west bengal

চাঞ্চল্যকর তথ্য, এবার প্রার্থীই ভুয়ো

চাঞ্চল্যকর তথ্য, এবার প্রার্থীই ভুয়ো

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে প্রাথমিকের ইন্টারভিউয়ে হাজির এক ভুয়ো পরীক্ষার্থী। ২০১৪ ২০১৭ সালের টেটের ইন্টারভিউ চলাকালীন হাতেনাতে ধরা পরল ভুয়ো পরীক্ষার্থী, ধরলেন পরীক্ষকরা। প্রসঙ্গত, ২৪ পরগনা জেলার চাকরি প্রার্থীদের ইন্টারভিউ ছিল। সেই ইন্টারভিউতেই হাজির হয়েছিলেন বাপ্পা দেবনাথ নামের এক ফেক প্রার্থী। জানা গিয়েছে ওই জেলারই গাইঘাটার মরাল ডাঙার বাসিন্দা তিনি। তবে অসঙ্গতি দেখায় তাকে হাতেনাতে ধরে ফেলেন পরীক্ষকরা। এরপর বহুক্ষণ ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে। তাজ্জব এই ঘটনা বিষয়ে বোর্ডের ডেপুটি…
Read More
বিচারপতি অভিজিতের এজলাসে মামলা আশায় খানিক স্বস্তিতে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা

বিচারপতি অভিজিতের এজলাসে মামলা আশায় খানিক স্বস্তিতে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে মামলাকারীদের কিন্তু কোনও সমাধান আর হচ্ছে না। এবার সেই মামলাই ঘুরে আসতে চলেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আর এই খবর জানতে পেরেই আরও একবার আশায় বুক বেঁধেছেন ইসিএল পরিচালিত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। গোটা দেশে ইসিএল পরিচালিত স্কুলের সংখ্যা ১০৫টি। এরমধ্যে ৯৬টি রয়েছে এই পশ্চিমবঙ্গ। বাকি ন’টি ঝাড়খণ্ডে। সেই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, নিয়োগপত্রে তাঁদের বেতনবৃদ্ধির কথা উল্লেখ থাকলেও কিছুই হয়নি। এই স্কুলগুলির বেতন কাঠামো হল— মাধ্যমিক বা ম্যাট্রিক পাশ শিক্ষক পাবেন ৫ হাজার…
Read More
অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে কন্যাদান করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক

অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে কন্যাদান করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক

বাবা-মায়ের মৃত্যুর পর অসহায় তিন বোন। এক ভাই থাকলেও তার মৃত্যু হয়েছে অনেকদিন আগেই। দুই বোনের বিয়ে হয়ে গেলেও ছোট বোন সোনালী রাজভরের বিয়ে নিয়ে সমস্যায় পড়ে সোনালীর দিদি কোচবিহার দশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ স্ট্রিটের বাসিন্দা টুকি রাজভর। আর্থিক অনটনের কারণে বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য ঘুরে বেড়িয়েছেন টুকি রাজভর। অবশেষে টুকি রাজভরের বোন সোনালী রাজভরের বিয়ের সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। শুধু বিয়ের যাবতীয় খরচ নয় রীতিমতো বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কন্যাদান সারলেন মন্ত্রী নিশীথ প্রামানিক। মন্ত্রীর এই উদ্যোগে খুশি সোনালীর পরিবার সহ এলাকাবাসীরাও। জানা যায়, কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডের দরিদ্র পরিবারের যুবতী…
Read More
পঞ্চায়েত নির্বাচনের মুখে ফরওয়ার্ড ব্লকের আন্দোলন কর্মসূচী ঘোষণা কোচবিহারে

পঞ্চায়েত নির্বাচনের মুখে ফরওয়ার্ড ব্লকের আন্দোলন কর্মসূচী ঘোষণা কোচবিহারে

পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা ঘোষণা করলো ফরওয়ার্ড ব্লক। আজ কোচবিহারের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলনের কথা ঘোষণা করেন ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চ্যাটার্জী। তিনি জানান, কেন্দ্রের বিজেপি সরকার রাষ্ট্রীয় সমস্ত সম্পদ বেসরকারি কোম্পানির হাতে বিক্রি করে দিচ্ছে। ফলে দেশে বেকারত্বের সংখ্যা বাড়ছে। অন্যদিকে, রাজ্যের তৃণমূল সরকার পুরোপুরি ভাবে দুর্নীতিতে ডুবে আছে। গ্রাম পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত সমস্ত জায়গায় দুর্নীতিতে ভরে গিয়েছে। খোদ শিক্ষামন্ত্রী জেলে রয়েছে। তাই কেন্দ্র ও রাজ্য দুই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার সিধান্ত নিয়েছে ফরওয়ার্ড ব্লক। ৬ই জুলাই জেলায় এই আন্দোলন কর্মসূচী নেওয়া হয়েছে এবং ৯ই…
Read More
বেড়ে চলেছে তাপমাত্রা, গরমে পুড়ছে সাধারণ মানুষ

