west bengal

বদলাতে চলেছে ভর্তির নিয়মনীতি

বদলাতে চলেছে ভর্তির নিয়মনীতি

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার আগেই বড়ো ঘোষণা। রাজ্যে রাজ্যে বদল আসছে শিক্ষাক্ষেত্রে। রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে নিয়মের বড়সড় বদল আসতে চলেছে৷ এবার থেকে স্নাতক স্তরে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে কেন্দ্রীয় ভাবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিকে নিজস্ব কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিকাশ ভবন সূত্রের খবর, এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বিষয়ে আগামী সপ্তাহেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে উচ্চশিক্ষা দফতর। বিকাশ ভবন সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব কেন্দ্রীয় পোর্টাল থেকেই সংশ্লেষ্ট বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সকল কলেজে ভর্তির যাবতীয় তথ্য পাবেন পড়ুয়ারা৷ ওই পোর্টালে গিয়ে পড়ুয়াদের ওই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে ভর্তির আবেদন জানাতে পারবেন। কিন্তু…
Read More
ধর্ষণ কাণ্ডে নতুন মোড়

ধর্ষণ কাণ্ডে নতুন মোড়

বারোদিনের লড়াই শেষ করে অবশেষে প্রাণ হারিয়েছে নির্যাতিতা। এবার হাঁসখালি ঘটনায় এল চাঞ্চল্যকর মোড়। মূল অভিযুক্ত ব্রজ গোয়ালার বাবা তথা তৃণমূল নেতা হিসেবে পরিচিত সমরেন্দু গোয়ালাকে গ্রেফতার করল সিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য সমরেন্দু এবং তার স্ত্রীকে তলব করে সিবিআই। ছেলের সামনে বসিয়েই তাদের জেরা করা হয়। পরে সমরেন্দুকে গ্রেফতার করা হয়েছে। আদালতে পেশ করা হবে সমরেন্দুকে। ঘটনার পর থেকে নদিয়ার বগুলায় গা ঢাকা দিয়েছিলেন সমরেন্দু। খবর পেয়ে সিবিআই আধিকারিকরা তাঁকে তলব করেন। এদিন বেশ কয়েকটি প্রশ্ন করা হয় তাদের সকলকে একসঙ্গে বসিয়ে। নির্যাতিতাকে ব্রজগোপাল নিজেই আমন্ত্রণ জানিয়েছিল কিনা, ঘটনার সময় সমরেন্দু এবং তাঁর স্ত্রী কোথায় ছিলেন, নির্যাতিতার দেহ দাহ করার সময়…
Read More
মৃত্যুর সংখ্যা প্রায় নেই বাংলায়

মৃত্যুর সংখ্যা প্রায় নেই বাংলায়

ধীরে ধীরে চিন্তা বাড়ছে দেশের সংক্রমনের বাড়তে থাকা সংখ্যা। কিন্তু পাশাপাশি আবার স্বস্তি দিচ্ছে রাজ্যের নিয়ন্ত্রণে থাকা সংক্রমনের সংখ্যা। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০-এর নীচে। এদিকে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৩৩ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ১৫৩ জন। এদিকে,…
Read More
এইমুহুর্তের মাওআতঙ্ক খতিয়ে দেখতে ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এইমুহুর্তের মাওআতঙ্ক খতিয়ে দেখতে ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বিগত বেশ কয়েকদিন ধরে রাজ্যে আবার বেড়েছে মাওআতঙ্ক। বিগত কদিনে বেশ কয়েকটি হুমকি চিঠিও পাওয়া গেছে। বাঁকুড়া ও ঝাড়গ্রামের বেশ কয়েকটি এলাকাতে নতুন করে মাওবাদী পোস্টার মিলেছে যা আতঙ্ক বাড়িয়েছে। যদিও রাজ্যের শাসক দল সেই দাবি মানতে রাজি নয়। স্থানীয় নেতা থেকে শুরু শীর্ষ নেতৃত্বের কথা অনুযায়ী, বিজেপি ত্রাস সৃষ্টি করতে চাইছে এইভাবে। কোথাও মাওবাদী নেই। কিন্তু সম্প্রতি আবার ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার জঙ্গলমহল এলাকায় মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে। এতেই আরও হইচই। তাই সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর। কিছুদিন আগেই মাওবাদী হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছিল। জঙ্গলমহলে হাই অ্যালারট জারি…
Read More
প্রমানকে ভুল বলে দাবি আনিসের পরিবারের

