west bengal

আগামী মাসেই হবে বিমান বিভ্রাট মামলার শুনানি

আগামী মাসেই হবে বিমান বিভ্রাট মামলার শুনানি

কদিন আগেরই ঘটনা। অখিলেশ যাদবের হয়ে বারাণসীতে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনী প্রচার সেরে কলকাতা ফেরার বিমানে ওঠেন তিনি৷ তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও সর্বক্ষণের নিরাপত্তা আধিকারিকরা। অবতরণের সময়ে বিমানে বিভ্রাট ঘটে। সেই নিয়েই তুমুল হইচই। এদিন এই মামলার শুনানিতেই কেন্দ্রের আইনজীবী সাফ জানালেন, কোনও গাফিলতি ছিল না। তবে এই মামলায় সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সিকে দু’‌সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন কেন্দ্রের আইনজীবী বিল্লদ্বল ভট্টাচার্য আদালতে স্পষ্ট দাবি করেন, সেদিনের ঘটনায় কোনও গাফিলতি ছিল না। তবে কেন্দ্রের নিরাপত্তা মন্ত্রকের রিপোর্টে সব উল্লেখ আছে। কিন্তু সেই রিপোর্টের গোপনীয়তা রক্ষার প্রয়োজন। তাই সেই…
Read More
বাড়তে থাকা গরমের কারণে বাড়ানো হবে গরমের ছুটির মেয়াদ

বাড়তে থাকা গরমের কারণে বাড়ানো হবে গরমের ছুটির মেয়াদ

লাগামছাড়া ভাবে বাড়ছে গরম। নাজেহাল পরিস্থিতি কলকাতাবাসীর। অত্যাধিক গরম ও তাপপ্রবাহ জনিত পরিস্থিতির দরুণ স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকার গরমের ছুটি এগিয়ে আনার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর এই মর্মে ইতিমধ্যেই সরকারের কাছে প্রস্তাব দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সরকারি ও সরকারি অনুমোদন প্রাপ্ত স্কুল গুলিতে আগামী ২৪ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির দরুন মে মাসের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ার পরেই স্কুলগুলিতে গরমের ছুটি দিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, আপাতত স্কুলগুলিতে সমস্ত শ্রেণীর জন্য মর্নিং ক্লাস শুরু করা যায় কিনা তা…
Read More
প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

বিগত বেশ কিছুদিন যাবৎ তৎপর হয়েছে মাওবাদীরা। এবার তাঁদের বিরুদ্ধে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। চীন থেকে অস্ত্র নিয়ে আসার ছক কষেছিল বাংলা ও ঝাড়খণ্ডের মাওবাদীরা। আর তার নেপথ্যে মধ্যস্ততায় সহায়তা করছে বাংলাদেশের 'পিএসপি'(পূর্ববঙ্গ সর্বহারা পার্টি)। বিষয়টি সফল করার বাংলা ও ঝাড়খণ্ডের শীর্ষস্থানীয় মাওবাদী নেতাদের সঙ্গে বৈঠক করেন পিএসপি। সম্প্রতি আত্মসমর্পণকারী মাওবাদী নেতা মহারাজ প্রামাণিককে জেরা করে উঠে এসেছে এমন তথ্য। এই তথ্য পাওয়ার পরই সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। গোয়েন্দা সূত্রে খবর, ঝাড়খণ্ডের সিংভূম জেলায় বছর দুই ধরেই চলছে এই বৈঠক, যেখানে উপস্থিত থাকছেন মহারাজ প্রামাণিক, সব্যসাচী, আকাশ, জয়িতা দাস, প্রতীক ভৌমিক সহ সংগঠনের বড় মাথারা।…
Read More
রাজ্য সরকারের তরফে কড়া পদক্ষেপ

