west bengal

অতিভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

অতিভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিংপং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৯ থেকে ১৫তারিখ পর্যন্ত টানা বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি শনিবার বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রিয়েছে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। এর ফলে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। ফলে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচবেন উত্তরের আম-জনতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বেশ…
Read More
আবারও দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রেন

আবারও দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রেন

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো রয়েছে মৃতদেহ। এই পরিস্থিতিতেই প্রায় একই জায়গায় প্যান্টোগ্রাফ ভেঙে গেল দুটি ট্রেনের। জানা যাচ্ছে, পূর্ব বর্ধমানের ঝাপটেরঢাল স্টেশনের কাছে আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ও আপ হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে গিয়েছে। ওই দুটি ট্রেনের পিছনে আরও কয়েকটি ট্রেন আটকে পড়েছে। বিষয়টি নিয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্যান্টোগ্রাফ সারানোর জন্য রেলের দুটি টাওয়ার ভ্যান ইতিমধ্যে কাজ শুরু করেছে। দুটি ট্রেনই যাতে যত দ্রুত সম্ভব গন্তব্যের উদ্দেশে রওনা করতে পারে, সেজন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য…
Read More
RPF পোস্ট ঘেরাও করে বিক্ষোভ অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের

RPF পোস্ট ঘেরাও করে বিক্ষোভ অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের হকারদের ওপর RPF এর অত্যাচারের অভিযোগ তুলে RPF পোস্ট ঘেরাও করে বিক্ষোভ অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের হকারদের ওপর অত্যাচার চালাচ্ছে RPF, এমনি অভিযোগ তুলে NJP এলাকায় অবস্থিত RPF পোস্ট ঘেরাও করে বিক্ষোভ দেখালো অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন। শুক্রবার, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে থেকে একটি মিছিল করে পোস্টের সামনে পৌঁছে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্য সহ হকাররা। তাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে রেলওয়ে প্রটেকশন ফোর্সের বেশ কিছু কর্মীরা হকারদের ওপর অত্যাচার করছে, কখনো তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, কখনো সামগ্রী বিক্রি করতে দেওয়া হচ্ছে না। এমনি অভিযোগ…
Read More
শিলিগুড়িতে শুরু হল সপ্তম গীতাঞ্জলি ম্যাংগো ফেস্টিভ্যাল

শিলিগুড়িতে শুরু হল সপ্তম গীতাঞ্জলি ম্যাংগো ফেস্টিভ্যাল

শুক্রবার থেকে শিলিগুড়িতে শুরু হলো সপ্তম গীতাঞ্জলি ম্যাংগো ফেস্টিভ্যাল। তিনদিন চলবে এই ফেস্টিভ্যাল। দেশ ও বিদেশ থেকে বিভিন্ন ধরণের আম রয়েছে এই ফেস্টিভ্যালে। পুরো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ভুটান, নেপাল থেকে বিভিন্ন প্রজাতির আম এই ফেস্টিভ্যালের আনা হয়েছে। আমের বিভিন্ন স্টল রয়েছে এখানে। নেপাল ট্যুরিজমের সহযোগিতায় ভারতীয় একটি সংগঠন এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে। এই ফেস্টিভ্যালের মধ্য দিয়ে আম খাওয়া ও আমের সঙ্গে যুক্ত চাষিদের উন্নয়নে ও এই ফল যাতে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায় তার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন চাষীরা তাদের নিজেদের চাষ করা আম নিয়ে এসেছে। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়।
Read More
এবার অভিযোগ শুনবে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী

এবার অভিযোগ শুনবে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে সাধারণ মানুষের অভাব অভিযোগ দূর করতে এবার আরো সচেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফোনের মাধ্যমে সরাসরি জনগণ তাদের বক্তব্য জানাতে পারবেন মুখ্যমন্ত্রীকে। এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসাধারণের অভাব অভিযোগ শোনার জন্য চালু করা হয়েছিল ‘দিদিকে বলো।’ এবার সেই ধাঁচে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হলো ‘সরাসরি মুখ্যমন্ত্রী।’ ফোনের মাধ্যমে যেকোনও প্রান্ত থেকে যে কেউ যেকোনো ধরনের অভিযোগ জানাতে পারবেন এই কর্মসূচির মাধ্যমে। সূচনার পর মমতা বলেন, “আগে দলের পক্ষ থেকে এই ধাঁচে ‘দিদিকে বলো’ কর্মসূচি লঞ্চ করেছিলাম আমরা। তবে এই কর্মসূচি দলের নয়,…
Read More
এবার বিদ্যুৎবরণ গায়েনের ওপর নজর সিবিআই-এর

