west bengal

বাড়ছে গরমের দাবদাহ

বাড়ছে গরমের দাবদাহ

মার্চ পড়তেই চরছে গরমের পারদ। উধাও হয়েছে শীত, শুরু হয়েছে কষ্টের দিন। বাড়ছে দাবদাহ। ফাল্গুনের শেষেই যেন পুড়ছে রাজ্যের বেশ কিছু এলাকা। গত দিন তিনেক কোথাও বৃষ্টি হয়নি রাজ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহেই। শহর কলকাতার তাপমাত্রা ছোঁবে ৩৫° সেলসিয়াস। শুক্রবার মূলত পরিষ্কার থাকবে গোটা রাজ্যের সবকটি জেলার আকাশই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫%। আপেক্ষিক আর্দ্রতার কারণে বাড়তে পারে অস্বস্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে দাবদাহ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১° কম। বৃহস্পতিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,…
Read More
বড় সুখবর

বড় সুখবর

রাজ্যের তরফে বড় সুখবর৷ স্টেট এডেড কলেজ টিচার্স বা স্যাক্টদের জন্য সুখবর৷ তাঁদের পদোন্নতির বিষয়ে এবার পদক্ষেপ নেওয়া শুরু করল রাজ্য সরকার। তাঁদের ধাপে ধাপে উন্নীত করা হবে৷ সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ক একাধিক প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। কলেজগুলি কীভাবে স্যাক্টদের তথ্য উচ্চশিক্ষা দফতরে জমা দেবে, সেই সংক্রান্ত প্রশিক্ষণও শীঘ্রই শুরু করা হবে৷  এই মুহূর্তে স্যাক্টদের দু’টি ভাগ রয়েছে৷ ইউজিসি নির্ধারিত যোগ্যতা যাঁদের রয়েছে, তাঁরা স্যাক্ট-১ শ্রেণিভুক্ত। আর যাঁদের সেই যোগ্যতা নেই, তাঁরা রয়েছেন স্যাক্ট-২ শ্রেণিতে। তবে, ইতিমধ্যে বহু স্যাক্ট-২ ভুক্ত শিক্ষক ইউজিসি যোগ্যতামান অর্জন করে নিয়েছেন অথবা নেট বা সেটে উত্তীর্ণ হয়েছেন। সেই সকল প্রার্থীদের স্যাক্ট-১ শ্রেণিতে উন্নীত করার…
Read More
নতুন মোড় নিলো শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা

নতুন মোড় নিলো শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা

গতকালই হাইকোর্টর তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে। এরই মাঝে নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতির মামলায় এবার এক চিকিৎসককে তলব করল কলকাতা হাইকোর্ট! এসএসসি'র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে শারীরিক পরীক্ষার জন্য প্রয়োজনে গ্রীন করিডোর করে চিকিৎসক নিয়ে আসার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টার শারীরিক অসুস্থতা রয়েছে কিনা, তার পরীক্ষা-নিরীক্ষা করার জন্যই দেবাশীষ রায় নামে এক চিকিৎসককে তলব করল আদালত। আগামীকাল সকাল সাড়ে ১০ টায় সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। আদালত জানিয়েছে, নবম-দশম শ্রেণির নিয়োগে বেনিয়ম মামলায় প্রয়োজনে গ্রীন করিডোর করে এসএসসি'র প্রাক্তন উপদেষ্টাকে হাজিরা দিতে হবে। বিচারপতি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে…
Read More
কিঞ্চিৎ বাড়লো রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ

কিঞ্চিৎ বাড়লো রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ

বেশ খানিকটা স্বস্তি দিয়েছিলো বিগত এক সপ্তাহের রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে তবে আজ আক্রান্ত কিঞ্চিৎ বাড়ল। এদিকে আজ মাত্র ১ জনের মৃত্যু হয়েছে বাংলাতে, গতকালও শূন্য ছিল। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু বেড়ে হল ০.৪৯ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৬ হাজার ০৯৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজও…
Read More
মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে

মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে

গত বছর একটু অন্যভাবে শুরু হয়েছিল বিধানসভা নির্বাচন। ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনে চিরাচরিত ভবানিপুরে না দাঁড়িয়ে নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই এই কেন্দ্র নিয়ে ব্যাপক উত্তেজনা ছিল। প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়া, তাঁর চোট পাওয়ার মতো ঘটনাও ঘটে। পুরো ভোটের সময় মমতাকে হুইল চেয়ারে দেখা যায়। এবার সেই নন্দীগ্রাম ইস্যুতেই আরও বিস্ফোরক দাবি করলেন তিনি। মমতার অভিযোগ, নন্দীগ্রামে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল! আজ রাজ্য বিধানসভায় তাঁর ভাষণে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যপালের ভাষণের উপর বলতে উঠে মমতা জানান, তাঁকে ভোটে প্রচার করতে দেওয়া হয়নি। নন্দীগ্রামে তাঁকে হারাতে সমঝোতা করা হয়েছিল। এমনকি তাঁকে লক্ষ্য…
Read More
এইমুহুর্তে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা প্রায় নেই বললেই চলে

