ভোট আবহে অন্ধকার থেকে আধারের জন্য দীর্ঘ লাইন। ভোট আবহে চরম হয়রানির অভিযোগ। কারো রেশনের সমস্যা কারোর আবার স্কুলে আধার কার্ডের জমা করার সমস্যা কেউ কেউ আবার ভুল সংশোধনী করবেন। আজ কুপন দেওয়ার কথা সে কারণেই দূর দুরান্ত থেকে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে মানুষজনেরা জলপাইগুড়ি বড় পোস্ট অফিস সংলগ্ন এলাকায় দীর্ঘ লাইনে।
লাইন যেন কোনভাবেই মানুষকে ছাড়ছেনা। এস আর এর লাইন,গ্যাসের লাইন, এখন আধারের জন্য অন্ধকার থেকে লাইনে বহু মানুষ। চরম হয়রানীর অভিযোগ হলদিবাড়ি, সাতকুরা, মানিকগঞ্জ সহ বিভিন্ন দূর দূরান্তের মানুষজন আধার কার্ডের টুকুন নেওয়ার জন্য ভোর থেকেই ভিড় জমিয়েছেন জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায়।
দূরদূরান্তের মানুষজনের বক্তব্য এলাকাভিত্তিক পোস্ট অফিসগুলোতে বা ব্যাংকে এই আঁধার সংশোধনী বা সমস্যা মেটানোর ব্যবস্থা থাকলে এত হয়রানি থেকে তারা মুক্তি পেতেন।
