শীঘ্রই খুলতে চলেছে নতুন প্রকল্পের পোর্টালের কাজ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। প্রথম রাজ্য বাজেটে বিজেপি সরকার ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্পের ঘোষণা করে দিয়েছে। পূর্ববর্তী সরকারের যুবসাথী প্রকল্পের আদলে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে।

বেকারদের যুবশক্তি নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে পৌঁছেছে। এরই মধ্যে বড় খবর সামনে। পুজোর আগেই খুলে যাচ্ছে ‘বেকারভাতা’র পোর্টাল। রাজ্য বাজেটেও জানানো হয়েছে, পুজোর মাসেই চালু হবে যুবসাথী। ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ স্নাতক বেকাররা মাসে ৩০০০ এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁরা পাবেন ২০০০ টাকা করে।

কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে মাসে তিন হাজার টাকা আর নন গ্র্যাজুয়েটরা পাবেন দুই হাজার টাকা করে। শোনা যাচ্ছে, প্রকল্পের জন্য যোগ্যতামান বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে। সবটা হবু যুবকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে। যুবশক্তিতে দুই ও তিন হাজার টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বয়স হতে হবে, ২১ থেকে ৪০ এর মধ্যে।