এবার বিদ্যুৎবরণ গায়েনের ওপর নজর সিবিআই-এর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হাজির সিবিআই। বিদ্যুৎ লিভার ক্যানসারে আক্রান্ত। সেই শারীরিক অসুস্থতার জন্যই বাড়ি এসে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। গরু পাচার মামলায় মঙ্গলবার থেকেই চাপ বাড়িয়েছে সিবিআই। বোলপুরের গেস্ট হাউস রতন কুঠিতে ফের অস্থায়ী ক্যাম্প বানিয়েছে। অনুব্রত ও সুকন্যা ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে সেখানে তলব করা হয়েছে বলে খবর। সিবিআই সূত্রের দাবি, শক্তিগড়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে যাঁরা দেখা করেছিলেন, এবার সিবিআইয়ের র‍্যাডারে তাঁরাই। দীর্ঘদিন বোলপুর পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন বিদ্যুৎবরণ। ট্রাকের খালাসি ছিলেন। ২০১১ সালে…
Read More
চলতি বছর দেরিতে বর্ষা ঢুকবে বঙ্গে

চলতি বছর দেরিতে বর্ষা ঢুকবে বঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারতে প্রবেশ করেছেমদক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। স্বাভাবিকের চেয়ে এক সপ্তাহ পরে কেরলে ঢুকে পড়ল বর্ষা। কেরলে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছিল আগেই। এবার সরকারি ভাবে বর্ষা শুরু হল ভারত ভূখণ্ডে। সাধারণত ১ জুন কেরলে প্রবেশ করে বর্ষা। গত দেড়শ বছরে, কেরলে বর্ষা শুরু হওয়ার তারিখে বড় হেরফের হয়েছে। ১৯১৮ সালের ১১ মে বর্ষা প্রবেশ করেছিল। এখনও পর্যন্ত সবচেয়ে বিলম্বিত বর্ষা ছিল ১৯৭২ সালের ১৮  জুন ! দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু…
Read More
রাজ্য পুলিশের বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ বিচারপতির

রাজ্য পুলিশের বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ বিচারপতির

সম্প্রতি এক ঘটনাকে ঘিরে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যু নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলা উঠলে তিনিই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিলেন। তবে তদন্তে সেই সিটকেই রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ ওঠে। প্রসঙ্গত, কালিয়াগঞ্জ কাণ্ডে হাইকোর্ট যে সিট গঠন করে দিয়েছিল তার মাথায় রাখা হয়েছিল বর্তমান আইপিএস দময়ন্তী সেনকে। পাশাপাশি রাখা হয়েছিল দুই প্রাক্তন আইপিএস উপেন বিশ্বাস ও পঙ্কজ দত্তকে। তবে উপেন ও পঙ্কজবাবু আজ আদালতে হাজির হয়ে জানান, গোটা তদন্তে দময়ন্তী সেন কোনও সহযোগিতা করেননি। বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা…
Read More
গরমে অতিষ্ট বন্যপ্রাণীরাও

গরমে অতিষ্ট বন্যপ্রাণীরাও

তীব্র দাবদহে ক্লান্তির হাত থেকে বাঁচতে একটু ঠান্ডা জলে স্নান। আর এই স্নানে যে শুধু মানুষই স্বস্তি পেয়ে থাকি, তা নয়। জীবন মাত্রই শরীরে তাপমাত্রার পারদ তর তর করে বাড়ছে। কয়েকদিন ধরে গরমের যা দাপট,তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপাখী, বন্যপ্রাণী সকলেরই ওষ্টাগত অবস্থা। আর এই গরমের হাত থেকে বাঁচতে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে স্নান করতে দেখা গেল এক দল বাঁদরকে। তিস্তা উদ্যানের ফোয়ারায় জলে স্নান করছে বাঁদরের দল। গরমের হাত থেকে একটু নিস্তার পেতে এই বাঁদরের দল এক জায়গা থেকে আর এক জায়গায় ছোটাছুটি করছে। গরমে হাঁসফাস অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আর লোকালয়ে বাঁদরের এই দৃশ্য দেখে ভিড় জমান…
Read More
৬ বছরের প্রেম, প্রেমের ইতি টানতে ও চার হাত এক করতে বিয়ের ধর্নায় বসলো প্রেমিক

