west bengal

তিস্তায় জল ছাড়তেই আরও তৎপর হল সেনাবাহিনী

তিস্তায় জল ছাড়তেই আরও তৎপর হল সেনাবাহিনী

গত ৪ঠা অক্টোবর সিকিম পাহাড়ে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা হয় তিস্তায়। জলের তোড়ে সিকিমে ভেসে যায় সেনাবাহিনীর একটি ক্যাম্প। ভেসে যায় প্রচুর সেনা জাওয়ান। একইসাথে জলের তোড়ে তিস্তা নদীতে ভাসিয়ে নিয়ে আসে সেনাবাহিনীর প্রচুর পরিমানে মর্টার শেল সহ গোলা বারুদ এবং অনেক গুরুত্বপূর্ণ সামগ্রী। জল কমতেই পুলিশকে সাথে নিয়ে হারিয়ে যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করতে নদীপারে তল্লাশি শুরু হয়। উদ্ধার হয় প্রচুর পরিমানে গোলা বারুদ। সেগুলিকে নিষ্ক্রিয় করে সেনাবাহিনী। কিন্তু যেই পরিমান গোলা বারুদ খোয়া গেছে তার অনেকটাই এখনও উদ্ধার হয়নি। তাই সেনাবাহিনীর তরফে সেগুলি উদ্ধারে তল্লাশি জারি ছিলো। জানা গেছে, সেগুলি আরও দ্রুত উদ্ধারে গতকাল তিস্তার কালিঝোড়া থেকে…
Read More
তদন্তে নামে দুর্ঘটনার মুখোমুখি ইডি

তদন্তে নামে দুর্ঘটনার মুখোমুখি ইডি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন মামলায় ইডির অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। না খবর দিয়ে কেন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি? এই দাবিতেই তৃণমূল নেতার অনুগামীদের হাতে আক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দারা। শুধু তা নয়, মেরে ইডি অধিকারীদের মাথা ফাটিয়ে দিল শাসকদলের কর্মী-সমর্থকেরা। মার খেয়ে কোনও রকমে প্রাণ হাতে করে এলাকা ছাড়লেন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। লজ্জাজনক এই ঘটনার নিন্দা করে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের একাধিক নেতা। প্রসঙ্গত, গোটা এই বিষয়টি…
Read More
সরকারের তরফে বড় খুশির খবর‌

সরকারের তরফে বড় খুশির খবর‌

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুর সাথে সাথেই রাজ্য সরকারের তরফে এল বড় খুশির খবর‌। সকারের তরফের নয়া ঘোষণা অনুযায়ী, খুব শীঘ্রই বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের বোনাস। সাথে বাকি থাকা পুজোর বোনাসও মিটিয়ে দেওয়া হবে। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জানিয়েছিলেন, এবার থেকে পশ্চিমবঙ্গ পুলিশের অধিনস্থ সিভিক ভলেন্টিয়াররা কলকাতা পুলিশের অধিনস্থ সিভিক ভলেন্টিয়ারদের হারেই বোনাস পাবেন ৫,৩০০ টাকা। নবান্ন সূত্রে খবর, যে সিভিক ভলান্টিয়াররা পুজোর সময় বোনাস বাবদ ২,০০০ টাকা পেয়েছেন, তাদের সবাইকে আরও অতিরিক্ত ৩,৩০০ টাকা দেওয়া হবে। তবে যারা ৫,৩০০ টাকা বোনাস পেয়েছেন তারা আপাতত আর…
Read More
আসন্ন পরীক্ষার পূর্বে কড়া নজরদারির নির্দেশ

আসন্ন পরীক্ষার পূর্বে কড়া নজরদারির নির্দেশ

শুরু হয়েছে নতুন বছর। এবার পালা শুরু পরীক্ষা পর্বের। বলতে গেলে হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় চালাচ্ছে প্রস্তুতি। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ২ফেব্রুয়ারি। অন্যদিকে সাম্প্রতিককালে নিয়োগ দুর্নীতি কান্ডে বহু শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করা হয়েছে। তাই আগে থেকেই পর্ষদ নিশ্চিত করতে চাইছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক ও শিক্ষা কর্মীর উপস্থিতি। এই সংক্রান্ত নজরদারির জন্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রতিটি জেলায় বিশেষ টিম তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি জেলার রিপোর্ট আগামী সাত দিনের মধ্যে পর্ষদের কাছে জমা দেবে এই টিম।…
Read More
নির্দেশ অনুযায়ী জমা পড়ল কালীঘাটের কাকুর মেডিক্যাল রিপোর্ট

