আচমকাই নয়া মোড় নিলো মামলা

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি, এরই মাঝে বেলডাঙা হিংসার মামলায় হঠাৎ বড় মোড়। কলকাতা হাই কোর্টে শুনানি চলাকালীনই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নিজেই এই মামলা থেকে সরে দাঁড়ায়।

ফলে মামলাটি আবার নতুন করে প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। মূলত ইউএপিএ আইনের প্রয়োগ নিয়ে আইনি জটিলতার কারণেই এই সিদ্ধান্ত। শুনানির সময় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, এই মামলায় ‘ইউএপিএ’ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারা প্রয়োগ হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র প্রধান বিচারপতির।

এই আইনি সীমাবদ্ধতার জেরেই মামলাটি প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। বেলডাঙা হিংসার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৫ জন অভিযুক্তকে এনআইএ-র বিশেষ আদালত জামিন দেয়। আদালতের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি এনআইএ, তাই জামিন দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই জাতীয় তদন্তকারী সংস্থা হাই কোর্টের দ্বারস্থ হয়।