এইমুহুর্তে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা প্রায় নেই বললেই চলে

মাঝে চিন্তা বেড়েছিলো রাজ্যে করোনা সংক্রমণের বাড়তে থাকা সংখ্যা নিয়ে। কিন্তু এইমুহুর্তে দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে তবে আজ আক্রান্ত কিঞ্চিৎ বাড়ল। এদিকে আজ মাত্র ১ জনের মৃত্যু হয়েছে বাংলাতে, গতকালও শূন্য ছিল। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে হল ০.৩২ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ৯৮০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায়…
Read More
করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য হলো রাজ্যে

করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য হলো রাজ্যে

চলতি বছেরের শুরুতেই হুঁ হুঁ করে বেড়েছিলো করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এবার দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ আজ আরও তলানিতে। মৃত্যু একেবারে শূন্য হয়েছে আজও। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে হল ০.৩৫ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ৯১২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ একজনেরও মৃত্যু হয়নি রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার…
Read More
আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘোষণা শিক্ষা পর্ষদের তরফে

আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘোষণা শিক্ষা পর্ষদের তরফে

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহের শুরু থেকেই আরম্ভ হতে চলেছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা৷ আগামী ৭ মার্চ সোমবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা৷ তার আগে শনিবার সাংবাদিক বৈঠক করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যপাধ্যায়৷ তিনি জানান, সম্পূর্ণ কোভিড বিধি মেনে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে৷ পরীক্ষা কেন্দ্রে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতেই এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে৷ পরীক্ষা কেন্দ্রে সকলকে স্যানিটাইজার ব্যবহার করতে হবে৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷ পরীক্ষার্থীদের মধ্যে ৫ ফুট দূরত্ব রাখা হবে৷  তিনি আরও জানান, কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে, তাদের জন্য প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আইসোলেশন রুম রাখা হবে৷ সেই রুমে বসেই তারা পরীক্ষা দেবে৷ তাঁর কথায়, শুধু করোনা নয়, এই…
Read More
শীত উধাও হতেই বাড়ছে গরম

শীত উধাও হতেই বাড়ছে গরম

রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত৷ ভোর ও রাত্রে সামান্য ঠাণ্ডা অনুভূত হলেও দিনে বেশ গরম৷ ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ৷ আগামী দিনে তাপমাত্রা চড়চড়িয়ে বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর৷ এই বছর রেকর্ড গরম পড়বে বলেও দাবি করেছেন ভূতত্ত্ববিদ সুজীব কর৷ তিনি জানিয়েছেন, ১৫ মার্চের পর থেকে ১৫ মে’র মধ্যে উল্লেখজনকভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে৷ এমনকী পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে৷ এই মরশুমে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার বাধা পেয়েছে শীত৷ ফলে খুব বেশি দিন কনকনে ঠাণ্ডার আমেজ ভোগ করতে পারেনি বঙ্গবাসী৷ আর এবার রেকর্ড গরম পরার পূর্বাভাস জারি করল হাওয়া অফিস৷ আগামী তিন মাসের মধ্যে গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা…
Read More
মৃত্যুর সংখ্যা শূন্য বঙ্গে

মৃত্যুর সংখ্যা শূন্য বঙ্গে

আটকানো গেছে বাড়তে থাকা করোনা সংক্রমণের তৃতীয় ঢেউকে৷ তৃতীয় ঢেউয়ে ওমিক্রনের দাপাদাপি শেষে ক্রমেই সুস্থ হচ্ছে বাংলা৷ কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ কমেছে মৃত্যুর হারও৷ বুধবার ২ মার্চ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কোভিড আক্রান্ত একজন রোগীরও মৃত্যু হয়নি৷ রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কম। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বুধবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৮ মার্চ রাজ্যে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। এক বছর পর ২০২২ সালের ২ মার্চ আরও একবার কোভিডড মৃত্যুর সংখ্যা শূন্যতে নামল। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই কোভিড বিধিতে বদল আনা হয়েছে। এখন থেকে সব ক্ষেত্রে কোভিড…
Read More
হারের ধাক্কা সামলাতে আগামীকাল বৈঠক বিজেপির

