ভারতের শীর্ষস্থানীয় হোমগ্রোন কিউএসআর ব্র্যান্ড ‘ওয়াও! মোমো’ নিয়ে এসেছে তাদের প্রথম ৪-ইন-১ মোমো বক্স। এই একটি বক্সেই মিলবে ৪টি ভিন্ন স্বাদের মোমো, যার দাম শুরু হচ্ছে মাত্র ৩৪৯ টাকা থেকে। দেশের সবকটি আউটলেটেই এটি পাওয়া যাচ্ছে। এই ৪-ইন-১ বক্সে থাকছে ২৮টিরও বেশি মোমো ভ্যারাইটির মধ্য থেকে বেছে নেওয়া ৪টি ভিন্ন স্বাদের মোমো। যার মধ্যে রয়েছে— দার্জিলিং, পাহাড়ি ফ্রেশ, চটপটা পনির, কর্ন চিজ, হট গার্লিক কুরকুরে, কোরিয়ান, চিকেন চিজ চিলি এবং চিকেন মশলা কুরকুরে।
ডাইন-ইন এবং ডেলিভারি— উভয় মাধ্যমেই এটি অর্ডার করা যাবে। এবার ফ্যামিলি ডিনার হোক বা অফিসের লাঞ্চ, মুভি নাইট হোক বা উদযাপন, এই বক্সটি এখন একটি ভরপেট শেয়ারিং মিল হিসেবে জায়গা করে নিতে বাধ্য। ওয়াও! মোমো ফুডস প্রাইভেট লিমিটেডের কো-ফাউন্ডার এবং সিএমও মুরালিকৃষ্ণন বলেন, “আমাদের এই প্রথম ৪-ইন-১ বক্সটি আপনাকে একটা মাত্র ফ্লেভার বেছে নেওয়ার বদলে, দেবে ৪টি ফ্লেভার বেছে নেওয়ার সুযোগ। যা বন্ধু ও পরিবারকে এক টেবিলে বসে একটি ভরপুর খাবার উপভোগ করার আরও একটা দারুণ সুযোগ করে দেবে।”
“আব হর ইয়ার বনেগা দিলদার”— এই ক্যাম্পেইন লাইনের ওপর ভিত্তি করে তৈরি বিজ্ঞাপনটি ডিজিটাল ফিল্ম, কনটেন্ট ক্রিয়েটরদের কোলাবোরেশন, মোমেন্ট মার্কেটিং এবং ইন-স্টোর অ্যাক্টিভেশনের মাধ্যমে জেন-জি, তরুণ চাকুরিজীবী এবং পরিবারগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে। ‘ওয়াও! মোমো’ দেশজুড়ে নিজের পরিধি বাড়াচ্ছে। এবার এই ৪-ইন-১ বক্স মোমোকে কেবল হালকা স্ন্যাক্স নয় বরং ভরপেট মিল হিসেবে বেছে নেওয়ার যুযোগ করে দেবে।
