west bengal

সব জল্পনাকে সত্যি করে দল বদলালেন কানহাইয়া

সব জল্পনাকে সত্যি করে দল বদলালেন কানহাইয়া

অবশেষে অবসান ঘটলো সমস্ত জল্পনার। সব জল্পনাকে সত্যি করে কংগ্রেসের যোগ দিলেন কানহাইয়া কুমার। দলের সঙ্গে দূরত্ব থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গে কংগ্রেসে এলেন জিগনেশ মেওয়ানিও। এদিন কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালার উপস্থিতিতে তারা এই দলে জগদান করলেন। পাশাপাশি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুলের উপস্থিতিতেই কংগ্রেসে এ দিন যোগ দেন কানহাইয়া এবং জিগনেশ। তবে সিপিআই দলের অন্দরেই কানহাইয়াকে নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়ে গিয়েছে। প্রথমত তারা এটাই বুঝতে পারছেন না যে হঠাৎ করে তিনি এমন সিদ্ধান্ত কেন নিলেন কারণ, দলের কোন পদের জন্য কখনও দাবি করেননি কানহাইয়া। তাই হঠাৎ করে এই দলবদল কিছুতেই মেনে নিতে পারছেন না দলের অনেকেই।…
Read More
কয়লা পাচারে গ্রেফতার চার

কয়লা পাচারে গ্রেফতার চার

রাজ্যে কয়লা পাচার কাণ্ডে তৎপর হয়ে উঠেছে সিবিআই৷ এবার কয়লা কাণ্ডের অন্যতম পাণ্ডা অনুপ মাজি ওরফে লালার চার সঙ্গীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আসানসোল-বাঁকুড়ার এই চার কয়লা মাফিয়া হল জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দ, গুরুপদ মণ্ডল এবং নীরদ মণ্ডল৷ এই চারজনকে আজ আসানসোল আদালতে তোলা হয়৷ এই চার জনকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই৷ সিবিআই-এর অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় এই চার কয়লা মাফিয়া তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করে৷ সঠিক ভাবে তাঁদের প্রশ্নের উত্তরও দিচ্ছেলেন না৷ সিবিআই-এর তরফে আরও জানানো হয়, ধৃত চার ব্যক্তিও লালার সিন্ডিকেটে ছিল৷ তারা এক কথায় লালার সঙ্গী৷ তাই তাদের পুলিশি হেফাজতে নেওয়ার…
Read More
প্রথমবার দিল্লি যাবেন নয়া সভাপতি

প্রথমবার দিল্লি যাবেন নয়া সভাপতি

সদ্যই নতুন দায়িত্ব পেয়ে রাজ্যের বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। নতুন দায়িত্ব পেয়েই মাত্র কদিনের মধ্যেই তৎপর নয়া সভাপতি। নতুন দায়িত্ব পেয়েই প্রথমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি। দিল্লি গিয়ে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করবেন। জানা গিয়েছে, তাঁর দিল্লি সফরের সঙ্গী হতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। থাকবেন অমিতাভ চক্রবর্তীও। সূত্রের খবর, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করতে পারেন। নতুন দায়িত্বও পাওয়ার পর তিনি সবসময়ই প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসা করে গিয়েছেন। শুধু তাই নয়, দিলীপ ঘোষকেই তিনি আদর্শ করে চলেন, একথাও তিনি একাধিকবার অকপটে স্বীকার করেছেন। তিনি…
Read More
উপনির্বাচন বন্ধের দাবিতে দিলীপ

