07
Apr
বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে মার্চ-এপ্রিল মাসে যদি এই অবস্থা হয়, তাহলে আগামী দিনে অর্থাৎ মা-জুন মাসে না জানি কি অবস্থাটাই না হবে! তাই প্রশ্ন উঠছে গরমের ছুটিও কি আগে পড়ে যাবে? বিকাশভবন সূত্রে খবর, এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না তাঁরা। কারণ এক্ষেত্রে জেলাভিত্তিক রিপোর্ট হাতে পেতে চাইছেন তাঁরা। এই কারণেই আরও এক সপ্তাহ অপেক্ষা করতে চাইছে বিকাশ ভবন। রাজ্যে সাধারণত গরমের ছুটি পড়ে মে মাসের ১২ থেকে ২৩ তারিখ নাগাদ। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায়…