নির্দেশ অনুযায়ী জমা পড়ল কালীঘাটের কাকুর মেডিক্যাল রিপোর্ট

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কলকাতা হাই কোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ‘মেডিক্যাল রিপোর্ট’ পেশ করেছে এসএসকেএম কর্তৃপক্ষ। এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসেছে সুজয়বাবুর। অ্যাঞ্জিওপ্লাস্টিও হয়েছে। কখনও কখনও হৃদ্‌স্পন্দনে ছন্দপতনও ঘটছে। তবে ওষুধের মাধ্যমে সেই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। সুজয়কৃষ্ণর ডায়াবিটিস রয়েছে। তবে রক্তচাপ এবং নাড়ির স্পন্দন অনেকটাই স্বাভাবিক। সব রকম সমস্যা থেকে সুজয়কৃষ্ণকে সুস্থ রাখার জন্য দিনে ৮ রকমের ট্যাবলেট খেতে হয় সুজয়কৃষ্ণকে। প্রসঙ্গত, নিয়োগ…
Read More
৪ শতাংশ বাড়ানো হলো রাজ্য সরকারি কর্মচারীদের DA

৪ শতাংশ বাড়ানো হলো রাজ্য সরকারি কর্মচারীদের DA

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ DA-র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায়, নবান্নের তরফে সরকারি কর্মচারীদের DA দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি কর্মচারী থেকে শুরু করে সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী সহ স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুরনিগম স্থানীয় বোর্ড ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাঁদের পরিবারের পেনশন প্রাপকরা এই DA বৃদ্ধির সুবিধা পাবেন। পাশাপাশি আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই DA দেওয়ার সিদ্ধান্তে রাজ্যপাল সব দিক খতিয়ে দেখে সিলমোহর দিয়েছেন। এদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের…
Read More
শাহজাহানের বিরুদ্ধে বড় অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার

শাহজাহানের বিরুদ্ধে বড় অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান নিয়ে এখন তোলপাড় রাজ্য-রাজনীতি। রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে ইডির অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। এরই মধ্যে শাসকদলের এই নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার অভিযোগ, ২০১৯ সালে ৬ জুন সন্দেশখালিতে খুন হন ৩ বিজেপি কর্মী। দলের সেই কর্মীদের খুনে মূল অভিযুক্ত হওয়া সত্ত্বেও পুলিশ শাহজাহানকে ছাড় দিয়েছে। এবার ওই নিহত বিজেপি কর্মীদের পরিবারের হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। রাজ্য…
Read More
জল্পেশ মন্দিরে নির্মিত হচ্ছে স্কাইওয়াক, জোর কদমে চলছে কাজ

জল্পেশ মন্দিরে নির্মিত হচ্ছে স্কাইওয়াক, জোর কদমে চলছে কাজ

ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে নির্মিত হচ্ছে স্কাইওয়াক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানের পাঁচ কোটি টাকায় নির্মিত হচ্ছে পূর্ন্যার্থীদের জন্য স্কাইওয়াক। আগামী দুই মাসের মধ্যেই সেই কাজ সমাপ্ত হয়ে যাবে বলে জানা গিয়েছে মন্দির সূত্রে। জল্পেশের সবচেয়ে বড় মেলা হলো শ্রাবণী মেলা। এই মেলায় দূরদূরান্ত থেকে ভক্তের ঢল লক্ষ্য করা যায়। সেই কথা ভেবে মুখ্যমন্ত্রীর অনুদানের টাকায় নির্মিত হচ্ছে স্কাইওয়াক। যার ফলে মন্দির চত্বরে অনেকটা ভিড় এড়ানো সম্ভব বলে জানা গিয়েছে। এই স্কাইওয়াকে দুটি মূল সিড়ি প্রবেশ এবং প্রস্থানের জন্য থাকবে এবং দুটি ছোট সিড়ি থাকবে। স্কাইওয়াকে থাকবে পানীয় জল এবং চায়ের ব্যবস্থাও। গোটা এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরা, থাকবে এলইডি স্ক্রিন এবং জয়ান্ট স্ক্রিন।…
Read More
হাতের মুঠোয় এবার রেশন কার্ড তৈরির পদ্ধতি

হাতের মুঠোয় এবার রেশন কার্ড তৈরির পদ্ধতি

দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। এবার বাড়ি বসেই খুব অল্প সময়ের মধ্যে আপনারা রেশন কার্ড তৈরি করে ফেলতে পারবেন। রেশন কার্ড তৈরির জন্য ভিজিট করুন https://nfsa.up.gov.in/Food/citizen/Default.aspx। এরপর নাম, ঠিকানার মতো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফিলাপ করুন আবেদন পত্র। আধার কার্ড, ভোটার আইডি, বিদ্যুৎ বিল বা জলের বিল নথি হিসেবে আপলোড করা যায়। এরপর আপনাদের দিতে হবে আবেদন মূল্য। তারপর সাবমিট অপশন এ ক্লিক করে…
Read More
আগামী সপ্তাহ থেকে জাঁকিয়ে পরবে শীত

