west bengal

রাজ্যে আসন্ন বড়োদিন নিয়ে নয়া নির্দেশ

রাজ্যে আসন্ন বড়োদিন নিয়ে নয়া নির্দেশ

বিগত দু বছর ধরে দেশের বিভিন্ন উৎসবে বাধা ফেলেছে করোনা সংক্রমণ৷ গত বছরের মতো চলতি বছরেও করোনা কাঁটায় দুর্গা পুজোয় লাগু হয়েছিল একাধিক বিধি নিষেধ৷ বর্ষ শেষের উৎসবেও একই ধাক্কা৷ বড়দিন বা নববর্ষ পালনেও জমায়েতে ‘না’ কলকাতা হাইকোর্টের৷ ২৫ ডিসেম্বর বা ১ জানুয়ারি পার্ক স্ট্রিট চত্বর সহ রাজ্যের যে কোনও প্রান্তে কোনও রকম জমায়েত করা যাবে না বলে নির্দেশ আদালতের৷ সাধারণ মানুষ যাতে কোনও ভাবে ভিড় জমাতে না পারে তা দেখার দায়িত্ব নিতে হবে প্রশাসনকেই৷  রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল৷ তবে সম্পূর্ণ বিপদ মুক্ত নয়৷ তার উপর দুর্গা পুজোর পর কালী পুজো, ছট, জগদ্ধাত্রীর মতো একের পর এক উৎসব…
Read More
বড়ো কর্মস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বড়ো কর্মস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হলো মুখ্যমন্ত্রীর তরফে পূর্ব ঘোষিত 'দুয়ারে রেশন' প্রকল্প। আর এই প্রকল্প চালুর সঙ্গে সঙ্গে নয়া কর্মসংস্থানের হদিশ দিলেন তিনি। সবমিলিয়ে রাজ্যে নতুন ৪২ হাজার কর্মসংস্থান হবে বলে এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রেশন ডিলারদের জন্যও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।  আজ মমতা জানান, বাড়ি-বাড়ি রেশন পৌঁছে দিতে এবার থেকে দু’জন করে কর্মী নিতে পারবেন রেশন ডিলাররা। তাঁদের মাইনে হবে ১০ হাজার টাকা করে। তবে এই ক্ষেত্রে অর্ধেক মাইনে দেবে রাজ্য সরকার এবং অর্ধেক মাইনে দেবে ডিলাররা, অর্থাৎ ৫ হাজার করে। এতদিন রেশন ডিলাররা কর্মী নিয়োগ করতে পারতেন না। কিন্তু এবার থেকে তাঁরা দুজন করে কর্মী…
Read More
চিন্তা বাড়িয়ে রাজ্যের বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

চিন্তা বাড়িয়ে রাজ্যের বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

স্বস্তির পর আবার বেশ খানিকটা বাড়লো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। আগের তুলনায় এদিন অনেকটাই বেড়েছে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। একই রকমভাবে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা নিয়ে চিন্তা আজও রয়েছে আগের মতোই। কমছে তো না বরং দিন দিন উদ্বেগ বাড়ছে। তাই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। আজ থেকে আবার খুলেছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তাই কোভিড মাত্রায় নজর বেশি করে থাকবে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮১৯ জন। আজ রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ২৩১ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও…
Read More
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নয়া ঘোষণা

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নয়া ঘোষণা

রাজ্য সরকারের ঘোষণা থেকে বহু প্রশ্ন উঠেছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে৷ স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ফুরিয়ে গেল বিনামূল্যে চিকিৎসা কী আর মিলবে না? কী ভাবে চিকিৎসা করাবে গরিব মানুষগুলো? এই প্রশ্ন অনেকের মনেই উঁকি দিয়েছে৷ এ বিষয়ে যাবতীয় সংশয় দূর করে দিলেন স্বাস্থ্য অধিকর্তা৷ তিনি জানিয়ে দিলেন, স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ফুরিয়ে গেলেও বিনামূল্যেই সরকারি হাসপাতালে মিলবে চিকিৎসা৷ সরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করার পর যথেষ্ট সংশয় তৈরি হয়েছে৷ পরিবারের কোনও এক সদস্যের চিকিৎসা করাতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের ৫ লক্ষ টাকার ব্যালেন্স ফুরিয়ে গেলে বাকি সদস্যদের চিকিৎসা হবে কী ভাবে? তাঁরা কোথায় যাবেন? গতকাল স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী স্পষ্ট জানিয়েছে দেন, স্বাস্থ্যসাথী কার্ডের…
Read More
অবশেষে আগামীকাল থেকে খুলতে চলছে স্কুল

