west bengal

বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

আচমকাই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে এক অগ্যেত আগন্তুক৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সকলের চোখের আড়ালে গোপনে তাঁর বাড়িতে ঢুকে পড়েন তিনি। কখন তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়লেন তা এখনও জানা সম্ভব হয়নি৷ তবে মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁর ঢুকে পড়ার বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার সকালে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা সকালে ওই ব্যক্তিকে দেখতে পেয়েই কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেন। ওই ব্যক্তির পরিচয় বা উদ্দেশ্য তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কী ভাবেই বা নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে তিনি বাড়ির ভিতরে ঢুকে পড়লেন, তাও অজানা। লালবাজারের তরফে জানানো হয়েছে, ‘এক সন্দেহভাজন ব্যক্তি কোনও অজানা উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েন। রবিবার সকালে নিরাপত্তাররক্ষীদের নজরে আসার পরই তাঁকে কালীঘাট…
Read More
নতুন করে উপাচার্য পদে ধনকরের নাম ঘোষণায় বাধবে কি বিরোধ

নতুন করে উপাচার্য পদে ধনকরের নাম ঘোষণায় বাধবে কি বিরোধ

উপচার্য পদ নিয়ে চর্চার মাঝেই নতুন ঘোষণা। রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর নাম ঘোষণা করেছেন। আজ এক টুইটে তিনি বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপক ডক্টর মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য হিসাবে নিয়োগ করার কথা জানিয়েছেন। কিন্তু এই ইস্যু নিয়ে যে বিতর্ক সৃষ্টি হবে তা কারোর অজানা নয়। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করার বিল রাজ্য বিধানসভা পাস হয়ে গিয়েছে। যদিও তা আইন হয়নি এখনও। কিন্তু এতে বিরোধ যে বাঁধবে তা স্পষ্ট। সার্চ কমিটি গত ৯ জুন বৈঠক করে মহুয়া মুখোপাধ্যায় ছাড়াও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার দত্ত এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক ডক্টর…
Read More
প্রথমবারের জন্য ঘাস ফুল ফুটলো পাহাড়ে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

প্রথমবারের জন্য ঘাস ফুল ফুটলো পাহাড়ে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের বাইরেও এবার ধীরে ধীরে শক্তি বিস্তৃত হচ্ছে রাজ্যের শাসক শিবিরের। রাজ্যে বিপুল জয়ের পর এবার প্রথমবারের জন্য ঘাস ফুল ফুটলো পাহাড়ে। প্রথমবার পাহাড়ে জিটিএ নির্বাচনে লড়েছিল তৃণমূল কংগ্রেস। আর তাতেই ভালো ফল করেছে ঘাসফুল শিবির। ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ টি আসনে জিতেছে তারা। এই আসনগুলির মধ্যে ডালি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি। এই জয়ের জন্য তিনি মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। পাহাড়ের মানুষের জন্য রয়েছে তাঁর অভিনন্দন। প্রথমবার পাহাড়ে জিটিএ নির্বাচনে লড়েছিল তৃণমূল কংগ্রেস। আর তাতেই ভালো ফল করেছে ঘাসফুল শিবির। ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫…
Read More
গতদুদিন বৃষ্টি হলেও আজ সকাল থেকেই জলমলে আবহাওয়া

গতদুদিন বৃষ্টি হলেও আজ সকাল থেকেই জলমলে আবহাওয়া

প্রচন্ড গরম থেকে মুক্তি দিয়ে গত সপ্তাহ শেষে বৃষ্টির মুখ দেখেছিল দক্ষিণবঙ্গ। শনিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে শুরু হয়েছে ঝেঁপে বৃষ্টি। রবিবার প্রায় সারাদিনই চলেছে সেই বিক্ষিপ্ত বৃষ্টির ব্যাটিং। কলকাতার বাইরে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় রবিবার রোদের দেখা মিললেও কলকাতার আকাশ কিন্তু এদিন সম্পূর্ণ মেঘাচ্ছন্ন ছিল। সাথে প্রায় সারাদিনই চলেছে বৃষ্টির ব্যাটিং। কিন্তু রবিবারের পর সোমবার সকাল হতেই উধাও বৃষ্টি। ঝকঝকে আকাশে ফের দেখা মিলেছে রোদের। আর রোদ বাড়তেই বেড়েছে তাপমাত্রা। এমতাবস্থায় দক্ষিণবঙ্গের আকাশ আগামী কয়েকদিন কেমন থাকে সেই প্রশ্ন উঠছে বারবার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে বর্ষা এখনও দুর্বলই। আগামী তিন দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হলেও…
Read More
বাড়তে থাকা বাজারদরের মাঝেই চিন্তা বাড়ছে চালের দাম নিয়ে