প্রমানকে ভুল বলে দাবি আনিসের পরিবারের

একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। কিছুদিন আগেই আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। ৮২ পাতার রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দিয়েছে সিট। কিন্তু এই রিপোর্ট নিয়ে একেবারেই খুশি নয় আনিসের পরিবার। মামলাকারীরা এই বিষয় নিয়ে ইতিমধ্যেই আওয়াজ তুলেছে এবং তাদের তরফে আদালতে প্রশ্ন তুলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আনিসের পরিবারের পক্ষে দাবি, ঘটনাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে মরিয়া সিট। এই ইস্যুতে কড়া নির্দেশ ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন হাইকোর্ট। তদন্তে ঠিক কী আপত্তি রয়েছে, তা এক সপ্তাহের মধ্যে মামলাকারীদের হলফনামা দিয়ে জানাতে হবে। এই ইস্যুতে আজ আদালতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, আসল ঘটনা নিয়ে কোনও…
Read More
প্রায় কুড়িজনের কাছাকাছি আইইপিস’কে বদল করা হলো

প্রায় কুড়িজনের কাছাকাছি আইইপিস’কে বদল করা হলো

ফের একবার বেশ কিছু বদল করা হলো সরকারের তরফে। রাজ্য সরকার আরও এক দফায় বেশকিছু আইপিএস আধিকারিককে রদবদল করেছে। এই দফায় রাজ্যের পাঁচ জেলার এসপি'কে বদলি করা হয়েছে। মালদার নতুন এসপি হচ্ছেন প্রদীপ কুমার যাদব, বারুইপুর পুলিশ জেলার নতুন এসপি পুষ্পা, ডায়মন্ড হারবারে ধৃতিমান সরকার, রানাঘাট পুলিশ জেলায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বাঁকুড়ায় বৈভব তিওয়ারিকে নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই দফায় কলকাতা এবং রাজ্য পুলিশের ১৭ জন আইপিএস'কে বদলি করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে হয়ে যাওয়া পুরভোটে বিপুল ভাবে জিতেছিল তৃণমূল কংগ্রেস। তবে তাহেরপুরে জিতেছিল বামফ্রন্ট। এই ফলের পরেই পুলিশ আধিকারিকদের মধ্যে একাধিক রদবদল করেছিল প্রশাসন। পুরভোটের…
Read More
আচমকাই কেন্দ্রের বিরুদ্ধে কথা বললেন অর্জুন

আচমকাই কেন্দ্রের বিরুদ্ধে কথা বললেন অর্জুন

আচমকা বিপরীতমুখী হলো দলনেতা। কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি সাংসদ অর্জুন সিং। কাঁচা পাটের দাম নিয়ে সরব ব্যারাকপুরের সাংসদ৷ তাঁর নিশানায় জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তী। রাজ্য সরকারের হয়ে ব্যাট ধরে তিনি বলেন, তৃণমূল সরকারের বিরুদ্ধে মিথ্যে বলা হচ্ছে৷ তাঁর অভিযোগ, চটশিল্পকে ধ্বংস করার চক্রান্ত চলছে৷ জুট কর্পোরেশনের দুর্নীতির কারণেই পাটশিল্প ধ্বংসের মুখে৷ তাঁর দাবি, এই ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হোক। অর্জুন বলেন, ১৩ ডিসেম্বর আমি ও লকেট জুট কর্পোরেশনের সঙ্গে বৈঠক করেছি৷ তাঁর দাবি, সরকারি বৈঠকের মিনিট কেন প্রকাশ করা হচ্ছে না? এর পর গতবছর ২৬ নভেম্বর এবং ৬ ডিসেম্বর জুট কমিশনের দু’টি বৈঠক হয়।…
Read More
দুটি বড় ঘটনায় বাড়ছে অস্বস্তি রাজ্য সরকারের