অবশেষে আগামীকাল থেকে খুলতে চলছে স্কুল

সমাপ্তি ঘটতে চলছে প্রতীক্ষার৷ ঘড়ির কাঁটা যেন বলছে এই তো আর কিছু সময়ের অপেক্ষা। মাত্র সময়ের অপেক্ষা, মঙ্গলবার থেকে ফের খুলবে স্কুল, বাজবে ছুটির ঘন্টা। আবার স্কুল ব্যাগ-টিফিন টাইম- বন্ধুদের সাথে আড্ডা-ক্লাসরুম-শিক্ষকের হাতে চক ডাষ্টার-ব্লাকবোর্ডে চকের টান আর সব শেষে ছুটির ঘণ্টা৷ দীর্ঘ প্রায় দেড় বছর পরে আবার খুলতে চলেছে স্কুলগুলি শুরু হবে নতুন করে পঠন- পাঠান। নতুন রঙে সেজে উঠেছে স্কুলের শ্রেণিকক্ষ থেকে স্কুলের বারান্দা। স্কুল খোলার প্রাক্কালে এমনই ছবি ধরা পড়েছে গোবরডাঙ্গা খাটুরা বয়েজ  হাই স্কুলে। স্কুলে গিয়ে দেখা গেল নতুন করে সেজে উঠেছে স্কুল প্রাঙ্গণ। ছোট ছোট সবুজ গাছ আর স্কুল বারান্দায় বিভিন্ন মনীষীদের বাণী, দীর্ঘ ছুটির…
Read More
খুশির খবর এলো সুরাপ্রেমীদের জন্য

খুশির খবর এলো সুরাপ্রেমীদের জন্য

পূজার মরশুমে বড় সুখবর এলো সুরাপ্রেমীদের জন্য। বছরের এই চলতি সময়টা কার্যত উৎসবের সময়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পর থেকে মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত হালকা মুডে থাকে বাঙালি। একের পর এক পুজো, তারপর ক্রিসমাস এবং নতুন বছরের আনন্দে মেতে ওঠে সকলে। অবশ্যই এই আনন্দে সবথেকে বেশি প্রাধান্য পায় রঙিন পানীয়। সেই প্রেক্ষিতে এই খবর সুরাপ্রেমীদের জন্য উৎসবের সমান। কারণ রাজ্যে কমতে চলেছে মদের দাম। জানা গিয়েছে, রাজ্যে আবগারি শুল্ক করতে চলেছে এবং তার ফলেই কমবে মদের দাম। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৬ নভেম্বর থেকে রাজ্যে দাম কমতে চলেছে বিলিতি মদের এবং বিয়ারের। এখনকার দামের তুলনায় প্রায় ২৫ শতাংশ কমবে মদের দাম।…
Read More
বিধানসভা নির্বাচনে বড় অংকের খরচ করেছে বিজেপি

বিধানসভা নির্বাচনে বড় অংকের খরচ করেছে বিজেপি

এই মুহূর্তে অন্যতম রাজনৈতিক দল হলো বিজেপি, যা এই সময় দেশের সবচেয়ে বড়ো ধনি রাজনৈতিক দলের জায়গা করে নিয়েছে৷ ফলে তাঁদের খরচের বহরও তেমনই৷ চলতি বছর পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ক্ষমতা দখলে কোনও কার্পণ্য করেনি কেন্দ্রের শাসক দল৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই পাঁচ রাজ্যে তাঁদের খরচের খতিয়ান৷ পশ্চিমবঙ্গ, অসম তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি-এই পাঁচ রাজ্যে ভোটের জন্য বিজেপি খরচ করেছিল ২৫২ কোটি টাকা ২ লক্ষ ৭১ হাজার ৭৫৩ টাকা৷ তার মধ্যে শুধু বাংলার জন্যেই খরচ হয়েছে ১৫১ কোটি টাকা৷  প্রসঙ্গত, প্রতিটি রাজনৈতিক দলকেই তাঁদের খরচ নির্বাচন কমিশনকে জানাতে হয়৷ পাঁচ রাজ্যে ভোটের মোট খরচের ৬০ শতাংশই বিজেপি ব্যয় করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল…
Read More
এবার ঘরে ঘরে গিয়ে টিকাকরণ করতে চায় রাজ্য

