এক বছরেরও বেশি সময় ধরে নিয়মিত পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে সোমবার সকাল থেকে রানাঘাট পুরসভার গেট আটকে বিক্ষোভ দেখান অস্থায়ী সাফাই কর্মীরা। তাদের দাবি, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি।
পরে পার্থসারথি চট্টোপাধ্যায় এসে কর্মীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।
এদিকে কোশলদেব বন্দ্যোপাধ্যায় জানান, তহবিলের অভাব এবং রাজ্য থেকে অর্থ আসতে দেরি হওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।
