শিলিগুড়ির AINU হাসপাতালে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

শিলিগুড়ির এশিয়ান ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি তথা AINU হাসপাতালের উদ্যোগে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালিত হয়। দেশের স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি উত্তরবঙ্গের বীর স্বাধীনতা সংগ্রামীদের সাহস, আত্মত্যাগ ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং উত্তরবঙ্গের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে এই অঞ্চলের অবদান তুলে ধরা এবং তরুণ প্রজন্মকে দেশের জন্য আত্মত্যাগ করেছেন যারা তাঁদের সম্পর্কে জানানো।
স্বাধীনতার জন্য সংগ্রামে উত্তরবঙ্গের অবদান নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই অনুষ্ঠানে একটি বিশেষ ক্যুইজের আয়োজন করা হয়। এই ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে রোগীরাও এই অঞ্চলের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন।
শিলিগুড়ির AINU-এর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট ডা. জয়দীপ ঘোষ বলেন, “স্বাধীনতা দিবস কেবল আমাদের মুক্তির উদযাপন নয়, এটি এমন অগণিত মানুষের আত্মত্যাগকে স্মরণ করার সুযোগ, যাদের সাহসিকতার কারণে এই স্বাধীনতা প্রাপ্তি সম্ভব হয়েছে। উত্তরবঙ্গের নিজস্ব ইতিহাস এবং স্বাধীনতা আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রয়েছে।
শিলিগুড়ির AINU-এর মেডিকেল ডিরেক্টর ডা. বি বিজয় কিরণের বক্তব্য, “ক্যুইজ প্রতিযোগিতার মতো উদ্যোগের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে এই অঞ্চলের ইতিহাস সম্পর্কে জানাতে এবং তাদের আমাদের সঙ্গে যুক্ত করতে চেয়েছি। সেবার মানসিকতাই আমাদের কাজের কেন্দ্রবিন্দু।”
এই উপলক্ষ্যে AINU শিলিগুড়ি, পাহাড় থেকে তরাই; ও শিলিগুড়ি থেকে মালদহ পর্যন্ত বিস্তৃত অঞ্চলের বীর সেনানীদের স্মরণে ‘নর্থ বেঙ্গল রিমেম্বার্স’ নামে একটি বিশেষ ক্যাম্পেইনের সূচনা করেছে।
এশিয়ান ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি হাসপাতাল এখন অত্যাধুনিক প্রযুক্তি, ক্লিনিকাল উৎকর্ষ এবং রোগীর সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি ৬ লক্ষেরও বেশি রোগীর চিকিৎসা করেছে।