রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ঘুরতে যেতে কে না ভালোবাসে। ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আকর্ষণ। আর স্থানগুলিকে আরও দর্শনীয় করে তুলতে নানান উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার।
বিশেষ করে পরিবহন ব্যবস্থার উন্নতি সাধনে নানান পদক্ষেপ করতে দেখা যায় সরকারকে। কেন্দ্রের নতুন উদ্যোগে শ্রীনগর যাওয়া এখন হল আরও সহজ। আগে শ্রীনগর যাওয়ার জন্য ট্রেন বা ফ্লাইট ছাড়া আর কোনও বিকল্প ছিল না। কিন্তু এবার বদলাচ্ছে পরিস্থিতি। কোচি ওয়াটার মেট্রোর আদলে দেশের ১৮ টি শহরে ওয়াটার মেট্রো চালু করার ভাবনাচিন্তা করছে কেন্দ্র।
আর ১৮ টি শহরের মধ্যেই রয়েছে শ্রীনগর সহ গুয়াহাটি, পটনা, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজের মতো শহর। প্রথম পর্যায়ে রাখা হয়েছে এই শহরগুলিকে। ওয়াটার মেট্রোর দ্বিতীয় পর্যায়ে রাখা হয়েছে অসম, তেজপুর এবং ডিব্রুগড়কে। উল্লেখ্য, কলকাতায় ওয়াটার মেট্রো চালু্র জন্য প্রাক্তন তৃণমূল সরকারের আমলে উদ্যোগ নেওয়া হয়েছিল। তার জন্য কোচি ওয়াটার মেট্রো প্রকল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করারও কথা ছিল কলকাতা পুরসভার।