রাজ্য সরকারের তরফে কড়া পদক্ষেপ

বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝেই রাজ্যে চিন্তা বাড়ছে রেফার রোগের সংখ্যা নিয়ে। রাজ্যে নতুন করে রেফার রোগের সংক্রমণ দেখা দিয়েছে। রেফার রোগের পরিসংখ্যাণে চিন্তার ভাঁজ ক্রমেই চওড়া হচ্ছে। আর তার সঙ্গে নাকাল হওয়া রোগীর পরিবারের ছবি সামনে আসতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহ আগেই স্বাস্থ্য দফতর কোন কোন মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা রোগীর সংখ্যা সাত শতাংশের বেশি, তা চিহ্নিত করেছিল। হাসপাতালের সুপার ও সিএমওএইচদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। এবার হাসপাতালগুলোরে রেফার করার মানসিকতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার বলে জানা গিয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য দফতর ১৩টি হাসপাতাল চিহ্নিত করেছে। যাদের রোগী রেফারের সংখ্যা সাত…
Read More
শেষ হলো ময়নাগুড়ির নির্যাতিতার লড়াই

শেষ হলো ময়নাগুড়ির নির্যাতিতার লড়াই

নির্ভয়ার মতোই শেষ হলো তার জীবনেরও কঠিন লড়াই। ১২ দিনের লড়াই শেষ৷ মৃত্যুর কাছে হার মানলেন ময়নাগুড়ির অগ্নিদগ্ধ নাবালিকা। সোমবার ভোর ৫ টা নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় তার৷ জানিয়েছেন নির্যাতিতার বাবা। ১৪ এপ্রিল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল ওই নাবালিকা। তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এর পর মুখ বন্ধ রাখতে বাড়ি  গিয়ে শাসানো হয় বলে পরিবারের দাবি। সোমবার সকালে মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পরেই তার দেহ সিবিআই-এর হাতে তুলে  দেওয়ার দাবি জানান নির্যাতিতার বাবা৷ উল্লেখ্য, এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ এফআইআর-এ নাম থাকা চার জনকেই গ্রেফতার করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারির ঘটনা৷ ওই দিন একাই বাড়িতে ছিলেন নির্যাতিতা৷…
Read More
চলতি মাসের পরেই রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি মাসের পরেই রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাতিল হলেও অবশেষে বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ১৬ এপ্রিল, যেদিন রাজ্যে ভোটের ফলাফল ছিল সেদিনই বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বাংলার দলীয় নেতৃত্ব এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি এমন সম্ভাবনাও ছিল। কিন্তু তাঁর সেই বঙ্গ সফর বাতিল হয়েছিল। কবে তিনি আবার বাংলায় আসবেন তা ঠিক জানান হয়নি। তবে এবার তা স্পষ্ট হল। সব ঠিক থাকলে আগামী মাসের শুরুতেই ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। একেবারে বাংলা বিধানসভা নির্বাচনের এক বছর পার করে বাংলায় আসছেন তিনি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ মে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও সেদিন তাঁর কোনও কর্মসূচি নেই। ৫ মে…
Read More
করোনা সংক্রমণের মাঝেই বাড়ছে জ্বরের উপদ্রব

করোনা সংক্রমণের মাঝেই বাড়ছে জ্বরের উপদ্রব

চলতি বছর শুরুর দিক থেকেই ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ৷ এর মধ্যে ফের মাথাচাড়া দিতে শুরু করেছে সংক্রমণ৷ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে চতুর্থ ঢেউ এসে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ভারতেও ফের বাড়ছে প্রকোপ৷ রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ এই অবস্থায় আগাম সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ বলে মত বিশেষজ্ঞদের৷ এরই মধ্যে আবহাওয়ার বদলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন৷ জ্বর আসছে৷ সঙ্গে রয়েছে সর্দি-কাশি৷ যা দুশ্চিন্তা বাড়াচ্ছে৷ তবে ভয় পেলে চলবে না৷ বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. আশিস মিত্রের কথায়, নানা কারণে শরীরের তাপমাত্রা বাড়তে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু থেকে মাঝারি জ্বর আসছে। জ্বর আসলেই সতর্ক থাকতে হবে৷ তবেই…
Read More
সুপ্রিম কোর্টের তরফে কড়া নির্দেশ হাঁসখালি কাণ্ডে