এবার ঘরে ঘরে গিয়ে টিকাকরণ করতে চায় রাজ্য

করোনা সংক্রমণ রোধ করতে সব চেয়ে বড়ো উপায় টিকাকরণ৷ কিন্তু দেখা যাচ্ছে এখনও বহু মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজটাই নেননি৷ টিকাকরণ ত্বরাণ্বিত করতে এবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন টিকাকর্মীরা৷ শুধু তাই নয়, যাঁদের দ্বিতীয় ডোজ বকেয়া রয়েছে এবং শয্যাশায়ী ব্যক্তিদের চিহ্নিত করে টিকা দেওয়ার উদ্যোগ নেবেন তাঁরা৷ ইতিমধ্যেই পিছিয়ে পড়া জেলাগুলিতে টিকাকরণে জোড় দিতে বাড়ি বাড়ি গিয়ে প্রতিষেধক দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র৷ সেই পথে হাঁটতে চলেছে রাজ্যও৷ রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া টিকাকরণ কর্মসূচিতে এখনও পর্যন্ত দু’টি ডোজ মিলিয়ে প্রায় ৭.৪ কোটি মানুষ টিকা পেয়েছেন। কিন্তু টিকাকরণে প্রদানে আরও গতি আনতে চাইছে রাজ্য। সে…
Read More
সুব্রত মুখ্যোপাধ্যায়ের চলে যাওয়ায় ভারাক্রান্ত বিধানসভার অধ্যক্ষ

সুব্রত মুখ্যোপাধ্যায়ের চলে যাওয়ায় ভারাক্রান্ত বিধানসভার অধ্যক্ষ

গত সপ্তাহে হঠাৎই শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে৷ গত বৃহস্পতিবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ শোকের ছায়া রাজ্যজুড়ে৷ তাঁকে ভুলতে পারছেন না সতীর্থরা৷ এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণ করে বলেন, মোবাইল ফোন বন্ধ করতে পারতেন না সুব্রত মুখোপাধ্যায়। মাঝে মধ্যেই ওঁর মোবাইল ফোন বেজে উঠত। ওঁর মৃত্যুতে এত বেশি আহত হয়েছি যে বলার কিছু নেই। বিধানসভায় একজন রাজনৈতিক ব্যক্তিত্বের উর্ধে উঠে সকলকে আপন করে নিয়ে মিশতেন। আর কোনও দিন বেজে উঠবে না ওঁর মোবাইল ফোন৷  এদিকে, শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,  একজন ভালো বন্ধুকে হারিয়েছি। ষাটের দশকে ছাত্র রাজনীতিতে প্রিয়-সুব্রত জুটির কথা  বার বার…
Read More
রাজ্যের বহু জায়গায় পালিত হলো ছটপূজা

রাজ্যের বহু জায়গায় পালিত হলো ছটপূজা

আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে ছটপূজা। উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে ব্রত ভাঙলেন হাজার হাজার ভক্ত। মালদা থেকে হাওড়া গোটা রাজ্যের সর্বত্রই দেখা গেল এই চিত্র৷ ভোর রাত থেকেই মালদা শহরের সদরঘাটে মহানন্দা নদীর পাড়ে ভক্তদের ঢল নেমে আসে। বুক জলে নেমে ছট মাইয়ার পুজোই ব্রতী হন ভক্তরা। গোটা মহানন্দা নদীর পাড় আলোকিত হয়ে ওঠে বিভিন্ন আতসবাজি এবং প্রদীপের শিখায়। তার সঙ্গে চলে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও নাচ। এরপর উদীয়মান সূর্য কে অঘ্য নিবেদন করে ব্রত ভাঙেন হাজার-হাজার ভক্ত। ছটপুজোয় হাওড়ার বিভিন্ন ঘাটেও লক্ষ্য করা গিয়েছে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। প্রসঙ্গত, লোকআস্থা মহাপর্ব ছটপুজোর আজ শেষ দিন। ভোররাত থেকেই পুণ্যার্থীদের…
Read More
খারিজ করা হলো স্কুল খোলা নিয়ে জনস্বার্থ মামলা

