west bengal

উপযুক্ত বেতনের দাবিতে বাংলা জুড়ে আশা কর্মীদের বিক্ষোভে

উপযুক্ত বেতনের দাবিতে বাংলা জুড়ে আশা কর্মীদের বিক্ষোভে

গত দুই বছর করোনার দাপটের শুরু থেকে বাংলা জুড়ে পরিষেবা দিয়ে গেছে তারা। এই পরিস্থিতিতে বারংবার তারা বিক্ষোভ করেছে বেতন বৃদ্ধির দাবি নিয়ে। এবার আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। বেতন বৃদ্ধি, চাকরিতে স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে সারা রাজ্য জুড়ে তুমুল বিক্ষোভ দেখা দিয়েছে আশা কর্মীদের মধ্যে। এই ঘটনার জেরে রীতিমতো প্রশাসনিক স্তরেও আলোচনা শুরু হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন অংশে পথ অবরোধ করেন আশা কর্মীরা। তাদের দাবি, প্রত্যেকটি আশা কর্মীকে স্থায়ী সরকারি কর্মী হিসেবে নিযুক্ত করতে হবে। এছাড়াও উৎসাহ ভাতার বদলে সরকারি নিয়ম মেনে দিতে হবে বেতন। পাশাপাশি তাদের দাবি আশা কর্মীদের জন্য নতুনভাবে বেতন পরিকাঠামো তৈরি করতে হবে রাজ্যকে। গত…
Read More
আজই ইডি’র বিশেষ আদালতে তোলা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে

আজই ইডি’র বিশেষ আদালতে তোলা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে

গত দুদিন তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে৷ সরগরম রাজ্য রাজনীতি৷ দীর্ঘ প্রায় ছাব্বিশ ঘন্টা সময় জিজ্ঞেসাবাদের পর গত পরশুই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে ব্যাঙ্কশাল আদালতে৷ তাঁকে ১৪ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানায় ইডি৷ কিন্তু আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বলে ইডির বিশেষ আদালতের রেগুলার বেঞ্চ বসেনি৷ তাই সিএমএম কোর্টে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে৷ তাই দু’দিনের বেশি রিমান্ড যে পাওয়া সম্ভব নয়, তা প্রায় নিশ্চিত ছিল৷ সেই মতোই পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷ আজ সোমবার ইডি’র বিশেষ আদালত ফের তোলা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ জানা গিয়েছে, এদিন ইডি-র তরফে আদালতে…
Read More
কেন অনুব্রতর গাড়িতে লাল বাতি? রাজ্যের কাছে তলব হাই কোর্টের তরফে

কেন অনুব্রতর গাড়িতে লাল বাতি? রাজ্যের কাছে তলব হাই কোর্টের তরফে

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একের পর এক আইনি জটে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একেই সিবিআই-এর খাঁড়া, তার উপরে গাড়িতে লাল বাতি জ্বালিয়ে আদালতের প্রশ্নের মুখে তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। কেন অনুব্রতর গাড়িতে লাল বাতি? এ বিষয়ে এবার রাজ্য সরকারের কাছে জবাব তলব করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ৷ বরাবরই নিজের গাড়িতে লাল বাতি ব্যবহার করে এসেছেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ কিন্তু, কোনও নেতার ব্যক্তিগত গাড়িতে লাল বাতি লাগানোর অধিকার নেই। এই অভিযোগে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷ আদালতের তরফ এদিন রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়। রাজ্যে কারা কারা লাল বাতির গাড়ি ব্যাবহার করেন। গাড়িতে কালো…
Read More
একের পর এক জামিনের আবেদন খারিজ সায়গলের হচ্ছে