উপনির্বাচন বন্ধের দাবিতে দিলীপ

আর মাত্র দুদিন বাদেই আসন্ন উপনির্বাচন ভবানীপুরে। এরই মাঝে গতকাল ভোটের প্রচারে গিয়ে বেসামাল পরিস্থিতি হয়েছিল ভবানীপুরে। ব্যাপক উত্তাপ ছড়ায় ভবানীপুর এলাকায়। হামলার অভিযোগ উঠেছে বিজেপির ওপর। ধাক্কা মারা হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে, এমনই অভিযোগ। আক্রমণের পর এবার ভবানীপুর উপ নির্বাচন স্থগিত হোক এমন দাবি করছেন খোদ দিলীপ ঘোষ। সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানান, ভবানীপুরে নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি নেই। যদিও দলের বক্তব্য, ১৪৪ ধারা জারি করে ভোট হোক। মতবিরোধ প্রকাশ্যে।  দিলীপের বক্তব্য, যেখানে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না, যেখানে প্রচার করা সম্ভব হচ্ছে না সেখানে কী ভাবে ভোট করা হবে। যারা বিজেপিকে ভোট দিতে চান…
Read More
সতর্কতা বাড়ছে উপকূলবর্তী অঞ্চলে

সতর্কতা বাড়ছে উপকূলবর্তী অঞ্চলে

গভীরতা বাড়ছে নিম্নচাপের‌। বাড়ছে বৃষ্টির সম্ভনা। সর্তকতা জারি হয়েছে উপকূলবর্তী এলাকা‌। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর সহ উপকূলবর্তী এলাকায় ঝড়োহাওয়া ও প্রবল বৃষ্টিপাতের জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি সৈকত নগরীর দিঘা, মন্দারমনি ও তাজপুর সহ উপকূলবর্তী এলাকায় সর্তকতা জারি করা হয়েছে। মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। প্রশাসনের তরফ থেকে বেড়াতে আসা পর্যটকদের সমুদ্র স্নানে নামতে বারণ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সৈকত দিঘায় বেড়াতে আসা পর্যটকদের হোটেল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রে মৎস্য শিকার করতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আপৎকালীন তৎপরতা সতর্ক রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। একের পর এক এলাকার জনপ্রতিনিধিরা পরিদর্শন করছেন। সৈকত নগরীর…
Read More
আরো একবার সিবিআই – এর কোপ পড়লো তৃণমূল শিবিরে

আরো একবার সিবিআই – এর কোপ পড়লো তৃণমূল শিবিরে

আবার একবার সিবিআই - এর কোপ পড়লো রাজ্যের শাসক শিবিরে৷ আইকোর চিটফান্ড মামলায় এবার মদন মিত্র ও তাঁর ছেলেকে তলব করল সিবিআই৷ মদন মিত্র ও তাঁর ছেলে স্বরূপ মিত্র দু’জনকেই সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে তলব করা হয়েছে৷ আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছে স্বরূপ মিত্রকে৷ আইকোরের নথিপত্র খতিয়ে দেখে মদন মিত্র ও তাঁর ছেলের নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে দাবি৷ জানা গিয়েছে, আইকোরে অফিসিয়াল ডেজিগনেশন ছিল স্বরূপ মিত্রের৷ এর আগে পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়াকে তলব করেছিল সিবিআই৷ পার্থ চট্টোপাধ্যায় ও মানস ভুঁইয়ার অফিসে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই অফিসাররা৷ তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছিল৷ আইকোর চিট ফান্ড মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই…
Read More
আসন্ন দুর্যোগের ফলে বাতিল হলো সরকারি ছুটি

আসন্ন দুর্যোগের ফলে বাতিল হলো সরকারি ছুটি

চলতি সপ্তাহে আগামীকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হবে অতিভারী বৃষ্টি৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রবিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণ বঙ্গে৷ বিশেষ করে প্রভাবিত হবে উপকূলবর্তী জেলাগুলি৷ এই দুর্যোগ সতর্কতায় একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পরসভা৷ স্কুলে ত্রাণ শিবির খোলার নির্দেশ দেওয়া হয়েছে৷ বিপজ্জনক বাড়ি থেকে বাসিন্দাদের স্কুলে সরিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে৷ পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সতর্ক রাজ্য প্রশাসন৷ ৫ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে৷ দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্য সরকারের যে দফতরগুলি রয়েছে তাদের মধ্যে ইতিমধ্যে সমন্বয় সাধন করে বৈঠক হয়েছে৷ বিভিন্ন দফতরের আধিকারিক ও কর্মীদের ছুটি ৫ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে৷ বৈঠক…
Read More
বাদ হলো মুখ্যমন্ত্রীর বিদেশ সফর

