14
Apr
এই মুহূর্তে রাজ্যে একের পর এক হত্যা ও ধর্ষণ কাণ্ডে নিয়ে উত্তাল পরিস্থিতি৷ রামপুরহাট গণহত্যার ঘটনায় শিহরিত গোটা বাংলা৷ এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে কাশ্মীরের মতো এ রাজ্যেও ৩৫৬ ধারা প্রয়োগের দাবি তুলেছে গেরুয়া শিবির৷ অন্যদিকে, কংগ্রেসের দাবি বাংলায় ৩৫৫ অনুচ্ছেদ কার্যকর করা হোক৷ এমনকী রাজ্যে ৩৫৫ ধারা কার্যকর করার দাবি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছে চিঠিও পাঠিয়েছেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ যে কোনও রাজ্যে রাজনৈতিক সঙ্কট তৈরি হলেই রাজনীতিবিদদের মুখে সংবিধানের ৩৫৬ অথবা ৩৫৫ অনুচ্ছেদ জারি করার দাবি শোনা যায়৷ অতীতে বাম আমলে এমন দাবি শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও৷ এখন তৃণমূল সরকারের বিরুদ্ধেই ৩৫৫ প্রয়োগের দাবি৷…
