west bengal

জলপাইগুড়িতে বসলো বাজির বাজার

জলপাইগুড়িতে বসলো বাজির বাজার

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নন্দনকানন মাঠে বসল বাজির বাজার। বিভিন্ন দোকানে দেখা গেল পরিবেশ বান্ধব বাজি বিক্রি হতে। প্রায় ছয়টি দোকান বসেছে এই বাজারে। শুক্রবার সকাল থেকেই ক্রেতাদের ভিড় দেখা গেল। ব্যবসায়ীরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। বাজির বাজারে আসা ক্রেতারা পরিবেশ বান্ধব বাজির পাশাপাশি বিভিন্ন মোমবাতি ও প্রদীপ ক্রয় করেন। আসন্ন দীপাবলি উপলক্ষে ব্যবসা ভালো হবে বলে আশা ব্যবসায়ীদের।অন্যদিকে, বাজি কিনতে আসা এক ক্রেতা বলেন, বাজারের ভেতরে বাজির ব্যবসা না করে প্রশাসন যে নির্দেশ দিয়েছে খোলা মাঠে বাজির বাজার তাতে করে আমাদের অনেক ভালো হয়েছে। কারণ কোন রকম দুর্ঘটনা ঘটতেই পারে বাজির দোকানে সেই ক্ষেত্রে মাঠে বাজার করাতে সেই সব দুর্ঘটনা থেকে…
Read More
লোকাল বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার বিরোধিতায় মৌন প্রতিবাদে সামিল হল বাস এন্ড মিনিবাস জয়েন্ট একশন ফোরাম

লোকাল বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার বিরোধিতায় মৌন প্রতিবাদে সামিল হল বাস এন্ড মিনিবাস জয়েন্ট একশন ফোরাম

বড়োসড়ো সাফল্য পেল সিতাই থানার পুলিশ। কালীপুজোর আগেই ডাকাতির ছক করতে গিয়ে, পাঁচজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সিতাই থানার অন্তর্গত শিঙিমারী নদীর চর থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই ডাকাত দলকে ধরতে সক্ষম হয় সিতাই থানার পুলিশ। এদের থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ বোমা তৈরির প্রচুর সরঞ্জাম পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছে টুটুল বর্মন, প্রসেনজিৎ বিশ্বাস, মহা আলম শেখ, আনিসুল ইসলাম, বাসের আলী। এদের মধ্যে তিনজন আসামের বাসিন্দা। এদের থেকে প্রচুর পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম, ১০ প্যাকেট চকলেট বোম, আটটি তাজা বোমা, একটি দেশি পিস্তল এবং গুলি সেই সাথে চারটি মোটর…
Read More
কেন্দ্রের তরফে বড় অংকের টাকা পেল রাজ্য সরকার

কেন্দ্রের তরফে বড় অংকের টাকা পেল রাজ্য সরকার

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতে আবাস যোজনার টাকা নিয়েও চলছে আন্দোলন। সেই আন্দোলনের আবহেই দীপাবলির আগে বাংলার জন্য মোটা টাকা বরাদ্দ করল কেন্দ্র। উল্লেখ্য, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী আদায় হওয়া কেন্দ্রীয় করের ৪১ শতাংশ রাজ্যের প্রাপ্য। দেশের সব রাজ্যের জন্য প্রায় ৭২,৯৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর। তারমধ্যে বাংলার ভাগ্যে এসেছে ৫ হাজার ৪৮৮ কোটি টাকা। তবে সবচেয়ে বেশি টাকা পেয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। যোগী রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১৩ হাজার ৮৮ কোটি টাকা। যা…
Read More
আবারও অভিষেকে তলব করল ইডি

আবারও অভিষেকে তলব করল ইডি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। তথ্য অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি, এই তদন্তে যোগ দেবেন। তবে কোন সময়ে বা কোন মামলায় নেতার ডাক পড়ল সেই বিষয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ইডি-সিবিআই এর ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ৩ অক্টোবর তাকে স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। যদিও সেই সময় তৃণমূলের ধরনা কর্মসূচী নিয়ে দিল্লিতে…
Read More
মোহনের মৃত্যুর প্রতিবাদে বানেশ্বরে আজ ছয় ঘন্টার ধর্মঘট

মোহনের মৃত্যুর প্রতিবাদে বানেশ্বরে আজ ছয় ঘন্টার ধর্মঘট

কোচবিহার বানেশ্বরের ঐতিহ্য কচ্ছপের মৃত্যু ও চুরি হয়ে যাওয়া নিয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে আজ ৬ ঘন্টা বানেশ্বর বন্ধের ডাক দিল মোহন রক্ষা কমিটি ও স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে এদিন বন্ধের ডাক দিয়েছে মোহন রক্ষা কমিটি। সকাল ৬ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বানেশ্বর এলাকায় বন্ধ থাকবে সমস্ত দোকানপাট স্কুল কলেজ। বন্ধের পাশাপাশি বানেশ্বর বড়তলা এলাকায় কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়ক অবরোধ করে রেখে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। যার ফলে কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়কের উপর যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই বানেশ্বর এ সমস্ত দোকানপাট গুলো বন্ধ রয়েছে। বন্ধকে সমর্থন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী। বন্ধকে সমর্থন…
Read More
কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হলো কোচ রেস্টুরেন্ট