একের পর এক জামিনের আবেদন খারিজ সায়গলের হচ্ছে

একের পর এক জামিনের আবেদন খারিজ করেছে আদালত। চলতি সপ্তাহের শুরুতেই ফের একবার জামিনের আবেদন করা হয়েছিল কিন্তু তা খারিজ করে দিয়েছে আদালত। অর্থাৎ রাজ্যের অন্যতম মামলা গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আপাতত জেলেই থাকতে হচ্ছে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেছিলেন সায়গল হোসেনের আইনজীবী। কিন্তু সিবিআই পাল্টা যুক্তি শোনার পর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। আদালতে সিবিআই জানিয়েছে, গরু পাচার মামলায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তাঁদের হাতে রয়েছে এবং তারা সায়গলকে জেলে গিয়েই জেরা করতে চান। আরও অনেক তথ্য তারা এইভাবে হাতে পেতে পারেন বলেই অনুমান। সেই যুক্তি শুনেই আদালত সায়গলের জামিনের…
Read More
২১ জুলাইয়ের আগেই শুরু হলো বাস ধর্মঘট

২১ জুলাইয়ের আগেই শুরু হলো বাস ধর্মঘট

বিগত দু বছরের করোনাকাল কাটিয়ে চলতি বছর তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ হতে চলেছে মহানগরীর বুকে। রাত পোহালেই শাসক দলের ২১ জুলাইয়ের শহীদ সমাবেশ। তার আগের দিন বুধবার রাজ্যের জেলায় জেলায় কার্যত অঘোষিত পরিবহণ ধর্মঘটের চেহারা। দক্ষিণের এই জেলার মানুষ যেখানে মূলতঃ বেসরকারি পরিবহণ ব্যবস্থার উপর নির্ভর করেন৷ সেখানে ২১ জুলাইয়ের আগের দিন থেকেই 'বাস তুলে নেওয়া'য় সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। সমস্যায় নিত্যযাত্রীরাও। ঘন্টার পর ঘন্টা বাসস্ট্যাণ্ডে দাঁড়িয়ে থাকলেও গন্তব্যে পৌঁছানোর কোন সুযোগ নেই বলে অভিযোগ। এদিন সকালে বাঁকুড়া শহরের গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে গিয়ে দেখা গেল, হাতে গোনা কয়েকটি বাস দাঁড়িয়ে আছে। কোন বাস সেভাবে রাস্তায় নামেনি। দু'দিন আগে থেকেই সোনামুখী…
Read More
দু বছর বাদে প্রথমবার কয়লাকাণ্ডে পেশা হলো চার্জশিট

দু বছর বাদে প্রথমবার কয়লাকাণ্ডে পেশা হলো চার্জশিট

দু বছর বাদে প্রথমবার, রাজ্যের অন্যতম মামলার চার্জশিট পেশা হলো। মামলা দায়ের হওয়ার পরই তদন্ত চলছে দু বছর ধরে। কয়লা কাণ্ডের মামলার তদন্তভার নেওয়ার পর প্রথমবার চার্জশিট জমা করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ২০২০ সালের নভেম্বর মাসে এই মামলায় তদন্তভার হাতে নিয়েছিল তারা। ২০২২ সালের জুলাই মাসে তারা প্রথম চার্জশিট দিল আদালতে। সিবিআইয়ের এই চার্জশিটে প্রাথমিকভাবে নাম রয়েছে ৪১ জনের। পরে আরও বেশ কয়েকটি নাম এর সঙ্গে যুক্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে যে চার্জশিট জমা দিয়েছে সিবিআইয়ের গোয়েন্দারা তাতে লালা সহ ৪১ জনের নাম আছে। চার্জশিটে নাম রয়েছে বিনয় মিশ্রের ভাই বিকাশেরও। এছাড়াও…
Read More
শহীদ সমাবেশের জন্য হলো বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

শহীদ সমাবেশের জন্য হলো বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

প্রস্তুতি তুঙ্গে, বিগত দু বছরের করোনাকাল কাটিয়ে চলতি বছর তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ হতে চলেছে মহানগরীর বুকে। মাঝে আর এক দিন, আগামী ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই সমাবেশের জন্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। কালীঘাটে তাঁর বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি বাসভবন থেকে ধর্মতলায় সভামঞ্চ পর্যন্ত যে রাস্তা দিয়ে তাঁর কনভয় যাবে তার দুই দিকেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। মঞ্চে প্রবেশের সময় মমতার জন্য পৃথক গেটের ব্যবস্থা থাকবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। মঞ্চের আশেপাশে নজরদারিতে ড্রোন ক্যামেরা ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে কিছুদিন আগেই…
Read More
পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ, মমতা হিমন্তর বৈঠক

পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ, মমতা হিমন্তর বৈঠক

সম্প্রতি নির্বাচন সম্পন্ন হয়ে পাহাড়ে সূচনা হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের। নির্বাচনে জয় লাভের কারণে ফল প্রকাশের পর থেকেই জল্পনা ছিলই তিনি জিটিএ শপথে পাহাড়ে যাবেন। সেই কথা মতো পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান হয়ে গেলেও তিনি আপাতত সেখানেই রয়েছেন। বুধবার তিনি যোগ দিয়েছেন নেপালি কবি ভানু ভক্তের জন্মদিবস অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের জন্য এই মুহূর্তে পাহাড়েই গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার জানা গেল, দার্জিলিঙে হাজির হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। সব মিলিয়ে রাজনৈতিক পারদ হু হু করছে বাড়ছে শৈল শহরে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং হিমন্ত বিশ্বশর্মা…
Read More
পাহাড়ে শান্তভাবেই কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

পাহাড়ে শান্তভাবেই কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

সম্প্রতি নির্বাচন সম্পন্ন হয়ে জয়ের ফল প্রকাশিত হয়েছে পাহাড়ে। সূচনা হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণে।। জয় লাভের কারণে ফল প্রকাশের পর থেকেই জল্পনা ছিলই তিনি জিটিএ শপথে পাহাড়ে যাবেন। সেই কথা মতো মঙ্গলবার পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাধারে যেমন পাহাড়ের উন্নয়ন এবং অগ্রগতির কথা বলেছেন তিনি, অন্যদিকে সেখানে শান্তি নষ্ট হতে দেবেন না, এমনও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে, পাহাড়বাসীকে আশ্বস্ত করে বলেছেন, তিনি পাহাড়ে আসেন ভালবাসতে, দখল নিতে নয়। জিটিএ-র আজকের অনুষ্ঠানে মমতা বলেন, পাহাড়ে তিনি কাউকে কোনও গড়বড় করতে দেবেন না। পাহাড় শান্ত থাকলে উন্নয়ন হবে, অর্থনীতি বাড়বে। নতুন নতুন…
Read More
প্রায় তিন মাস পর শেষ হলো বগটুই কাণ্ডের তদন্ত

প্রায় তিন মাস পর শেষ হলো বগটুই কাণ্ডের তদন্ত

প্রায় তিন মাস পর শেষ হলো রাজ্যে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার তদন্ত, জানানো হলো হাইকোর্টের তরফে। বীরভূমের বগটুই-কাণ্ডের তদন্ত শেষ করেছে সিবিআই এবং তদন্তে শেষে তারা আদালতে জানিয়েছে, এই ঘটনায় মোট ১৬ জন অভিযুক্ত। কলকাতা হাইকোর্টে তাদের বক্তব্য, চার্জশিটে নাম রয়েছে মোট ১৬ জনের। তবে এই ঘটনায় সবথেকে চর্চিত নাম আনারুল হোসেন। সিবিআই দাবি করেছে যে, আনারুল চাইলে এই ঘটনা থামাতে পারত কিন্তু সে তা করেনি। যদিও আনারুল এখনও নিজেকে নির্দোষ বলেই দাবি করছে। এর আগে বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল তার ৯০ দিনের মাথায় আদালতে চার্জশিট দিয়েছিল সিবিআই। গোয়েন্দাদের দাবি, বগটুই-কাণ্ডে প্ররোচনা দিয়েছিল তৃণমূল নেতা আনারুল হোসেন। বগটুইয়ের…
Read More
অমরনাথের দুর্যোগের কারণে হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

