‘রামায়ণ’-এ জটায়ুর কণ্ঠে কে?

নবরাত্রিতেই নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর মুক্তির দিন ঘোষণা করেছেন নির্মাতারা। পাশাপাশি জানানো হয়েছে, ২০ অক্টোবর থেকে শুরু হবে ছবির অগ্রিম টিকিট বুকিং। এর মধ্যেই প্রকাশ্যে এল ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র জটায়ুর নতুন পোস্টার। এই চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা অনুপম খের।

সীতাকে রাবণের হাত থেকে রক্ষা করতে জটায়ুর লড়াই রামায়ণের অন্যতম স্মরণীয় অধ্যায়। সাহস, আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠার প্রতীক এই চরিত্রকে ছবিতে কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।

নির্মাতাদের প্রকাশ করা পোস্টারে জটায়ুর দুটি রূপ ফুটে উঠেছে। একটি ছবিতে দেখা যাচ্ছে তার তীক্ষ্ণ দৃষ্টির ক্লোজ-আপ, অন্যটিতে ডানা মেলে উড়ন্ত অবস্থায় দেখা যাচ্ছে এই বীর পক্ষীকে। পোস্টারের পাশাপাশি জটায়ুর কণ্ঠে অনুপম খেরের উপস্থিতির কথাও প্রকাশ্যে এনেছেন নির্মাতারা।