বাদ হলো মুখ্যমন্ত্রীর বিদেশ সফর

রাজ্যের মুখ্যমন্ত্রীর বিদেশ ভ্রমণে বাধ সাধলো কেন্দ্রীয় সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এই বিদেশ সফরে না কেন্দ্রের। বৈঠকে যোগ দেওয়ার অনুমতি দিল না বিদেশ মন্ত্রক। আগামী ৭ এবং ৮ অক্টোবর ইটালির রাজধানী রোমে ‘পিপলস অ্যাজ ব্রাদার্স, ফিউচার আর্থ’ শীর্ষক ওই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানান হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে মান্যতা দিল না। এই ইস্যুতে ইতিমধ্যেই নবান্নে কেন্দ্রীয় সরকারের তরফে একটি 'এক লাইনের' চিঠি এসেছে বলে জানা গিয়েছে। তাতে বলা হয়েছে, এই অনুষ্ঠান একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়। তবে ঠিক কী কারণে…
Read More
ক্রমাগত চলতে থাকা বৃষ্টির পর আসছে ঝড়

ক্রমাগত চলতে থাকা বৃষ্টির পর আসছে ঝড়

গত সপ্তাহ থেকে সপ্তাহ ভোর বৃষ্টির মরশুম রাজ্য জুড়ে, যার জের কিছুটা হলেও এখনো দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন স্থানে৷ এই দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ৷ অর্থাৎ এখনই রেহাই নয় বৃষ্টির হাত থেকে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল বিকেলে ওডিশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমে স্থলভাগে আছড়ে পড়বে এই নিম্নচাপ৷ তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ আজ রাত থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে৷ এর জেরে ফের বৃষ্টি শুরু হবে বঙ্গে৷ সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে৷ উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া৷ অতি বৃষ্টিতে নদীর জলস্তর বাড়বে৷ ফলে প্লাবিত হবে নীচু এলাকাগুলি৷ জল জমার সম্ভাবনা রয়েছে শরহাঞ্চলেও৷…
Read More
রাজ্যের শাসক শিবিরের লোককেও এখন সারা দেশে নিজেদের বিস্তার

রাজ্যের শাসক শিবিরের লোককেও এখন সারা দেশে নিজেদের বিস্তার

একুশে বিধানসভা নির্বাচনে অভাবনীয় সংখ্যায় জয়ী হয়ে ফেরে রাজ্যের শাসক দল৷ এর পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ত্রিপুরা দখল৷ কিন্তু এবার শুধু ত্রিপুরা দখলই নয় সারা দেশে নিজেদের শাখা বিস্তারই তাদের একমাত্র লক্ষ্য৷ ইতিমধ্যেই সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল৷ আর সেই লক্ষে এবার তৃণমূলের লক্ষ্য ‘মিশন গোয়া’৷ আগামী বছর ভারতের সবচেয়ে ছোট রাজ্য গোয়ায় বিধানসভা ভোট৷ ৪০ আসনের বিধানসভায় ক্ষমতায় দখলের দৌড়ে সামিল হতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, যে রাজ্যে যাবেন, সেখানে দুই একটি আসনে জেতা তাঁদের লক্ষ্য নয়৷ যাবেন সরকার গঠনে বড় ভূমিকা পালন…
Read More
বাংলায় এল ওপার বাংলার ইলিশ