অমরনাথের দুর্যোগের কারণে হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

বৃষ্ট্রি মরশুম শুরু হতেই বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। ঘটে চলেছে একের পর এক ঘটনা। প্রাকৃতিক দুর্যোগের কবলে অমরনাথ যাত্রীরা। আচমকা মেঘ ভাঙা বৃষ্টির কারণে এল হড়পা বান এবং তার জেরেই ভেসে গেল একের পর এক পূণ্যার্থীদের তাঁবু। অমরনাথে ঘটেছে প্রাকৃতিক বিপর্যয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৫ জন নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি এখনও নিখোঁজ। এই ইস্যুতে দুঃখপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আটকে পড়া পর্যটকদের বিষয়ে খবর দেওয়ার জন্য হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে সরকারের তরফ থেকে। এমন ঘোষণা করা হয়েছে। এদিন মমতা টুইট করে বলেন, ''অমরনাথ বিপর্যের কথা শুনে আমি স্তম্ভিত এবং…
Read More
ক্যানিং-এ মর্মান্তিক ঘটনার চব্বিশ ঘন্টা পার হলেও এখনো অধরা অপরাধী

ক্যানিং-এ মর্মান্তিক ঘটনার চব্বিশ ঘন্টা পার হলেও এখনো অধরা অপরাধী

ফের এবার উত্তাল পরিস্থিতির সৃষ্টি হলো রাজ্যে৷ সকাল সকাল এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল ক্যানিং৷ হাড়হিম করা হত্যাকাণ্ড। ২১ জুলাইয়ের আগে পঞ্চায়েত সদস্য সহ ৩ তৃণমূল নেতা খুনের ঘটনায় থমথমে ক্যানিং৷ জনবহুল এলাকায় গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি ভাজালির কোপ৷ মাথা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা৷ এই ভয়ঙ্কর ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘন্টা। কিন্তু এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি কোনও অস্ত্র৷ স্রেফ সন্দেহের বশে দু’জনকে আটক করা হয়েছে৷ পুলিশের এই ভূমিকায় ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি সহ ৩ তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত রফিকুল সর্দার-সহ বাকি অভিযুক্তদের খোঁজ পেতে…
Read More
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন ছত্রধর

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন ছত্রধর

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন তিনি। অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের দিন অসুস্থ হয়ে পড়লেন তিনি। দুই ছেলের বিয়ে উপলক্ষে শর্ত সাপেক্ষে জামিনের আবেদন জানিয়েছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতো। তাঁর আবেদন মঞ্জুরও হয়েছিল। যার ফলে ২ জুলাই থেকে লালগড়ের আমলিয়া গ্রামেই ছিলেন এই তৃণমূল নেতা৷ আচমকাই প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয় তাঁর৷ সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁর জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়৷ কিন্তু অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার মধ্য রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ছত্রধরকে৷ দুই ছেলে দেবীপ্রসাদ ও ধৃতিপ্রসাদ মাহাতোর বিয়ের অনুষ্ঠান…
Read More
জিটিএ নির্বাচনে জয়ের পর এবার পাহাড়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী

জিটিএ নির্বাচনে জয়ের পর এবার পাহাড়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী

পূর্ব ঘোষণা অনুযায়ী সদ্য সমাপ্ত জিটিএ নির্বাচনে ৪৫ টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়ে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বোর্ড গঠন করবে। তাঁর দল পেয়েছে ২৭ টি আসন। তার আগে কলকাতায় নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। আগামী ১২ জুলাই দার্জিলিঙে জিটিএ সদস্যদের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণও জানিয়েছেন অনীত থাপা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তাঁদের দুজনের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে? সূত্র বলছে, পাহাড়ের উন্নয়ন এবং তার গতিপ্রকৃতি নিয়েও কথা বলেছেন তারা। গত পাঁচ বছরে অনেক প্রশাসনিক কাজই থমকে…
Read More