বেড়ে চলেছে তাপমাত্রা, গরমে পুড়ছে সাধারণ মানুষ

শুরু হয়েছে কষ্টের দিন, চরছে গরমের পারদ। মাঝে কটাদিন স্বস্তি হলেও আবার যেন পুড়ছে রাজ্য। ঝড়বৃষ্টি আপাতত উধাও নিয়েছে। গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আরও এক দিন বেশি চলবে৷ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলার কথা ঘোষণা করা হয়েছে। কলকাতার পাশাপাশি তাপপ্রবাহ চলবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও গরম হাওয়ার দাপটে নাজেহাল হবে মানুষ। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে৷ সর্বোচ্চ তাপমাত্রা…
Read More
ডিএ-র মিছিলের অনুমতিতে বাধা নেই আদালতের তরফে

ডিএ-র মিছিলের অনুমতিতে বাধা নেই আদালতের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আগামী ৬ মে হাওড়া ফেরিঘাট থেকে নবান্ন পর্যন্ত ডিএ-র দাবিতে মিছিল করতে চেয়েছে সরকারি কর্মচারীরা। কিন্তু অভিযোগ, পুলিশ তাঁদের অনুমতি দেয়নি, আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টে এই মামলা উঠলে আদালত রাজ্যের কাছে একাধিক বিষয় জানতে চেয়েছে। বুধবার আবার মামলার শুনানি। বিচারপতি রাজ্য সরকারের উদ্দেশ্যে জানতে চান, সুপ্রিম কোর্ট কি তাদের আন্দোলন করতে বারণ করেছে? এই প্রেক্ষিতে তিনি রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আদালতকে এ বিষয় ঢুকতে হবে কেন? আদালত কাউকে আন্দোলন করতে…
Read More
রাজ্যের আপত্তি থাকা সত্তেও হাই কোর্টের তরফে নির্দেশ হিংসার ঘটনার তদন্ত করবে এনআইএ

রাজ্যের আপত্তি থাকা সত্তেও হাই কোর্টের তরফে নির্দেশ হিংসার ঘটনার তদন্ত করবে এনআইএ

সম্প্রতি রাজ্যে জুড়ে সৃষ্টি হয় তোলপাড় পরিস্থিতির। সম্প্রতি রাম নবমীর জেরে রাজ্যে হিংসাত্মক হয়ে ওঠে হাওড়া, রিষড়া, ডালখোলা। রাম নবমী থেকে শুরু করে বেশ কিছুটা সময় ধরে চলতে থাকা সংঘর্ষ ও অশান্তির ঘটনার তদন্তের ভার ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তথা এনআইএ-কে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দেয়, দু’সপ্তাহের মধ্যে ওই অশান্তির ঘটনা নিয়ে যাবতীয় তথ্য এনআইএ-র হাতে তুলে দিতে হবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, রাম নবমীতে যে অশান্তির ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ ভাবে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়। এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সির কোনও এক্তিয়ারই নেই। দুই পক্ষের সওয়াল…
Read More
প্রধানমন্ত্রীর হাত ধরে আগামী মাসেই উদ্বোধন হতে পারে নতুন মেট্রো রুটের

প্রধানমন্ত্রীর হাত ধরে আগামী মাসেই উদ্বোধন হতে পারে নতুন মেট্রো রুটের

রাজ্য জুড়ে জন সাধারণের সুবিদার্থে একের পর এক মেট্রোর উদ্বোধন হয়েছে। এবার কলকাতা শহরে ফের চালু হতে চলেছে একটি নতুন মেট্রো লাইন। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে শীঘ্রই। জানা যাচ্ছে, আগামী মাসের শুরুতেই উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবার। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরে প্রাথমিকভাবে শুরু হবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার অংশের চলাচল। মেট্রো কর্তৃপক্ষ প্রায় দুই মাস আগেই এই রুটে মেট্রো বাণিজ্যিকভাবে চালানোর জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমতি পত্র পেয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মে মাসের প্রথমার্ধে কলকাতায় আসতে পারেন এই মেট্রো রুট…
Read More
কন্যার গ্রেফতারের পরেই ভেঙে পড়লেন কেষ্ট, জানালেন ভালো নেই তিনি

কন্যার গ্রেফতারের পরেই ভেঙে পড়লেন কেষ্ট, জানালেন ভালো নেই তিনি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেফতার করে ED। বাবার পর গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল। মেয়ের গ্রেফতারির পর আর নিজেকে আটকে রাখতে পারলেন না অনুব্রত। বিচারক অনুব্রতকে জিজ্ঞেস করেন কেমন আছেন? উত্তরে নিচু কণ্ঠে অনুব্রত বলেন, “একদম ভাল নেই। একদম না।” মামলার সম্পর্কে কেষ্টকে বিচারপতি জিজ্ঞেস করলে জবাবে অনুব্রত বলেন, “মামলা চলছে। আদালত চাইলে তাকে আসানসোলে ফেরত পাঠাতে পারে।” অনুব্রতর সব কথা শুনে…
Read More
রাজ্যবাসীদের জন্য সুখবর, বিনামূল্যে জমি দেবে সরকার