সুপ্রিম কোর্টের তরফে কড়া নির্দেশ হাঁসখালি কাণ্ডে

হাঁসখালির ধর্ষণকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্য। এই নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। স্পষ্ট জানান হয়েছে, হাঁসখালি নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। আদালতের নির্দেশ, সুপ্রিম কোর্টের ২০১৮ সালের 'সাক্ষী নিরাপত্তা স্কীম'-এর নির্দেশ যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। যত দিন না তাই করা যাচ্ছে ততদিন রাজ্যেকে নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি রাজ্যকে দায়িত্ব নিতে হবে পরিবারের মানসিক সুস্থতার এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থা করার। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজ্য তোলপাড়। একাধিক নমুনা মিলেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণও মিলছে। তবে বিজেপি সম্পূর্ণ অন্য দাবি করে শোরগোল ফেলে দিয়েছে। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দলের সদস্যরা…
Read More
চলতি মাসের শেষের দিকে রাজধানীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

চলতি মাসের শেষের দিকে রাজধানীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ফের একবার মুখোমুখি হতে পারে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। আগামী ৩০ এপ্রিল রাজধানী দিল্লিতে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের একটি সেমিনার আয়োজিত হতে চলেছে। এই সেমিনারে যোগ দিতেই চলতি মাসেই দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সাক্ষাৎ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর আসার কথা থাকলেও তিনি আসেননি। তারপর মমতার এই দিল্লি সফর এবং মোদীর সঙ্গে সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আসলে  সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের যে সেমিনার হতে চলেছে তার উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, যেহেতু…
Read More
ধর্ষণ কাণ্ডে কড়া সিদ্ধান্ত স্বাস্থ্যভবনের

ধর্ষণ কাণ্ডে কড়া সিদ্ধান্ত স্বাস্থ্যভবনের

বিগত কদিনে রাজ্যে বেড়েছে ধর্ষণ কান্ড৷ একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে রাজ্যে৷ একের পর ধর্ষণের ঘটনায় জর্জরিত হচ্ছে বাংলা। নাবালিকা থেকে শুরু করে যুবতী, প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে বৃদ্ধা, সকল বয়সের মহিলারাই নির্যাতনের শিকার হচ্ছেন। পুলিশে অভিযোগ দায়েরের সময় হোক কিংবা হাসপাতালে ভর্তির সময়, অনেকবার ভুলবশত নির্যাতিতার নাম প্রকাশ্যে চলে আসে। একদিকে ধর্ষণের কারণে মানসিক চাপ, অন্যদিকে নাম প্রকাশ্যে চলে আসায় সামাজিক লজ্জার ভয়, সব নিয়ে ব্যাখ্যা করা যায় না এমন অবস্থায় থাকতে হয় নিপীড়িতদের। তবে নাম যাতে কোনও ভাবেই সামনে না আসে তা নিয়ে কড়া অবস্থান নিল রাজ্যের স্বাস্থ্য ভবন। কলকাতা হাইকোর্টের এমনিতেই নির্দেশ আছে যে,…
Read More
রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বিগত কদিনে রাজ্যে বেড়েছে ধর্ষণ কান্ড৷ ঘটে চলেছে একের পর এক ধর্ষণের ঘটনা৷ বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে নারী নির্যাতনের মর্মান্তিক ছবি৷ অধিকাংশ মামলার বিচার চলছে আদালতে৷ এরই মধ্যে পাঁচটি পৃথক ধর্ষণের মামলায় রাজ্যের কাছে রিপোর্ট ও কেস ডায়রি তলব করল কলকাতা হাই কোর্ট৷ তদন্তের  অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট ও কেস ডায়রি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২২ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন আদালতের সামনে রাজ্যকে শান্তিনিকেতন, নামখানা, পিংলা, ময়নাগুড়ি এবং নেত্রা-এই পাঁচটি ধর্ষণ মামলার রিপোর্ট ও কেস ডায়রি জমা দিতে হবে৷ নদিয়ার হাঁসখালি গণধর্ষণ-কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে গত চার-পাঁচ দিনে রাজ্যে বেশকিছু ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই…
Read More
শিক্ষানীতি নিয়ে দ্বন্দ্ব দুই সরকারের মাঝে