বাড়তে থাকা বাজারদরের মাঝেই চিন্তা বাড়ছে চালের দাম নিয়ে

বিগত দু বছরের বেশি সময় ধরে তান্ডব চলছে করোনা সংক্রমণের৷ আর এই সময় থেকেই প্রতিনিয়ত বেড়ে চলেছে বাজারদর৷ সবজি থেকে মাছ-মাংস, বাজারে ঢুকলেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে৷ এই অগ্নিমূল্যের বাজারে ডাল-ভাত খেয়ে যে দিন গুজরান করবে, তাও বুঝি এখন বড় দায়! ডাল, আলুর দাম আগেই ঊর্ধ্বমুখী ছিল, এবার পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম৷ কী ভাবে চলবে গেরস্তের হেঁশেলে। জোগানে ঘাটতি না থাকলেও যে ভাবে চালের দাম বাড়ছে, তাতে রীতিমতো হিমশিম খাওয়ার জোগাড়। মিনিকেট-বাঁশকাঠির দাম তো লাফিয়ে বেড়েইছে, স্বর্ণ, রত্না-সহ অন্যান্য চালের দামও উর্ধ্বমুখী। পরিস্থিতি এটতাই জটিল হয়ে উঠছে যে নিম্নবিত্ত মানুষের পক্ষে আলুসিদ্ধ ভাত জোগাড় করাটাও এখন মুশকিল হয়ে দাঁড়াচ্ছে৷…
Read More
ঘোষিত প্রকল্পের টাকা না পেলে দিল্লী যাবেন মুখ্যমন্ত্রী

ঘোষিত প্রকল্পের টাকা না পেলে দিল্লী যাবেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে বিরোধিতা বরাবরের। এবার সেই বিরোধিতা তুঙ্গে উঠল আবাস যোজনা প্রকল্পকে কেন্দ্র করে। বিরোধীরা অভিযোগ তুলেছে যে, কেন্দ্রীয় প্রকল্প বাংলার নামে চালিয়ে দেওয়া হয় এই রাজ্যে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই ইস্যুতে কড়া বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু বর্ধমানের সভা থেকে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, বাংলা আবাস যোজনার নামে টাকা না পেলে দিল্লি যাবেন তিনি। এদিন মমতা বলেন, যে কোনও রাজ্যে নিজের নামে প্রকল্প থাকতে পারে। উত্তরপ্রদেশ, রাজস্থান সব রাজ্যে। কিন্তু বাংলায় থাকলেই তাতে আপত্তি তোলা হচ্ছে। কেন, প্রশ্ন তোলেন তিনি। সঙ্গে বলেন, বাংলার বাড়ি, বাংলার সড়ক যোজনার টাকা আটকে…
Read More
প্রায় তিন মাস পর পেশ হল বগটুইকাণ্ডের চার্জশিট

প্রায় তিন মাস পর পেশ হল বগটুইকাণ্ডের চার্জশিট

কিছুদিন আগে একটি মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে জুড়ে। এরপরেই হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্ত ভার যায় সিবিআই-এর হাতে। প্রায় তিন মাস সময় লেগে গেল এই ঘটনার চার্জশিট পেশ হতে। বীরভূমের বগটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের মামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এই প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। ঘটনার প্রায় ৯০ দিনের মাথায় এই চার্জশিট পেশ করেছে তারা, তাও মুখবন্ধ খামে। তবে জানা গিয়েছে, এই চার্জশিটে নাম রয়েছে ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত আনারুল সহ ১৮ জনের। গত এপ্রিল মাসে বগটুই-কাণ্ডে আদালতে প্রাথমিক রিপোর্ট পেশ করেছিল সিবিআই। কিন্তু রাজ্য সেই সময় থেকেই সিবিআই তদন্তে আপত্তি জানিয়েছিল তবে তা গ্রাহ্য হয়নি। প্রাথমিক ভাবে…
Read More
এবার কেন্দ্র সরকারের তরফে রাজ্যকে আবাসন যোজনা নিয়ে কড়া বার্তা