৬ বছরের প্রেম, প্রেমের ইতি টানতে ও চার হাত এক করতে বিয়ের ধর্নায় বসলো প্রেমিক

প্রেমিকার অন্য জায়গায় বিয়ের দেখাশোনা চলছে, খবর পাওয়া মাত্রই প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিক গোপাল অধিকারী। চার বছর আগে ধূপগুড়িতে ঠিক আজকের দিনে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেছিল প্রেমিক অনন্ত বর্মন। দীর্ঘ তালবাহানার পর ভালোবাসা পূর্ণতা পায় অনন্ত বর্মন ও লিপিকার। আজ তাদের চার বছরের বিবাহ বার্ষিকী। এদিকে,প্রেমিকার বাড়ির সামনে বিয়ের জন্য প্রেমিকের ধর্নায় বসার খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় প্রচুর মানুষ ভিড় জমায়।নিজেদের সম্পর্কের প্রমাণ স্বরূপ দুজনের ছবি হাতে নিয়ে ধর্নায় বসে যুবক। আর তা দেখতেই ভিড় জমান এলাকাবাসী। তুফানগঞ্জ দুই ২ ব্লকের বারাকালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিঙ্গাপূর্নি এলাকায় ধর্নায় বসে প্রেমিক গোপাল অধিকারী। তার বাড়ি বক্সিরহাট…
Read More
রাজ্যের কিছু জেলায় বৃষ্টির পূর্বভাস

রাজ্যের কিছু জেলায় বৃষ্টির পূর্বভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি সঙ্গে ৩০-৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগণায়। তবে স্বস্তির এই খবর সাময়িক মাত্র। আবহাওয়া দফতর সূত্রে খবর, তবে আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৫দিন…
Read More
কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিছিল তৃণমূলের

কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিছিল তৃণমূলের

কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে আলিপুরদুয়ারে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক‌ জানান কোচবিহারের রাজ পরিবারের বিরুদ্ধে বিহারের প্রাক্তন উপ মুখ‍্যমন্ত্রী সুশীল মোদী কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে এদিন আমরা আলিপুরদুয়ার শহরে প্রতিবাদ মিছিল করলাম এবং মিছিল শেষে সুশীল মোদীর কুশপুতুল দাহ করা হয়।
Read More
WBSEDCL এর অস্থায়ী কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো ওই দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে

WBSEDCL এর অস্থায়ী কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো ওই দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে

WBSEDCL এর অস্থায়ী কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো ওই দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে। বুূধবার সকালে বিদ্যুৎ দপ্তরের প্রশাসনিক ভবনের অস্থায়ী কর্মী অনিমেষ দত্তের উপর হঠাৎ চড়াও হয় ওই দপ্তরের ডিভশনাল এইচ. আর বন্ধু বিশ্বাস। তবে কী কারণে বন্ধু বিশ্বাস চড়াও হন সে বিষয় নিয়ে অনিমেষ দত্ত স্পষ্ট ভাবে কিছু না জানাতে পারলেও অন্যান্য কর্মীরা জানান, অফিসে উপস্থিতি নিয়ে বেশ কয়েকদিন ধরে বন্ধু বিশ্বাস ও অনিমেষ দত্তের মধ্যে ঝামেলা চলছিলো। সেই নিয়ে আজ হঠাৎ চড়াও হয় বন্ধু বিশ্বাস। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় অনিমেষ দত্তকে। রক্তাক্ত অবস্থায় অনিমেষ বাবুকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয় এরপর অনিমেষ বাবু রায়গঞ্জ…
Read More
বিস্ফোরক দাবি, চাপ বাড়ানো হচ্ছে সুজয়কৃষ্ণর ওপর

বিস্ফোরক দাবি, চাপ বাড়ানো হচ্ছে সুজয়কৃষ্ণর ওপর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আর সেই কাকুই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে সরব। অভিযোগ স্বীকার করানোর জন‌্য চাপ দিচ্ছে ইডি। নিজের আইনজীবী মারফত আদালতকে জানালেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাকে জেরা সময় আদালতে তার আইনজীবীকে উপস্থিত থাকার জন্য আবেদনও জানিয়েছেন ‘কালীঘাটের কাকু’। দক্ষিণ কলকাতার এই ব্যবসায়ীর আইনজীবীরা ব‌্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে আবেদন করে বলেন, ইডি আধিকারিকরা তাদের মক্কেলের উপর চাপ সৃষ্টি করছে, যেটা অসাংবিধানিক। আইনজীবীদের দাবি, যাতে সুজয়কৃষ্ণ নিজের ওপরে ওঠা…
Read More