দুটি বড় ঘটনায় বাড়ছে অস্বস্তি রাজ্য সরকারের

এইমুহুর্তে রাজ্যে ঘটে যাওয়া দুটি বড় ঘটনা নিয়ে বাড়ছে সরকারের অস্বস্তি। রামপুরহাট, হাঁসখালি এই দুই জায়গার ঘটনা নিয়ে বাড়ছে চরম অস্বস্তি। দুই ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীদের নাম জড়িয়েছে। যত দিন যাচ্ছে তত বেশি চাপানউতোর বাড়ছে এই ঘটনাগুলি নিয়ে। এবার রাজ্যের পুলিশমন্ত্রী খোদ এই ঘটনাগুলির জন্য দায়ে চাপালেন পুলিশের ওপর! আধিকারিকদের গাফিলতিতে দু’টি ঘটনা ঘটেছে বলেই দাবি মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি কড়া দাওয়াই দিয়ে বলেন, কোনও গাফিলতি মানা হবে না। এদিন নবান্নের সভাঘর থেকে হাঁসখালি ধর্ষণ কাণ্ড এবং রামপুরহাটের বগটুই কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মমতা বলেন, দুই জায়গায় পুলিশের গাফিলতি ছিল এবং পুলিশের গাফিলতির দায় সরকার…
Read More
ঘোষিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের সময়সীমা

ঘোষিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের সময়সীমা

দু’বার সময়সূচি বদলানোর পর অবশেষে চলতি মাসেই শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২ এপ্রিল থেকে শুরু হয়েছিল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ সার্বিকভাবে তা শেষ হল। মাঝে জয়েন্ট পরীক্ষা এবং নির্বাচনের জন্য দু'বার পরীক্ষার সূচি বদল করতে হয়েছিল। সেই সময়ে কিঞ্চিৎ কিছু জটিলতা সৃষ্টি হয় পরীক্ষা নিয়ে। কিন্তু অবশেষে ঠিকঠাক ভাবেই শেষ হয়েছে পরীক্ষা। চলতি বছর প্রথমবার হোম সেন্টার বসে অর্থাৎ নিজের স্কুলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষের পর এবার ফল প্রকাশ নিয়ে চিন্তা। কিছুটা দেরিতে পরীক্ষা হয়েছে এবার, তাই ফল প্রকাশ ঠিকঠাক সময়ে হবে তো? এই ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছে সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের…
Read More
আগামী মাসেই হবে বিমান বিভ্রাট মামলার শুনানি

আগামী মাসেই হবে বিমান বিভ্রাট মামলার শুনানি

কদিন আগেরই ঘটনা। অখিলেশ যাদবের হয়ে বারাণসীতে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনী প্রচার সেরে কলকাতা ফেরার বিমানে ওঠেন তিনি৷ তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও সর্বক্ষণের নিরাপত্তা আধিকারিকরা। অবতরণের সময়ে বিমানে বিভ্রাট ঘটে। সেই নিয়েই তুমুল হইচই। এদিন এই মামলার শুনানিতেই কেন্দ্রের আইনজীবী সাফ জানালেন, কোনও গাফিলতি ছিল না। তবে এই মামলায় সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সিকে দু’‌সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন কেন্দ্রের আইনজীবী বিল্লদ্বল ভট্টাচার্য আদালতে স্পষ্ট দাবি করেন, সেদিনের ঘটনায় কোনও গাফিলতি ছিল না। তবে কেন্দ্রের নিরাপত্তা মন্ত্রকের রিপোর্টে সব উল্লেখ আছে। কিন্তু সেই রিপোর্টের গোপনীয়তা রক্ষার প্রয়োজন। তাই সেই…
Read More
বাড়তে থাকা গরমের কারণে বাড়ানো হবে গরমের ছুটির মেয়াদ