এবার কেন্দ্র সরকারের তরফে রাজ্যকে আবাসন যোজনা নিয়ে কড়া বার্তা

কেন্দ্র সরকারের তরফে অভিযোগ আনা হয়েছিল বারংবার৷ কেন্দ্রীয় প্রকল্পের নামবদল করে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল সরকার৷ এই অভিযোগ দীর্ঘদিন ধরেই সেই অভিযোগ করে আসছে বিজেপি। এ বার কেন্দ্রের তরফে সেই অভিযোগকেই কার্যত মান্যতা দেওয়া হল৷ রাজ্যকে জানানো হয়েছে, ‘বাংলা আবাস যোজনা’র নাম থেকে ‘বাংলা’ কেটে ‘প্রধানমন্ত্রী’ বসাতে হবে৷ আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত করা না হলে এই প্রকল্পে আর টাকা দেবে না কেন্দ্র। সম্প্রতি এই মর্মে নবান্নে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক৷ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া কয়েক হাজার কোটি টাকা। বিজেপি শাসিত রাজ্যগুলি সময়মতো কেন্দ্রীয় প্রকল্পের টাকা, ঋণ পেলেও বাংলাকে সবক্ষেত্রেই বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ শাসক দলের। এর…
Read More
উত্তরবঙ্গে খুশ মেজাজে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গে খুশ মেজাজে মুখ্যমন্ত্রী

বেশ কিছু কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনদিনের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছে ঠাসা কর্মসূচি। বুধবার দিন দুপুরে আলিপুরদুয়ারের আদিবাসী যুবক যুবতীদের জন্য গণবিবাহের আয়োজন করা হয়েছে। এই বিষয় নিয়ে উন্মাদনা যথেষ্ট পরিমাণে রয়েছে। এত বড় অনুষ্ঠান এর আগে হয়নি জেলায়। এই জেলা তো বটেই আসে পাশের জেলাগুলিতেও এত বড় অনুষ্ঠান হতে দেখা যায়নি। বেলা বারোটার সময় মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ার জেলার আদিবাসী যুবক যুবতীরা এই গণ বিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে সাজ সাজ রব পড়ে গিয়েছে। বিশাল আকারের তিনটি তাঁবু নির্মাণ করা হয়েছে, সেজে উঠেছে আলিপুরদুয়ার এই অনুষ্ঠানকে…
Read More
নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী

নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী

পূর্বেই মুখ্যমন্ত্রীর তরফে ঘোষিত হয়েছিল নির্বাচনের কথা। চলতি মাসের শেষেই শুরু হবে নির্বাচন। চলতি মাসেই নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নিজেই। বেশকিছু দলীয় কর্মসূচি নিয়ে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে আগামী মাস অর্থাৎ জুনের প্রথম সপ্তাহেই তাঁর এই উত্তরবঙ্গ সফর শুরু হচ্ছে। আসন্ন উত্তরবঙ্গ সফর সম্পর্কে নিজেই জানালেন মুখ্যমন্ত্রী। এদিন দুর্গাপুর থেকে তিনি জানান, জুনের গোড়াতেই ফের উত্তরবঙ্গ সফরের পরিকল্পনা রয়েছে তাঁর। সূত্রের খবর, আসন্ন GTA নির্বাচনে দলীয় রণকৌশল নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করতেই মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর। উল্লেখ্য আগামী ২৬ জুন GTA নির্বাচনের দিন ঘোষিত হয়েছে। যার বিরোধিতা করে ইতিমধ্যেই সরব হয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান…
Read More
বড়ো ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

