢুকেছে মৌসুমের প্রথম ইলিশ। বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত ১৪ই…
Read More
আন্তর্জাতিক চা দিবসে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের সর্বোচ্চ মূল্য পেল ডেঙ্গু‌য়াঝাড় চা বাগান

আন্তর্জাতিক চা দিবসে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের সর্বোচ্চ মূল্য পেল ডেঙ্গু‌য়াঝাড় চা বাগান

আন্তর্জাতিক চা দিবসে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের সর্বোচ্চ মূল্য পেল ডেঙ্গু‌য়াঝাড় চা বাগান। এই বাগানের তৈরি সিটিসি চায়ের সর্বোচ্চ দাম নিলামে পাওয়া গেল ৫১৬ টাকা কেজি। বিষয়টি নিয়ে খুব খুশি চা বাগানের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ শ্রমিক‌রা। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে বরাবর‌ই উৎকৃষ্ট মানের চা-উৎপাদন করা হয়। সর্বোচ্চ মানের দিক থেকে এবছর আরও একটি সাফল্যের পালক যুক্ত হল এই বাগানে। ২১ মে ছিল আন্তর্জাতিক চা দিবস। সেই দিন এই বাগান থেকে তোলা চা পাতা থেকে যে চা তৈরি হয়েছিল ডুয়ার্স ও তরাইয়ের সিটিসি বিভাগে সেই চায়ের সর্বোচ্চ দাম উঠল নিলামে। এই প্রসঙ্গে চা বাগানের ডেপুটি…
Read More
অতিভারী বৃষ্টির সম্ভবনা দক্ষণবঙ্গ জুড়ে

অতিভারী বৃষ্টির সম্ভবনা দক্ষণবঙ্গ জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে শেষপর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলায় বর্ষা প্রবেশ করে গিয়েছে। আগামী পাঁচদিনে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, তা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে বৃষ্টি যে সময় থাকছে না, সেই সময় অস্বস্তির আবহাওয়া বজায় থাকছে। আগামী তিন দিনে দিনের তাপমাত্রা আরও ২-৩…
Read More