west bengal

ফের ডুয়ার্সের চা বাগানে হাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর

ফের ডুয়ার্সের চা বাগানে হাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর

ফের ডুয়ার্সের চা বাগান এলাকায় প্রবেশ করে তান্ডব চালালো হাতি। ৩টি ঘর ক্ষতিগ্রস্ত করেছে হাতিটি। গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে। জানা গেছে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো হাতি চা বাগানের ১২ নম্বর লাইনে এলাকার শ্রমিক মহল্লায় প্রবেশ করে। গ্রামে হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়ে শ্রমিক পরিবারের সদস্যরা। বুনো হাতি সঞ্জিত মন্ডল, হরি চৌধুরী, মুকেশ সাহু এই তিনজন বাসিন্দাদের ঘর ক্ষতিগ্রস্ত করে। হাতি বাসিন্দাদের ঘরের দেওয়াল পুরোপুরি ভেঙে দেয়।ক্ষতিগ্রস্তরা জানান, প্রায় প্রতিনিয়ত বন্য জন্তু জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে চলে আসে, চা বাগানে কাজ করার সময় চিতাবাঘ আক্রমণ করে, আর রাত্রে হাতি এসে ঘরে তাণ্ডব চালায়।
Read More
রাসমেলায় আগত ব্যবসায়ীদের সাথে মেলা নিয়ে বৈঠক করলো কোচবিহার পৌরসভা

রাসমেলায় আগত ব্যবসায়ীদের সাথে মেলা নিয়ে বৈঠক করলো কোচবিহার পৌরসভা

কোচবিহার পৌরসভা পরিচালিত কোচবিহার রাসমেলায় দূর দূরান্ত থেকে আগত ব্যবসায়ীদের সাথে মেলা নিয়ে বৈঠক করলো কোচবিহার পৌরসভা কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ উপ পৌর মাতা আমিনা আহমেদ সহ অন্যান্য কাউন্সিলররা। ২১১ বছর পুরোনো কোচবিহার রাসমেলায় শুধুমাত্র কোচবিহার নয় আসাম, ভুটান, বাংলাদেশ, নেপাল, সিকিম থেকেও প্রচুর ব্যবসায়ী আসেন নিজেদের পরসা নিয়ে। প্রতি বছরের মতো এ বছরও তাদের সাথে এই আলাপচারিতার আয়োজন করেছিল পৌরসভা। এই আলাপচারিতায় ব্যবসায়ীদের থেকে তাদের অভাব অভিযোগ যেমন উঠে আসে তেমনি উঠে আসে পৌরসভার নতুন কিছু পরিকল্পনা রাস মেলাকে কেন্দ্র করে। ব্যবসায়ীদের অভাব অভিযোগের মধ্যে প্রথম এবং প্রধান অস্থায়ী শৌচাগার প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ বলেন,…
Read More
বিজেপির বিকশিত রথ যাত্রার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভে নামল তৃণমূল কংগ্রেস

বিজেপির বিকশিত রথ যাত্রার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভে নামল তৃণমূল কংগ্রেস

বিজেপির বিকশিত রথ যাত্রার প্রতিবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে নামল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির নেতৃত্বে কোচবিহারের পঞ্চরঙ্গী মোড় এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মীরা। বিজেপির পক্ষ থেকে আজ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বার্তা নিয়ে বিকশিত রথযাত্রার আয়োজন করা হয়েছে। সেই রথযাত্রাকে আটকে দিতে বিজেপির কর্মসূচিকে বানচাল করতে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি।তৃণমূলের ভাষায় এটি রথযাত্রা না এটি শব যাত্রা। যতক্ষণ পর্যন্ত বিজেপি তাদের এই রথযাত্রা বাতিল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
Read More
এবার প্রশ্নফাঁস করা রুখতে বড় পদক্ষেপ

এবার প্রশ্নফাঁস করা রুখতে বড় পদক্ষেপ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে মাধ্যমিক হোক বা উচ্চমাধ্যমিক প্রশ্নফাঁসের ঘটনা প্ৰতি বছরই ঘটে থাকে। সেই ঘটনায় লাগাম দিতে এবার মাস্টারস্ট্রোক। প্রশ্নফাঁস রুখতে আগেভাগেই সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করতে প্রশ্নপত্রে ইউনিক কোডের ওয়াটারমার্ক বসাতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যাতে করে এতে কেউ প্রশ্নপত্রের ছবি ফাঁস করলে সঙ্গে সঙ্গেই তাকে সনাক্ত করা যাবে। এককথায় বলতে গেলে নাতেনাতে ধরা যাবে। প্রতিটি প্রশ্নপত্রে থাকবে আলাদা আলাদা কোড নম্বরের…
Read More
আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে

আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। তবে শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড় মিগজাউম। দক্ষিণবঙ্গে কার্যত থমকে গিয়েছে শীতের আমেজ। হাওয়া অফিসের জানিয়েছে, আপাতত বেশ কিছুদিন পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও বেশ কিছু জেলায়। তবে এ রাজ্যে প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারবে না ‘মিগজাউম’। পরোক্ষ প্রভাবে বেশ কিছু জায়গায় ঝড়-বৃষ্টি চলবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে।…
Read More
হলিউডি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকায় নাম তুলল ‘জওয়ান’

হলিউডি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকায় নাম তুলল ‘জওয়ান’

বক্স অফিসে 'জওয়ান'-এর দুর্দান্ত সাফল্যের পর, দর্শকরাও শাহরুখের ছবি ওটিটি-তে পছন্দ করেছেন। এমনকি আইএমডিবি-তে 'জওয়ান'-এর রেটিং বেশ ঈর্ষণীয়। অ্যাটলি পরিচালিত এই ভারতীয় ছবি হলিউডের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে। সূত্রের খবর, শাহরুখ খানের এই ছবিটি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের মনোনয়নের তালিকায় স্থান পেয়েছে। 'বার্বি', 'ওপেনহাইমার', 'স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স', 'কিলার অফ দ্য মুন' এবং 'জন উইক'-এর মতো ছবি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এদিকে আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে 'জওয়ান'-এর মনোনয়নের খবরে উচ্ছ্বসিত শাহরুখ-ভক্তরা। ভক্তরা আরও দাবি করেন যে অ্যাটলির ছবিটি শুধুমাত্র মনোনয়নই নয় পুরস্কারও জিতবে। শাহরুখের ছবি 'অস্ট্রা অ্যাওয়ার্ড' জিততে পারে কিনা তার উত্তর মিলবে আগামী বছর। উল্লেখ্য যে ২ নভেম্বর শাহরুখের…
Read More
কোচবিহারে চলছে চোরেদের রাজত্ব, ছবি ধরা পড়লো সিসিটিভিতে

কোচবিহারে চলছে চোরেদের রাজত্ব, ছবি ধরা পড়লো সিসিটিভিতে

পুন্ডিবাড়ির পর এবার কোচবিহারের বাবুরহাটে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আতঙ্কে রয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা। সিসিটিভিতেও ধরা পড়েছে চুরির ঘটনার ছবি। গত দুদিন ধরে একের পর এক সোনার দোকানে চুরির ঘটনা ঘটে চলেছে। গত বুধবার রাতে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে পুন্ডিবাড়ি বাজারে দুটি সোনার দোকানের চুরির ঘটনা ঘটে। গত এক বছর আগে ওই দোকানগুলিতেই চুরির ঘটনা ঘটেছিল। গতকাল রাতে কোচবিহার কোতোয়ালি থানা এলাকায় বাবুরহাট বাজারে পরপর তিনটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। আজ সকালে দোকান খুলতে গিয়ে ব্যবসায়ীরা দেখতে পান তিনটি সোনার দোকানের সর্বস্ব লুট করেছে চোরেরা।…
Read More
থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার দুই নম্বর ব্লকের পুন্ডিবাড়ি এলাকায়। অভিযোগ, বুধবার রাতে পুণ্ডিবাড়ি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পুন্ডিবাড়ি বাজারে অবস্থিত দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। পুন্ডিবাড়ি বাজারে বারংবার এই ধরনের চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণে বারংবার এই চুরির ঘটনা ঘটে চলেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাজারে নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে বারবার চুরির ঘটনা ঘটে চলেছে।
Read More
সময়মতো দপ্তরে না আসায় বেশ কয়েকজন আধিকারিককে শোকজ করলেন বিডিও