বড়ো ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

কেন্দ্র সরকারের তরফে বড়ো ঘোষণা করা হলো বাংলা নিয়ে। বাংলার জন্য রেলের তরফে বিপুল অঙ্কের বরাদ্দের কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যে সময় এই ঘোষণা করলেন তিনি সেই সময়ে তাঁর পাশে রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ছিলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবর দাবি করে এসেছে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে রাখে। তবে এদিনের ঘোষণায় সেই দাবি কিছুটা নস্যাৎ করতে পারল কেন্দ্রীয় সরকার। বেহালার রেলের স্পোর্টস কমপ্লেক্সের এক অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করে বলেন, রেলের তরফে রাজ্যের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জমি পেলেই প্রকল্পের কাজ শুরু হবে।…
Read More
খুশির খবর, এগিয়ে আসতে পারে বর্ষা

খুশির খবর, এগিয়ে আসতে পারে বর্ষা

চলতি বছর শীত উধাও হতে পারা চড়েছে গরমের। নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বঙ্গে। কিন্তু রেহাই মেলেনি গরম থেকে। এখনও পর্যন্ত সেই রকম সুখবর দিতে পারল না আবহাওয়া দফতর। বিগত কয়েক দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল কিন্তু সেই পরিমাণ বর্ষণ হয়নি রাজ্যে। শুক্রবার এবং আগামী কয়েক দিনও রাজ্যের বৃষ্টি হবে বলে জানিয়েছে তারা কিন্তু গরমের অস্বস্তি যে থাকবেই সেটাও স্পষ্ট করা হয়েছে। কিন্তু আশার কথা এই, বাংলার পড়শি রাজ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে বর্ষা, তাই মনে করা হচ্ছে বাংলাতেও বর্ষা শুরু হবে কয়েক সপ্তাহ পরেই। হাওয়া অফিস বলছে, আগামী দু-তিনদিনের মধ্যে কেরলে বর্ষা ঢুকতে পারে। সেই রাজ্যে এখন প্রাক বর্ষার বৃষ্টি…
Read More
প্রকল্পের স্বচ্ছতা যাচাইয়ের নির্দেশ

প্রকল্পের স্বচ্ছতা যাচাইয়ের নির্দেশ

মুখ্যমন্ত্রী হয়ে তৃতীয়বার রাজ্যের মসনদে ফিরেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হয়ে মসনদে ফেরার পর জনসাধারণের সুবিদার্থে একের পর এক প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই সব প্রকল্পের মধ্যে অন্যতম হল 'কন্যাশ্রী'। রাজ্য তথা দেশ তো বটেই, বিশ্বজুড়েও খ্যাতি অর্জুন করেছে এই প্রকল্প। এবার যাদের এই প্রকল্প থেকে সুবিধা পাওয়ার কথা তারা ঠিক পাচ্ছে কিনা সেই ব্যাপারে জোরকদমে তদারকি শুরু করবে সরকার। 'কন্যাশ্রী' প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত পড়ুয়ারা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শিক্ষা দফতরের বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। ২০১২ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ১৩ থেকে ১৮…
Read More
বড়ো চুক্তির ইঙ্গিত মহারাজার তরফে

বড়ো চুক্তির ইঙ্গিত মহারাজার তরফে

জল্পনার জট বাধছে বেশ কয়েক দিন ধরেই। খেলার জগতে আসতে পারে বড়ো বদল, মহারাজার তরফে মিলছে সেরমই ইঙ্গিত। বাংলার ময়দানে আপাতত যে খবর তোলপাড় ফেলে দিয়েছে সেই খবরের নেপথ্যে তিনিই। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি ভেঙে যাওয়ার পর বহুদিন ধরেই নতুন বিনিয়োগকারীর খোঁজ চালাচ্ছে লাল-হলুদ শিবির। একাধিক গোষ্ঠীর সঙ্গে কথা হয়েছিল তাদের কিন্তু কোনও রকম ইতিবাচক পদক্ষেপ হয়নি। কিন্তু ম্যান ইউ নিয়ে যে বড় ইঙ্গিত পাওয়া গিয়েছিল তা নিয়ে আরও কৌতূহল বাড়ালেন খোদ 'মহারাজ'। সৌরভ জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কথা হয়েছে প্রাথমিকভাবে। আগামি ১০ থেকে ১২ দিনের মধ্যে…
Read More