শিক্ষানীতি নিয়ে দ্বন্দ্ব দুই সরকারের মাঝে

এই মুহূর্তে শিক্ষানীতি নিয়ে বারংবার দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের মাঝে। এরই মাঝে হলো বাংলার শিক্ষা পদ্ধতিতে হিন্দি ঢোকাচ্ছে কেন্দ্র। এই বিষয়ের বিরোধীতা করে নিজস্ব শিক্ষানীতী চালু করার ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য, জাতীয় শিক্ষানীতি (NEP)-তে স্থানীয় ভাষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। বাংলার সরকার কি অন্যভাবে দেখে? এই সরকার কি তার কর্মসংস্থান বাড়াতে চায় না? নতুন শিক্ষানীতি জ্ঞান-ভিত্তিক ও কর্মসংস্থানের জন্য আদর্শ বলেও দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর৷ এর বিরোধিতা করায় তিনি বিশ্ময় প্রকাশ করেন। ধর্মেন্দ্র প্রধান বলেন, "জাতীয় শিক্ষানীতি একটি বৈজ্ঞানিক পদ্ধতি৷ পশ্চিমবঙ্গ সরকার কি সেই নীতির বিরোধিতা করছে? তারা কি কে কস্তুরিরঙ্গনের…
Read More
জেলা বাড়ানোর সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার

জেলা বাড়ানোর সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার

অবশেষে অবসান হলো সব জল্পনার। এবার জেলার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কার্যত বড় জেলাগুলিকে প্রশাসনিক সুবিধার জন্য ভেঙে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আর জেলা বাড়লে প্রশাসনিক কাজও বাড়বে। সেক্ষেত্রে কাজের সুবিধার জন্য রাজ্যে আমলার সংখ্যা বাড়াতে চাইছে নবান্ন। আমলার সংখ্যা বাড়ানোর জন্য দিল্লির ইউপিএসসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের এই কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘নতুন জেলা তৈরির পরিকল্পনা তো মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের আছেই। তবে জেলার সংখ্যা বাড়াতে গেলে আরও আধিকারিকের প্রয়োজন। তাই পশ্চিমবঙ্গে আরও বেশি সংখ্যক নতুন আইএএস-আইপিএস পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হবে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে এই…
Read More
কয়েক কোটি টাকার বিনিয়োগের সাক্ষী থাকল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

কয়েক কোটি টাকার বিনিয়োগের সাক্ষী থাকল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

এই মুহূর্তে কিছুটা হলেও রোধ করা গেছে করোনা সংক্রমণকে। করোনা সংক্রমণের পরিস্থিতির মাঝেই শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ শেষ দিন। আর এই শেষ দিনে উন্নয়নের বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই বাণিজ্য সম্মেলন আসলে শিল্পের উৎসব। এই দু'দিনে প্রচুর ইতিবাচক সাফল্য হয়েছে, এই কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি এদিন মমতা সিআইআই এবং এফসিসিআইআই-এর আবেদনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এও জানিয়েছেন যে, করোনা কালে এই বাণিজ্য সম্মেলন হবে কিনা তা নিয়ে সংশয় ছিল, কিন্তু বাংলা তা করে দেখিয়েছে। এই সম্মেলনে কোন ক্ষেত্রে কী হয়েছে তারও একটা আভাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, এই বাণিজ্য…
Read More