রাজ্যবাসীদের জন্য সুখবর, বিনামূল্যে জমি দেবে সরকার

বিগত বেশ কিছু বছরে জন সাধারণের স্বার্থে রাজ্য সরকারের তরফে একের পর এক প্রকল্প ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হয়েছে এমন একটি প্রকল্প যেটির মাধ্যমে রাজ্যবাসীদের সরাসরি ৫ শতক করে জমি দেওয়ার উদ্যোগ শুরু করা হয়েছে সরকারের তরফে। প্রকল্পটির নাম হল নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীদের সরকারের তরফে ৫ শতক করে জমি দেওয়া হয়। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যেসমস্ত মানুষ দরিদ্র ও নিম্নবিত্ত সম্প্রদায়ের, পাশাপাশি যাদের ঘরবাড়ির সমস্যা রয়েছে তাঁদেরকে লক্ষ্য করেই এই প্রকল্প শুরু করা হয়। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর…
Read More
কালচিনি এলাকায় জাকজমকপূর্ণভাবে পালিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস

কালচিনি এলাকায় জাকজমকপূর্ণভাবে পালিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস

কালচিনি এলাকায় জাকজমকপূর্ণভাবে পালিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস। এদিন আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে কালচিনি এলাকা থেকে নৃত্য শিল্পীদের নিয়ে একটি র‍্যালি বের করা হয়। যা কালচিনি, হ্যামিল্টনগঞ্জের একাধিক এলাকা পরিক্রমা করে এবং নৃত্য পরিবেশন করেন। এ বিষয়ে এই অনুষ্ঠানের আয়োজক সুদীর্থ বড়ুয়া বলেন, "প্রতিবছরই এই দিনটাতে কিছু নতুনত্ব করার ইচ্ছে থাকে। সেই কথা মাথায় রেখেই এই আয়জন। আজ ৫০ জনের কাছাকাছি নৃত্য শিল্পীরা অংশগ্রহণ করেছিল।"
Read More
কালিয়াগঞ্জের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ জেলা যুব মোর্চার

কালিয়াগঞ্জের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ জেলা যুব মোর্চার

কালিয়াগঞ্জে রাজবংশী নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে ঘটনার প্রতিবাদ জানাতে গেলে পুলিশ প্রতিবাদকারী দের মুখ বন্ধ করতে তাদের গ্ৰেফতার করছে। তাই নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি এবং রাজ্যে নারী সুরক্ষার দাবিতে কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে কোচবিহার জেলা যুব মোর্চার সদস্যরা। জানা যায়, জেলা যুব সভাপতি চন্দন নারায়নের নেতৃত্বে এদিন এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। জেলা যুব নেতৃত্বরা জানান যতক্ষণ পর্যন্ত পুলিশ সঠিক সিদ্ধান্ত না নেন ততক্ষণ পর্যন্ত তাদের এই প্রতিবাদ লাগাতার চলতেই থাকবে। এদিনের এই থানা ঘেরাও কর্মসূচিতে জেলা যুব সভাপতি চন্দন নারায়ন ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুজন কর…
Read More
সরকারি রাস্তা দখল করে বহুতল নির্মাণের অভিযোগ

সরকারি রাস্তা দখল করে বহুতল নির্মাণের অভিযোগ

ইস্টার্ন বাইপাস এলাকায় সরকারি রাস্তা দখল করে তৈরি হচ্ছে একটি বহুতল। এমনি অভিযোগ তুলে ওই এলাকায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় একটি বহুতল তৈরি করছে একটি বেসরকারি সংস্থা। ভারতীয় জনতা পার্টির অভিযোগ বনদপ্তরের একটি সরকারি রাস্তা দখল করে ওই বহুতল নির্মাণের কাজ চলছে। কাজ বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার ওই নির্মিয়মান বহুতলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ডাবগ্রাম-ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জী ও বিজেপি কর্মীরা। এদিন এই বিক্ষোভকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়।পরিস্থিতির মোকাবেলা করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
Read More
সরকারি রাস্তা দখল করে বহুতল নির্মাণের অভিযোগ

সরকারি রাস্তা দখল করে বহুতল নির্মাণের অভিযোগ

ইস্টার্ন বাইপাস এলাকায় সরকারি রাস্তা দখল করে তৈরি হচ্ছে একটি বহুতল। এমনি অভিযোগ তুলে ওই এলাকায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী। ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় একটি বহুতল তৈরি করছে একটি বেসরকারি সংস্থা। ভারতীয় জনতা পার্টির অভিযোগ বনদপ্তরের একটি সরকারি রাস্তা দখল করে ওই বহুতল নির্মাণের কাজ চলছে। কাজ বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার ওই নির্মিয়মান বহুতলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ডাবগ্রাম-ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জী ও বিজেপি কর্মীরা। এদিন এই বিক্ষোভকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়। পরিস্থিতির মোকাবেলা করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
Read More