বাংলায় এল ওপার বাংলার ইলিশ

বাঙালিদের জন্য এলো দারুন খুশির খবর। চলছে বর্ষার মরশুম আর বর্ষা মানেই বাঙালির প্রিয় ইলিশ। এবার পুজোয় বাংলাকে উপহার দিলো বাংলাদেশ সরকার। পদ্মার ইলিশ এল ওপার বাংলা থেকে এপার বাংলায়৷ রাজ্য পৌঁছল ১৬ টন ইলিশ৷ বাংলাদেশ থেকে পেট্রাপোল বেনাপোল সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এ রাজ্যে ঢোকে। এদিন সকালথেকে হাওড়া পাইকারি মাছ বাজারের শুরু হয় ওই ইলিশের বেচাকেনা। আজ আরও ১১ ট্রাক ইলিশ ঢুকবে রাজ্যে৷ প্রসঙ্গত, বাংলাদেশের মৎস্য বিভাগের পক্ষে আগেই জানানো হয়েছিল, পদ্মার ইলিশ পাঠাবে শেখ হাসিনা সরকার। মোট ২,০৮০ মেট্রিক টন ইলিশ আসবে ভারতে।  প্রসঙ্গত, ২০১২ সালে শেখ হাসিনার সরকার ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর ওপার বাংলা থেকে…
Read More
আসন্ন পূজার মরসুমে করোনা রোধে দায়ের হলো মামলা

আসন্ন পূজার মরসুমে করোনা রোধে দায়ের হলো মামলা

গত বছরের পর চলতি বছরেও কারণে আবহেই হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এরই মাঝে আশঙ্কা করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের। তাই এইবারও এই মহোৎসবে ভিড় নিয়ন্ত্রণ এবং করোনা বিধির কথা জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু। মামলাকারী অজয় কুমার দে আদালতে এই ইস্যুতে পিটিশন ফাইল করেছেন। মামলাকারীর আবেদন, হাইকোর্ট গত বছর যে নির্দেশিকা জারি করেছিল সেটাই এবছর বলবত থাকুক। গতবারে হাইকোর্টের নির্দেশে কারণেই করোনার সংক্রমণ অনেকটা ঠেকানো সম্ভব হয়েছিল।  আইনজীবী জানিয়েছেন, গতবার করোনা বিধি নিষেধ থাকার কারণে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল এবারও যেন তাই করা হয়, সেই আবেদন করেছেন তিনি। কারণ ইতিমধ্যেই আগামী কয়েক সপ্তাহে করোনা তৃতীয় ঢেউ আসার ইঙ্গিত মিলেছে।…
Read More
বিজেপি প্রাথীর হয়ে ভোট প্রচারে কেন্দ্রীয়মন্ত্রী

বিজেপি প্রাথীর হয়ে ভোট প্রচারে কেন্দ্রীয়মন্ত্রী

চলতি মাসে সামনেই রাজ্যে হবে উপনির্বাচন৷ মাঝে বাকি আর মাত্র কয়েকদিন৷ প্রচার শুরু হয়েছে চারদিকে৷ ভবানীপুরে খোদ মুখ্যমন্ত্রীর বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ এদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে নামলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদ্বীপ সিং পুরী৷ সকাল থেকেই প্রচারে নেমেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী৷ দিনভর প্রচার কর্মসূচি রয়েছে তাঁর৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে নেমেই আজ এসএসকেএম-এর কাছে একটি ধাবায় চায়ের আড্ডায় যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ সেই সঙ্গে সেরে নিলেন জনসংযোগ৷ এর পর কালীঘাট মন্দিরেও পুজো দেন তিনি৷  সেখান থেকে ফিরে ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী৷ এর পর…
Read More
মশাবাহিত রোগ নিয়ে সতর্ক রাজ্য সরকার

মশাবাহিত রোগ নিয়ে সতর্ক রাজ্য সরকার

চলতি বছর রাজ্যে বিরাম নেই অতিভারী বৃষ্টি থেকে। জলমগ্ন রাজ্যের বহু জায়গা। এই জল জমার কারণে ডেঙ্গু, ম্যালেরিয়ার মত মশা বাহিত রোগের সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতি তৈরী হতে পারে। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে স্বাস্থ্য দফতর বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। জেলা গুলিকে বেশকিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোন কোন জেলা থেকে ডেঙ্গু রোগীর খোঁজ মিলছে তা নিয়মিত খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।  জানা গিয়েছে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণের আগাম পরিকল্পনা তৈরি রাখা হবে। এছাড়াও জমা জলে মশার বংশ বৃদ্ধি আটকাতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।…
Read More