VIDA নিয়ে এলো ‘বেঙ্গলস #১ শক্তি’

কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্কয়ার সর্বজনীন দুর্গোৎসবে হিরোর পরিবেশনায় VIDA নিয়ে আসতে চলেছে তাদের বিশেষ উৎসবের ভাবনা—‘বেঙ্গলস #১ শক্তি’। এই যৌথ উদ্যোগে কলেজ স্কয়ার পার্কে VIDA তুলে ধরবে একটি অভিনব শিল্পকর্ম, যা নতুন ও দূষণমুক্ত শক্তির আলোয় মাতৃশক্তিকে নতুন রূপে প্রকাশ করবে। এটি মায়ের শক্তির পেছনে থাকা এক আধুনিক ও পরিবেশবান্ধব শক্তির প্রতীক।

এ বছর কলেজ স্কয়ারে মা দুর্গা আসছেন আলোর রূপে। দীপ্তিময় রেখার কারুকাজে আঁকা মায়ের এই রূপটি সাজানো হয়েছে সরোবরের পাড়ে। মায়ের পাশে রাখা VIDA ব্যাটারির দুটি প্রমাণ আকারের ভাস্কর্য দেখে মনে হয় যেন মা সেখান থেকেই তাঁর শক্তি সঞ্চয় করছেন। প্রতিমার কাঠামোটিতেও জড়িয়ে রয়েছে একটি বিশেষ গল্প; স্থানীয় কারিগররা বাতিল লোহালক্কড় পুনর্ব্যবহার করে এটি গড়ে তুলেছেন। কলেজ স্কয়ারের সরোবরের পটভূমিতে আলো ঝলমলে এই শিল্পকর্ম এবং সূর্যাস্তের পর জলে তার প্রতিফলন শক্তির এক চমৎকার আধুনিক রূপ তুলে ধরে, যা বাংলার চিরাচরিত শক্তির সাথে আগামী দিনের সম্ভাবনাকে একসূত্রে বেঁধে দেয়।

‘বেঙ্গলস #১ শক্তি’র এই দুর্গা কেবল পুরনো ঐতিহ্যে বাঁধা দেবী নন, বরং আগামী ভবিষ্যতের প্রতীক। মায়ের শক্তি যেভাবে বিকশিত হচ্ছে, তা যেন আগামীর রাজপথের জন্য VIDA-র আধুনিক ও দূষণমুক্ত শক্তির অঙ্গীকারকেই মনে করিয়ে দেয়। বাংলার শাশ্বত শক্তির সাথে পরিচ্ছন্ন শক্তির ভাবনাকে মিলিয়ে এই উপস্থাপনা এমন এক ভবিষ্যতের ছবি আঁকতে প্রস্তুত, যেখানে আগামীর শক্তিতেই সমৃদ্ধ হবে বাংলার এক নম্বর শক্তি। ‘বেঙ্গলস #১ শক্তি’র মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও মানুষের সাথে নিজেদের সম্পর্ক আরও গভীর করে তুলছে VIDA। দুর্গাপূজার পুরো উৎসব জুড়েই কলেজ স্কয়ারে দর্শকদের জন্য এই শিল্পকর্মটি উন্মুক্ত থাকবে।