তৃণমূলের হাতছাড়া মানিকচক পঞ্চায়েত সমিতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় বিজেপি

মালদায় আরও একটি পঞ্চায়েত সমিতি দখল করল বিজেপি। ভোটাভোটি ছাড়াই মানিকচক পঞ্চায়েত সমিতি দখলে আসে বিজেপির। সভাপতি নির্বাচিত হন রিঙ্কু মন্ডল ও সহকারী সভাপতি হন পল্লবী মন্ডল। বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূল সহ কোন রাজনৈতিক দলই প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বিজেপি প্রার্থীরা।
মানিকচক পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৩২। গত পঞ্চায়েত নির্বাচন যার মধ্যে তৃণমূল কংগ্রেস ১৮ টি, বিজেপি ৯ টি কংগ্রেস ৩ টি ও সিপিআইএম ২ টি আসন দখল করে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। সভাপতি নির্বাচিত হন পিংকি মন্ডল ও সহকারি সভাপতি নির্বাচিত হন আমিনা খাতুন। কিন্তু রাজ্যে পালাবদল হতেই সভাপতি ও সহ সভাতির বিরুদ্ধে অনাস্থা ডাকেন তৃণমূলের বিক্ষুব্ধ সদস্যরা। এই অনান্সাকে সমর্থন করে কংগ্রেস সিপিএম এবং বিজেপি। সম্প্রতি অপসারিত হন পঞ্চায়েত সভাপতি ও সহ সভাপতি। মঙ্গলবার ছিল সভাপতি ও সহ-সভাপতি গঠনের দিন। এদিন সমস্ত সদস্যরা উপস্থিত থাকলেও বিজেপি ছাড়া কোন রাজনৈতিক দলই প্রার্থী দেয়নি। এমন কি কংগ্রেসের ২ সদস্য এই সভা বয়কট করে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বিজেপি সদস্যরা।