সময়মতো দপ্তরে না আসায় বেশ কয়েকজন আধিকারিককে শোকজ করলেন বিডিও

সময়মতো দপ্তরে না আসায় বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে শোকজ করলেন বিডিও। বুধবার সকাল ১০টা ৫মিনিট নাগাদ ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত অফিসে সারপ্রাইজ ভিজিট করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।কিন্তু সেখানে গিয়ে দেখেন যে অফিসে কেউ নেই। এদিকে কয়েকজন নাগরিক ইতিমধ্যেই পরিষেবা নিতে চলে এসেছেন। একটু বাদেই কার্যালয়ে পৌঁছান গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম। এদিকে প্রায় সাড়ে ১০ টা বেজে গেলেও অধিকাংশ আধিকারিক বা কর্মচারী অনুপস্থিত ছিলেন। এরপরই বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে শোকজ করেন বিডিও। পাশাপাশি সময়মতো দপ্তরে না আসায় বিডিওর কাছে ধমক শুনতে হয় স্বাস্থ্যকর্মীকে। বিডিও প্রশান্ত বর্মন বলেন, "নাগরিকদের সরকারি পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর রয়েছে। সেখানে পরিষেবা…
Read More
শীতকালীন দেশি গদা লাউ চাষ করে যথেষ্ট লাভবান চাষিরা

শীতকালীন দেশি গদা লাউ চাষ করে যথেষ্ট লাভবান চাষিরা

শীতকালীন দেশি গদা লাউ চাষ করে যথেষ্ট লাভবান চাষিরা। সেরকম এক দেশি গদা লাউ চাষীর সন্ধান পাওয়া গেল জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়া এলাকায়।সেখানকার চাষী বিপুল সরকার নিজস্ব অল্পবিস্তর জমিতে গদা লাউ চাষ করেছেন। এবং এই লাউ চাষ করে তিনি অনেকটাই অর্থ উপার্জন করতে পারছেন। চাষী বিপুল বাবু জানান, শীতের শুরুতেই এই লাউ চাষ করে তিনি খুব ভালো ফলন পাচ্ছেন। এবং বাজারেও ন্যায্য দাম রয়েছে। যার কারণে তিনি লাউ বিক্রি করে অনেকটাই অর্থ উপার্জন করতে পারছেন। বিপুল বাবু আরো বলেন, লাউ চাষ এর পাশাপাশি আগামী দিনে তিনি অন্যান্য সবুজ শাকসবজি চাষ করবেন।
Read More
রাজ্যের মুখ্যমন্ত্রী পদ নিয়ে বড় মন্তব্য অধীররঞ্জনের তরফে

রাজ্যের মুখ্যমন্ত্রী পদ নিয়ে বড় মন্তব্য অধীররঞ্জনের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইন ব্যবস্থা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছেন। একাধিক অভিযোগের কড়া ‘বিধান’ দিয়ে আন্দোলনকারীদের একাংশের কাছে তিনি ‘ভগবান’। এবার সেই বিচারপতিকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী! প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘আমি চাইব ভবিষ্যতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। তা যদি হয়, আমি কায়মনোবাক্যে এই মানুষটাকে ভোট দিতে সবার আগে লাইনে দাঁড়াব।”
Read More
দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য বিচারপতির

দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য বিচারপতির

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে রিপোর্ট জমা করল সিবিআই। আর সেই রিপোর্ট নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মুখে। ভরা এজলাসে বিচারপতির মন্তব্য, “সিবিআই রিপোর্টে এমন কিছু আছে যা এই মুহূর্তে সবার সামনে আনা সম্ভব নয়! সবটাই নাকের নীচে হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গে কোনও ‘ফুল বা বোকা ‘আছে! এ রাজ্যের গোয়েন্দারা জানতেন না, এমনটা হতে পারে না!” এরপরই বিচারপতি বলেন, এটা অতীতের আরেকটা সারদা মামলা…
Read More
বিপাকে পড়লো সরকারি কর্মীরা, খারিজ হলো আবেদন

বিপাকে পড়লো সরকারি কর্মীরা, খারিজ হলো আবেদন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের দাবি খারিজ! ডিএ নিয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে তাদের আর্জি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তাল বাংলা। একদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ৩০০ দিন পার করেছে সেই আন্দোলন। বর্তমানে রাজ্যের তরফে ডিএ মামলা লড়ছেন হেভিওয়েট আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। প্রসঙ্গত,২০২২ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টেই মামলা…
Read More
বড় নির্দেশ বিচারপতির

বড় নির্দেশ বিচারপতির

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের কড়াকড়ি বিচারপতি অমৃতা সিনহার। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা উঠলে তিনি বলেন, এর আগে যে বোর্ড ৯৪ জনের নিয়োগ বেআইনি বলে জানিয়েছিল, তাদের কি আসনের চেয়ে অতিরিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল? উত্তর চেয়ে পর্ষদকে হলফনামা দেওয়ার নির্দেশ। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সিনহা। পাশাপাশি একাধিক মামলায় বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে…
Read More