আগামী সপ্তাহ থেকে জাঁকিয়ে পরবে শীত

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। আগমন হয়েছে শীত কালের, তবে দেখা নেই শীতেরই। তবে নয়া বছরে উত্তরবঙ্গজুড়ে ধামাকা। কোথাও ১০ তো কোথাও ৫, ঠান্ডার স্পেল অব্যাহত। পাহাড়ে তো হাড় কাঁপানো ঠান্ডা রয়েইছে তবে পিছিয়ে নেই সমতলও। দুদিন হল সামান্য কিছুটা হলেও শীত উপভোগ করতে পারছে দক্ষিণবঙ্গবাসীও। তবে ফের খারাপ খবর। আগামী ৩-৪ দিনে কলকাতা সহ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে অনুমান। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১০ জানুয়ারির পর থেকে আবারও বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। নতুন করে জাঁকিয়ে শুরু হবে শীতের স্পেল। ওদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি…
Read More
নতুন বছরের শুরুতেই সক্রিয় ইডি

নতুন বছরের শুরুতেই সক্রিয় ইডি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। এবার এসবের মাঝেই নতুন বছরে ফের সক্রিয় ইডি। উত্তর ২৪ পরগনায় দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির একটি দল উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়িতে হানা দিয়েছে। অন্যদিকে অন্য একটি দল পৌঁছে গিয়েছে সন্দেশখালির এক তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ি। শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। ঘটনাচক্রে…
Read More
কড়া নির্দেশ রাজ্য সরকারের তরফে

কড়া নির্দেশ রাজ্য সরকারের তরফে

বহুদিন ধরেই চলছিল সমস্যা, এবার সেই সমস্যার সমাধান করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের পক্ষ থেকে সড়ক পরিকাঠামোর ক্ষেত্রে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা দূর করার নির্দেশ দেওয়া হয়। এবার নবান্নের পক্ষ থেকে সড়ক পরিকাঠামোর জন্য জবরদখল সমস্যা দূর করে বাধাহীনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হল। তবে কেন্দ্রের তরফ থেকেই এর যাবতীয় নির্মাণ খরচ বহন করা হবে। বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ের সঙ্গে খড়্গপুর-মোড়গ্রাম, রক্সৌল-হলদিয়া এবং গোরক্ষপুর-শিলিগুড়ির মতো আর্থিক করিডর তথা এক্সপ্রেসওয়ে নির্মাণ হবে অদূর ভবিষ্যতে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) পক্ষ থেকে ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়েছে দ্বিতীয় হুগলি সেতু থেকে কোনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাওয়া ‘এলিভেটেড করিডর’ (উড়ালপথ) প্রকল্পকেও।
Read More
কড়া নির্দেশ বিচারপতির তরফে

কড়া নির্দেশ বিচারপতির তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিকে ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় ১০দিনের মধ্যে ৪২,৯৪৯ প্রার্থীর প্যানেল প্রকাশ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, আগে প্যানেল প্রকাশিত হয়ে থাকলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হার্ড-সফট কপি পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, ২০১৪ সালে টেট পাশ পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার প্রার্থী। ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে এদের মধ্যে ৪২,৯৪৯ জন চাকরি পান। তবে নিয়োগের ক্ষেত্রে…
Read More
গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে চালু হলো নয়া পরিষেবা

গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে চালু হলো নয়া পরিষেবা

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছর শুরু মানেই এবার পালা গঙ্গাসাগর মেলার। আর কিছুদিন পরই মেলা। জানুয়ারি মাসে সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী জড়ো হবেন গঙ্গাসাগর মেলা উপলক্ষে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ক্রুজ পরিষেবাও। ডায়মন্ড হারবার ও পুরসভা এবং বেসরকারি ক্রুজ পরিচালনকারী সংস্থা অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে সেই পরিষেবা শুরু করা হয়েছে। ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে এবং কচুবেড়িয়া পৌঁছাবে সকাল ১১টা ৩০ মিনিটে। ফের একবার বিকেল ৪টা ৩০ মিনিটে কচুবেড়িয়া থেকে ছাড়বে এবং ডায়মন্ড হারবার পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এই বিলাসবহুল ক্রুজে মোট দুটি শ্রেণি, একটি ইকোনমি ক্লাস এবং অপরটি প্রিমিয়াম…
Read More