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হলো কোচ রেস্টুরেন্ট

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে আজ থেকে শুরু হলো কোচ রেস্টুরেন্ট। রেলের কামরায় বসেই রেস্টুরেন্টের আমেজ ও খাবার দুই উপভোগ করতে পারবেন যাত্রী ও পর্যটকরা। কিন্তু তার জন্য কাটতে হবে না-কোনও টিকিট কিংবা করতে হবে না রেল সফর। এমনটাই অভিনব উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল।আপাত দৃষ্টিতে দেখলে বাইরে থেকে মনে হবে কোনও লাক্সারি রেলের কামরা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভিতরে ঢুকলেই দেখা মিলবে রেস্টুরেন্টের। খাবারও মিলবে সব। ভেজ থেকে ননভেজ। উত্তর-পূর্ব রেলের তরফে এনজেপি স্টেশনে আগেই শুরু হয়েছে কোচ রেস্তোরাঁর পথ চলা। এবারে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়াতে বৃহস্পতিবার থেকে শুরু হলো কোচ রেস্তোরাঁর পথ চলা। এবিষয়ে ডিআরএম অমরজিৎ গৌতম জানান, রাজাভাতখাওয়া থেকে…
Read More
এবার পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া

এবার পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। এবার পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া। এবার থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে কলকাতায সহ দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব থাকায় তাপমাত্রা কম থাকার প্রবণতা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার ২০ নিচে নামার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে…
Read More
সুজয়কৃষ্ণর কণ্ঠস্বর জোগাড় করতে চাপ বাড়ছে ইডির ওপর

সুজয়কৃষ্ণর কণ্ঠস্বর জোগাড় করতে চাপ বাড়ছে ইডির ওপর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির জট খুলতে ইডির চাই সুজয়কৃষ্ণর কণ্ঠস্বর। তবে ‘কাকুর’ কণ্ঠস্বর জোগাড় করতে এখনও ব্যর্থ ইডি। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ফের একবার SSKM হাসপাতালকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত, গ্রেফতারির ৫ মাস কেটে গেলেও ‘কালীঘাটের কাকুর’ কণ্ঠস্বর জোগাড় করতে এখনও অসফল ইডি। আদালতের নির্দেশের পর গত সপ্তাহে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে ফরেন্সিক বিশেষজ্ঞ সহ একেবারে হাসপাতালে পৌঁছে যান ইডির আধিকারিকরা। তবে সেখানে গিয়ে ৫ ঘণ্টা অপেক্ষা…
Read More
বারাণসীর আদলে পূজা এবার কলকাতাতেও

বারাণসীর আদলে পূজা এবার কলকাতাতেও

চলছে পূজার মরশুম, দুর্গোৎসব শেষ হতেই প্রস্তুতি শুরু কালীপূজার৷ এ বার বারাণসীর দশাশ্বমেধ ঘাটের মতো কলকাতাতেও পালিত হবে দেব দীপাবলি উৎসব। কলকাতা পুরসভা সূত্রের খবর, আগামী ২৫ এবং ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে দেব দীপাবলি উৎসব পালিত হবে। উৎসবে আমন্ত্রিতের তালিকায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় ১০ হাজার প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হবে গঙ্গার ঘাট। দেব দীপাবলি উৎসব উপলক্ষে ফি বছর কার্তিক পূর্ণিমায় আলোয় ঝলমল করে ওঠে কাশী বিশ্বনাথ মন্দির চত্বর-সহ দশাশ্বমেধ ঘাট। কয়েক লক্ষ প্রদীপ জ্বালানো হয় এই সময়৷ এই উৎসবের সাক্ষী থাকতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বারাণসীতে আসেন। ঘটনাচক্রে, বারাণসী হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনী কেন্দ্র। তিনি…
Read More
উদ্ধার হওয়া একের পর এক ডায়রি থেকেই প্রকাশ্যে আসছে একাধিক তথ্য

