ইনস্টামার্ট এবং কল্যাণ জুয়েলার্সের উদ্যোগে গ্রাহকরা অক্ষয় তৃতীয়ার জন্য আজকের সোনার দাম ‘লক’ করে রাখার সুযোগ পাচ্ছেন

এই অক্ষয় তৃতীয়ায়, দামের ওঠানামা সত্ত্বেও ক্রেতাদের সোনা কেনার পরিকল্পনা করা আরও সহজ করে তুলছে গয়না বিক্রেতারা। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ‘কুইক কমার্স’ প্ল্যাটফর্ম ইনস্টামার্ট এ ক্ষেত্রে ‘গোল্ড রেট প্রটেকশন’ বা সোনার দাম সুরক্ষিত রাখার সুবিধা প্রদানের লক্ষ্যে কল্যাণ জুয়েলার্সের সঙ্গে জোট বেঁধেছে। এই অভিনব পদ্ধতির মাধ্যমে গ্রাহকরা আজকের সোনার দাম লক করে রাখতে পারবেন এবং সেই দামেই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে পারবেন। সেক্ষেত্রে আগে থেকে নির্দিষ্ট করা দাম, অথবা অক্ষয় তৃতীয়ার দিনের বাজার দর-এই দুই দামের মধ্যে যেটি কম হবে, সেই দামেই কেনাকাটা সম্পন্ন হবে। অক্ষয় তৃতীয়ার সময় সোনা এক বিশেষ তাৎপর্য বহন করে;  এটি সমৃদ্ধি এবং শুভ সূচনার প্রতীক হিসেবে বিবেচিত হয়। উৎসবের প্রাক্কালে গ্রাহকরা যখন তাঁদের কেনাকাটার পরিকল্পনা করেন, তখন কেনাকাটার স্বাচ্ছন্দ্য এবং মানসিক নিশ্চয়তা—উভয়ই সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইনস্টামার্ট-এর ‘গোল্ড রেট প্রটেকশন’-এর সুবিধাটি কল্যাণ জুয়েলার্স থেকে বিআইএস হলমার্কযুক্ত সোনার মুদ্রা অর্ডার করার ক্ষেত্রে ক্রেতাদের একইসঙ্গে সুবিধেও দেয় এবং নিশ্চিন্তও করে।

১০ই এপ্রিল থেকে ১৬ই এপ্রিল ২০২৬-এর মধ্যে, গ্রাহকরা ইনস্টামার্ট অ্যাপে কল্যাণ জুয়েলার্সের নির্দিষ্ট কিছু সোনার মুদ্রা নির্বাচন করতে পারবেন। এরপর তাঁরা অগ্রিম হিসেবে ৫% অর্থ প্রদান করে (যা ০.৫ গ্রাম ওজনের সোনার মুদ্রার ক্ষেত্রে ৫০০ টাকা থেকে শুরু হয়) মুদ্রাগুলির ‘প্রি-বুক’ বা অগ্রিম বুকিং সেরে রাখতে পারবেন এবং অক্ষয় তৃতীয়ার দিন সেগুলোর ডেলিভারি নিতে পারবেন। ১৯শে এপ্রিল, ভারতীয় সময় সকাল ৮:০০টা থেকে দুপুর ১২:০০টার মধ্যে গ্রাহকরা তাঁদের কেনাকাটা সম্পন্ন করবেন। এক্ষেত্রে দুটি দামের মধ্যে যেটি কম হবে—অর্থাৎ প্রি-বুকিং-এর দিনের সোনার দাম অথবা ডেলিভারির দিনের বাজার দরের মধ্যে যে দামটি কম হবে—সেই দামেই কেনাকাটাটি চূড়ান্ত হবে। যে সব গ্রাহক আগে থেকে সোনার মুদ্রা বুক করবেন, তাঁরা প্রত্যেকেই কল্যাণ জুয়েলার্লের পক্ষ থেকে বিনামূল্যে একটি করে রুপোর মুদ্রাও উপহার হিসেবে পাবেন।

ইনস্টামার্টের ‘গ্রোথ’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট অর্জুন চৌধুরী বলেন: “ইনস্টামার্ট-এ আমরা সবসময়ই এমন সব উদ্ভাবনী উপায় খুঁজে বের করার চেষ্টা করেছি, যার মাধ্যমে ভারতীয়রা বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসব-অনুষ্ঠানে মূল্যবান ধাতু কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে পারেন। ধনতেরাসের সময় ১ কেজি ওজনের রুপোর বাট গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া থেকে শুরু করে রক্ষা বন্ধন উপলক্ষে রুপোর রাখি বাজারে নিয়ে আসা পর্যন্ত সবই সেই চেষ্টার উদাহরণ। এ বারের উদ্যেগ হিসেবে, ‘গোল্ড রেট প্রটেকশন’-এর সুবিধাটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে উৎসবের মরশুমে সোনার দামের ওঠানামার বিষয়টি গ্রাহকরা আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে সামলাতে পারেন। ব্যবহারকারীদের আগে থেকেই একটি নির্দিষ্ট দামে সোনা কেনার সুযোগ করে দেওয়ার পাশাপাশি, যদি পরবর্তীকালে সোনার দাম কমে যায় তবে সেই কম দামের সুবিধাও তাঁদের দিয়ে —আমরা গ্রাহকদের জন্য সামগ্রিকভাবে একটি শক্তিশালী ও লাভজনক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করার চেষ্টা করছি। শুধুই কেনাকাটার সাধারণ স্বাচ্ছন্দ্য প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে; ‘কুইক কমার্স’ প্ল্যাটফর্ম হিসেবে আমরা এখন এমন সব কেনাকাটার ক্ষেত্রেও গ্রাহকদের কাছে অর্থবহ ও প্রকৃত মূল্য পৌঁছে দিচ্ছি, যা আমাদের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত।”