মেলার আয়োজন করল এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি (AINU), শিলিগুড়ি। ‘এ ডে উইথ ইউ’ থিমে আয়োজিত এই অনুষ্ঠানে খাবার, গান ও পারস্পরিক আলাপচারিতার মাধ্যমে রোগীদের নিয়মিত চিকিৎসার রুটিন থেকে কিছুটা বিরতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ডায়ালিসিসে থাকা রোগীদের খাদ্যসংক্রান্ত প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তৈরি বিশেষ খাবারের মেনু। এআইএনইউ-এর ডায়েটিশিয়ানদের পরামর্শে তৈরি এই মেনুর মাধ্যমে তুলে ধরা হয়, কিডনির উপযোগী খাবারও সুস্বাদু ও উপভোগ্য হতে পারে।
AINU শিলিগুড়ির মেডিক্যাল ডিরেক্টর, সিনিয়র কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট ও কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ ডা. বি. বিজয় কিরণ বলেন, “ডায়ালিসিসে থাকা রোগীদের নিয়মিত চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় নানা পরিবর্তন আনতে হয়। এই উদ্যোগের মাধ্যমে তাঁদের কিছুটা বিরতি দিয়ে উৎসবের আনন্দ উপভোগ করার সুযোগ দিতে চেয়েছি। সঠিক খাদ্যাভ্যাস যে পুষ্টিকর হওয়ার পাশাপাশি উপভোগ্যও হতে পারে, সেই বার্তাও তুলে ধরা হয়েছে।”
AINU শিলিগুড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসার পাশাপাশি রোগীদের মানসিক সুস্থতা, আবেগগত সহায়তা ও সামগ্রিক সুস্থতার দিকেও গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের উদ্যোগ রোগী ও তাঁদের পরিবারের জন্য আরও সহমর্মিতাপূর্ণ স্বাস্থ্য পরিষেবার পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে।
