ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেড তাদের জনপ্রিয় স্কুটার ফ্যাসিনো ১২৫ এফআই হাইব্রিড-এর নতুন আপডেটেড ডিজাইন নিয়ে এসেছে। আধুনিক ফ্যাশন এবং তরুণ প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে স্কুটারটিকে আগের চেয়ে আরও স্টাইলিশ এবং কমপ্যাক্ট করা হয়েছে। নতুন ফ্যাসিনো র প্রধান আকর্ষণ হলো এর রিয়ার ডিজাইন। ইয়ামাহার ভারতীয় আরঅ্যান্ডডি টিম গ্রাহকদের মতামতের ভিত্তিতে এর দৈর্ঘ্য কিছুটা কমিয়ে একটি শার্প এবং স্মার্ট লুক দিয়েছে। নতুন ডিজাইনের টেললাইট, ইন্ডিকেটর এবং সিগনেচার ‘ভি-আইকনিক’ লাইট স্কুটারটিকে আরও প্রিমিয়াম করে তুলেছে। ছোট আকারের কারণে এটি এখন শহরের ভিড়ে চালানো আরও সহজ হবে।
ফ্যাসিনো লঞ্চ হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫ লক্ষ (১.৫ মিলিয়ন) উৎপাদনের মাইলফলক স্পর্শ করেছে। ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান মি. হাজিমে আওতা বলেন, “এই সাফল্য আমাদের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন। নতুন ফ্যাসিনো এখন একটি ট্রেন্ডসেটার এবং ইউনিসেক্স স্কুটার হিসেবে অবতীর্ণ হলো।“ স্কুটারটিতে রয়েছে ১২৫ সিসি-র ব্লু কোর হাইব্রিড ইঞ্জিন। এর স্মার্ট মোটর জেনারেটর প্রযুক্তি দ্রুত এক্সিলারেশন এবং উন্নত মাইলেজ দেয়। এছাড়া এতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন, পার্কিংয়ে স্কুটার খুঁজে পেতে সাহায্য করার জন্য অ্যানসার ব্যাক ফিচার, এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ও ২১ লিটার আন্ডার-সিট স্টোরেজ।
এটি তিনটি ভেরিয়েন্টে এবং অনেক রকম রঙয়ে পাওয়া যাবে। ফাসিনো এস পাওয়া যাচ্ছে ম্যাট গ্রে এবং ম্যাট ব্ল্যাক রঙে। এর দাম রাখা হয়েছে ৯৫,২০০ টাকা। ফাসিনো ডিস্ক কুল ব্লু মেটালিক, মেটালিক লাইট গ্রিন এবং ডার্ক ম্যাট ব্লু এই তিনটি ট্রেন্ডি রঙে বাজারে এসেছে। এর মূল্য ৮৮,০০০ টাকা। ফাসিনো ড্রাম পাওয়া যাচ্ছে উজ্জ্বল ভিভিড রেড, মেটালিক ব্ল্যাক এবং মেটালিক হোয়াইট রঙে। এর প্রারম্ভিক মূল্য মাত্র ৭৬,৫০০ টাকা।