উদ্ধার হওয়া একের পর এক ডায়রি থেকেই প্রকাশ্যে আসছে একাধিক তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার রেশন দুর্নীতির মামলায়। উল্লেখ্য, গত দুই বছরে প্রচুর অবৈধ রেশন কার্ড বাতিল করেছে প্রশাসন। যারমধ্যে কেবল মুর্শিদাবাদেই প্রায় ৮ লক্ষ ২৬ হাজার রেশন কার্ড বাতিল করা হয়েছে। সূত্রের খবর, বর্তমানে রাজ্যে প্রায় ১০ কোটি ৭০ লক্ষ রেশন কার্ড রয়েছে। তথ্য সামনে আসা মাত্রই তদন্ত শুরু করে প্রশাসন। এবং তারপর দেখা যায়, গোটা রাজ্যে ৮ কোটি ৭৮ লক্ষ সঠিক রেশন কার্ড রয়েছে। বাকি ২ কোটি কার্ড…
Read More
প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামল শতাধিক চাকরি প্রার্থী

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামল শতাধিক চাকরি প্রার্থী

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামল ২০২২ সালের টেট পাস করা শতাধিক প্রাথমিক চাকরি প্রার্থী। বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করেন তারা। হবু শিক্ষক‌রা এদিন সকালে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে জমায়েত হয়ে শিক্ষক পদে নিয়োগের দাবি জানান। চাকরি প্রার্থীরা বলেন, ২০২২ সালে‌ অত্যন্ত‌ স্বচ্ছতার‌ সঙ্গে টেট‌ পরীক্ষা হয়েছে। তাই অবিলম্বে টেট পাশ করা সমস্ত শিক্ষক‌কে চাকরিতে নিয়োগ করতে হবে। এই দাবিতে জলপাইগুড়ি‌ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে অবস্থান আন্দোলন শুরু করেন তারা। অবিলম্বে টেট পাশ করা সমস্ত প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগের দাবি করেন আন্দোলন‌কারীরা। বুধবার সকাল থেকে…
Read More
শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পুরনিগমের পুরকমিশনারকে স্মারকলিপি প্রদান করল CPI(M)

শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পুরনিগমের পুরকমিশনারকে স্মারকলিপি প্রদান করল CPI(M)

শিলিগুড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শিলিগুড়ি পুরনিগমের পুরকমিশনারকে স্মারকলিপি প্রদান করল CPI(M) ৩ নং এরিয়া কমিটি। কোন ওয়ার্ডে কত সংখ্যক ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হয়েছে এবং ডেঙ্গু মোকাবেলায় পুরনিগমের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা যাতে জানানো হয় এমন দাবি তুলে ধরা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরনিগমের পরিষদীয় দলনেতা মুন্সী নুরুল ইসলাম বলেন, পুরনিগম যতটা গুরুত্ব অন্য কার্যকলাপে দিচ্ছে ততটা গুরুত্ব ডেঙ্গুকে নিয়ে দিচ্ছে না। ফলে শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই সংখ্যায় যাতে নিয়ন্ত্রণ আনা হয় তার জন্য পুরনিগমকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলে ধরা হয়। তা না…
Read More
স্বাস্থ্যসাথী প্রকল্পে দিনের পর দিন হতে থাকা দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ

স্বাস্থ্যসাথী প্রকল্পে দিনের পর দিন হতে থাকা দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে অন্যতম স্বাস্থ্যসাথী। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার স্বাস্থ্যসাথী প্রকল্পে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে৷ প্যাকেজের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া থেকে বেসরকারি হাসপাতালে রেফার করে কমিশন নেওয়া, কিংবা রোগীকে ছুটি দিয়ে দেওয়ার পরেও কার্ড ব্লক করে রাখা। সরকারি প্রকল্পের এহেন দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যসাথী প্রকল্পের অনিয়মের হদিশ পেতে এবং তা রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্য নিচ্ছে রাজ্য সরকার। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এর মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা নিয়ে যাবতীয় তথ্য যাচাই করা হচ্ছে। হাসপাতালগুলিতে প্যাকেজ সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে৷ যা অত্যন্ত কার্যকরী।
Read More
নাম জড়াচ্ছে একের পর এক, রেশন দুর্নীতিতে আরও এক নতুন মন্ত্রীর নাম

নাম জড়াচ্ছে একের পর এক, রেশন দুর্নীতিতে আরও এক নতুন মন্ত্রীর নাম

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছে মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ বাকিবুর রহমান নামের এক ব্যবসায়ী। তদন্ত ও টানা জিজ্ঞাসাবাদের পর বাকিবুরের সূত্র ধরেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারীদের অভিযোগ, বালুর সাথে জোট বেঁধে চলত রেশন দুর্নীতি। সূত্রের খবর, জ্যোতিপ্রিয়র এক আপ্ত সহায়কের মোবাইলের থেকে এই বিষয়ে একাধিক তথ্য মিলেছে। বাকিবুর ওই মন্ত্রী ও প্রভাবশালীদের সঙ্গে ওই আপ্ত সহায়কের ফোন থেকেই জ্যোতিপ্রিয় বেশিরভাগ সময় কথা…
Read More