বাড়তে থাকা গরমের কারণে বাড়ানো হবে গরমের ছুটির মেয়াদ

লাগামছাড়া ভাবে বাড়ছে গরম। নাজেহাল পরিস্থিতি কলকাতাবাসীর। অত্যাধিক গরম ও তাপপ্রবাহ জনিত পরিস্থিতির দরুণ স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকার গরমের ছুটি এগিয়ে আনার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর এই মর্মে ইতিমধ্যেই সরকারের কাছে প্রস্তাব দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সরকারি ও সরকারি অনুমোদন প্রাপ্ত স্কুল গুলিতে আগামী ২৪ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির দরুন মে মাসের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ার পরেই স্কুলগুলিতে গরমের ছুটি দিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, আপাতত স্কুলগুলিতে সমস্ত শ্রেণীর জন্য মর্নিং ক্লাস শুরু করা যায় কিনা তা…
Read More
প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

বিগত বেশ কিছুদিন যাবৎ তৎপর হয়েছে মাওবাদীরা। এবার তাঁদের বিরুদ্ধে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। চীন থেকে অস্ত্র নিয়ে আসার ছক কষেছিল বাংলা ও ঝাড়খণ্ডের মাওবাদীরা। আর তার নেপথ্যে মধ্যস্ততায় সহায়তা করছে বাংলাদেশের 'পিএসপি'(পূর্ববঙ্গ সর্বহারা পার্টি)। বিষয়টি সফল করার বাংলা ও ঝাড়খণ্ডের শীর্ষস্থানীয় মাওবাদী নেতাদের সঙ্গে বৈঠক করেন পিএসপি। সম্প্রতি আত্মসমর্পণকারী মাওবাদী নেতা মহারাজ প্রামাণিককে জেরা করে উঠে এসেছে এমন তথ্য। এই তথ্য পাওয়ার পরই সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। গোয়েন্দা সূত্রে খবর, ঝাড়খণ্ডের সিংভূম জেলায় বছর দুই ধরেই চলছে এই বৈঠক, যেখানে উপস্থিত থাকছেন মহারাজ প্রামাণিক, সব্যসাচী, আকাশ, জয়িতা দাস, প্রতীক ভৌমিক সহ সংগঠনের বড় মাথারা।…
Read More
রাজ্য সরকারের তরফে কড়া পদক্ষেপ

রাজ্য সরকারের তরফে কড়া পদক্ষেপ

বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝেই রাজ্যে চিন্তা বাড়ছে রেফার রোগের সংখ্যা নিয়ে। রাজ্যে নতুন করে রেফার রোগের সংক্রমণ দেখা দিয়েছে। রেফার রোগের পরিসংখ্যাণে চিন্তার ভাঁজ ক্রমেই চওড়া হচ্ছে। আর তার সঙ্গে নাকাল হওয়া রোগীর পরিবারের ছবি সামনে আসতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহ আগেই স্বাস্থ্য দফতর কোন কোন মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা রোগীর সংখ্যা সাত শতাংশের বেশি, তা চিহ্নিত করেছিল। হাসপাতালের সুপার ও সিএমওএইচদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। এবার হাসপাতালগুলোরে রেফার করার মানসিকতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার বলে জানা গিয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য দফতর ১৩টি হাসপাতাল চিহ্নিত করেছে। যাদের রোগী রেফারের সংখ্যা সাত…
Read More
শেষ হলো ময়নাগুড়ির নির্যাতিতার লড়াই

শেষ হলো ময়নাগুড়ির নির্যাতিতার লড়াই

নির্ভয়ার মতোই শেষ হলো তার জীবনেরও কঠিন লড়াই। ১২ দিনের লড়াই শেষ৷ মৃত্যুর কাছে হার মানলেন ময়নাগুড়ির অগ্নিদগ্ধ নাবালিকা। সোমবার ভোর ৫ টা নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় তার৷ জানিয়েছেন নির্যাতিতার বাবা। ১৪ এপ্রিল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল ওই নাবালিকা। তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এর পর মুখ বন্ধ রাখতে বাড়ি  গিয়ে শাসানো হয় বলে পরিবারের দাবি। সোমবার সকালে মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পরেই তার দেহ সিবিআই-এর হাতে তুলে  দেওয়ার দাবি জানান নির্যাতিতার বাবা৷ উল্লেখ্য, এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ এফআইআর-এ নাম থাকা চার জনকেই গ্রেফতার করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারির ঘটনা৷ ওই দিন একাই বাড়িতে ছিলেন নির্যাতিতা৷…
Read More