৬৪তম বর্ষে শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির বিশেষ আয়োজন ১০০ কেজি সোনার সাজিয়ে তোলা হলো মায়ের মূর্তিকে। দুর্গা পুজোয় উত্তরবঙ্গের মানুষকে এ বছর তাদের উপহার। মঙ্গলবার তৃতীয়ার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায়ের হাত দিয়ে উদ্বোধন হলো এই পুজো মন্ডপের। উদ্বোধনের আগেই মানুষের লম্বা লাইন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে গান গাইলেন সংসদ জয়ন্ত রায়।
নিরাপত্তার বিষয় মাথায় রেখে একদিকে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী তৎপর রয়েছে তেমনি পুজো কমিটির পক্ষ থেকেও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুরো পূজা মন্ডপটিকে সিসি ক্যামেরা নজরদারিতে রাখা হয়েছে। যেকোনো রকমের দুর্ঘটনা এড়াতে তৎপর রাজ্যের পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই শিলিগুড়ি সহ আশেপাশে সমস্ত জেলার মধ্যে এই পুজো মণ্ডব ঘিরে বাড়তি উন্মাদনা চোখে পড়ছে।
পুজো কমিটির পক্ষ থেকেও জানানো হয়েছে উত্তরবঙ্গে এই প্রথম ১০০ কেজি বেশি শোনায় মায়ের মূর্তিকে সাজানো হয়েছে। যা দেখতে শুধুমাত্র এই রাজ্যই নয় প্রতিবেশী রাজ্যর থেকেও মানুষ আসতে শুরু করেছে। ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশের সহযোগিতা যেমন নেওয়া হচ্ছে তেমনি পুলিশের কথা অনুযায়ী প্রবেশ এবং মণ্ডপ থেকে বের হওয়ার ব্যবস্থা করা হয়েছে।