খারিজ করা হলো স্কুল খোলা নিয়ে জনস্বার্থ মামলা

অবশেষে কেটে গেলো সমস্ত আইনি জট৷ স্বীকৃতি দেওয়া হলো রাজ্য সরকারের সিদ্ধান্তকেই৷ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷ আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস নেওয়া হবে৷ কী ভাবে ক্লাস হবে সে সম্পর্কেও নির্দেশিকা জারি করা হয়েছে৷ কিন্তু স্কুল খোলা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী।সেই মামলার শুনানি ছিল আজ বৃহস্পতিবার৷  শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ৯-১২ কোনও ছাত্রের অভিভাবক আদালতে এলেন না কেন? তাঁরা যদি মনে করতেন তাঁরা অসুবিধার সম্মুখীন হবেন, তাহলে অবশ্যই আদালতের দ্বারস্থ হতেন। আপনি এই মামলা করেছেন কার স্বার্থে? অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট…
Read More
আবারো শিক্ষক নিয়োগ বন্ধের নির্দেশ এলো

আবারো শিক্ষক নিয়োগ বন্ধের নির্দেশ এলো

রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ চলছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে। মামলাও চলছে এই সংক্রান্ত। এবার আরো একবার মামলার গেরোয় পড়ে গেল উচ্চ প্রাথমিক নিয়োগ। সেই কারণে আপাতত নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত অভিযোগের নিষ্পত্তির জন্য আরও ৩ মাস সময় বরাদ্দ করল আদালত। ততদিন আপাতত বন্ধ থাকবে নিয়োগ সুপারিশ। এই মামলায় ১৫ সপ্তাহ পর ফের শুনানি হবে। শিক্ষা দফতরের সহ অধিকর্তা প্রতিটি অভিযোগের নিষ্পত্তি করবেন। এমনই নির্দেশ বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চের। জুলাই মাস থেকে কার্যত এই নিয়ে সমস্যা শুরু হয়েছে।  জুলাই মাসেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ২০১২, ২০১৫ এবং ২০১৬ সালে টেট পরীক্ষার নম্বর ও…
Read More
উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে নয়া নির্দেশ

উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে নয়া নির্দেশ

করোনা সংক্রমণের আবহে বিগত দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ এই পরিস্থিতিতে চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ তবে ২০২২ সালে পরীক্ষা হবে খাতায় কলমে৷ তার আগে স্কুলগুলিকে প্র্যাক্টিক্যাল খাতাগুলি সংরক্ষণের নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ মঙ্গলবার এই মর্মে স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশিকা পাঠিয়েছে সংসদ৷  ওই নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে স্কুলগুলিকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে। ১৫ মার্চের পর প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর সংসদে জমা দিতে হবে। পাশাপাশি সমস্ত উত্তরপত্র স্কুলগুলিকে সংরক্ষিত রাখতে হবে। পরবর্তী সময়ে প্রয়োজন পড়লে তা চেয়ে পাঠাতে পারে সংসদ।  পাশাপাশি আরও একটি নির্দেশিকা জারি করা হয়েছে৷ চলতি বছরের ১…
Read More
আবার আশঙ্কা বাড়ছে নিন্মচাপের

আবার আশঙ্কা বাড়ছে নিন্মচাপের

রাজ্য জুড়ে বাড়ছে শীত, বইছে উত্তরের আবহাওয়া৷ রাত হলেই ঠাণ্ডা হাওয়ার দাপটে গায়ে হালকা কিছু জড়াতে হচ্ছে৷ ঠাণ্ডা থাকছে সকালেও৷ কিন্তু শীতের ইনিংস শুরু হওয়ার আগেই তাতে বাধ সাধল নিম্নচাপ৷ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে রাজ্যে শীতের আমেজ কমবে বলে জানাল হাওয়া অফিস। নিম্নচাপের জেরে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস৷  নিম্নচাপের জেরে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ফের বাড়বে৷ দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সপ্তাহান্তেই শুরু হবে বৃষ্টি৷ আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ক্রমশ তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। যার জেরে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ও পূবালি…
Read More