হারের ধাক্কা সামলাতে আগামীকাল বৈঠক বিজেপির

পুরভোটে একের পর এক ঝড় তুলেছে সবুজ। বড়ো ধাক্কার মুখে পড়েছে সবুজ। ১০৮ পুরসভার নির্বাচনে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর গড় হোক, সুকান্ত মজুমদারের গড় হোক কিংবা দিলীপ ঘোষ, অর্জুন সিং, সব জায়গায় আজ উড়ছে সবুজ পতাকা। বাকি পুরসভা তো দূর, কেউ নিজের ঘরে জিততে পারেননি। বিধানসভা ভোট নিয়ে এখনও পর্যন্ত সব ভোটেই তৃণমূলের কাছে হেরেছে বিজেপি বাহিনী। এমতাবস্থায় 'চিন্তন বৈঠকে' বসতে চলেছে তারা। জানা গিয়েছে, আগামীকাল ৫ মার্চ এই 'চিন্তন বৈঠকে' বসতে চলেছে গেরুয়া শিবির। রাজ্যের সব জেলার সভাপতি, বিধায়ক এবং রাজ্যের পর্যবেক্ষক, সকলকে এই বৈঠকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু ভোটে বিপর্যয় হয়েছে এই ভাবনা নিয়ে…
Read More
নতুন ভাবে শুরু গেরুয়া শিবিরের

নতুন ভাবে শুরু গেরুয়া শিবিরের

বিগত আটদিনের যুদ্ধ পরিস্থিতিতে কিছু কিছু করে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনা হচ্ছে দেশে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ভারতের উদ্বেগ বীভৎস বেড়ে গিয়েছিল কারণ ইউক্রেনে প্রচুর ভারতীয় পড়ুয়া আটকা পড়েছিল। দেশের একাধিক রাজ্যের পড়ুয়া সেখানে আটক ছিল, পশ্চিমবঙ্গের বহু পড়ুয়াও এই তালিকায় রয়েছে। ইতিমধ্যে সেই পড়ুয়াদের একাংশ দেশে ফিরেছে। বাংলার পড়ুয়ারাও ঘরে ফিরেছে নিজেদের সেই আতঙ্কের সময় কাটিয়ে। এবার তাদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি। ঠিক করা হয়েছে, ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের বাড়ি বাড়ি যাবে তারা। এই বিষয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে দলের নেতারা এই কর্মসূচি শুরু করবে এবং যারা যারা বাংলায় ফিরেছে ইউক্রেন…
Read More
বদলে যেতে পারে পরীক্ষার ঘোষিত সময়

বদলে যেতে পারে পরীক্ষার ঘোষিত সময়

করোনা আবহের মাঝেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান৷ এই পরিস্থিতিতে বদলাতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি৷ জেইই মেন ও উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট সংঘাতের জেরে বদলে যাতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি৷ কেননা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বড় অংশ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বসে থাকেন৷ এবছর ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার কথা থাকলেও সূচিতে বদল আসতে পারে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷ আগামী সপ্তাহে নতুন সূচি ঘোষণা হতে পারে বলে খবর৷ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি একদিনে পড়ে যাওয়ার কারণে পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছিল বিভ্রান্তি৷ সেই বিভ্রান্তি নিয়ে নবান্নে বৈঠকে বসেন আধিকারিকরা৷ সূত্রের খবর, পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত বিভ্রান্তি এড়াতে উচ্চমাধ্যমিকের…
Read More
প্রত্যাশা মতো ঝড় উঠছে সবুজের

প্রত্যাশা মতো ঝড় উঠছে সবুজের

একের পর এক ঝড় উঠছে সবুজের। সময় যত এগোচ্ছে ভোটের ফলাফল আরও বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই একাধিক পুরসভা দখল করেছে তৃণমূল। অন্যান্যগুলির মতো কান্দি পুরসভাতেও সবুজ ঝড়। কান্দি পুরসভার মোট ১৮ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে ১৬ টিতে। নির্দল প্রার্থীরা জিতেছেন ২টি, কংগ্রেস, সিপিএম এবং বিজেপির হাত একেবারে খালি। তারা একটিও জিততে পারেনি। কান্দিতে তৃণমূল জিতেছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডে। ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড জিতেছে নির্দল। যা ফল দেখা যাচ্ছে তাতে কাঁথি ও তমলুক পুরসভাও দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শেষ খবর পাওয়া…
Read More