নদিয়ায় ‘ডেলিভারি-ইন-মিনিটস’ পরিষেবা অ্যামাজন নাও চালু করলো অ্যামাজন

নদিয়ায়‘ডেলিভারি-ইন-মিনিটস’ পরিষেবা অ্যামাজন নাও চালু করলো অ্যামাজন। ফল-সবজি, দুধ, পাউরুটি, মুদিখানার সামগ্রী, ফ্রোজেন ফুড, পার্সোনাল কেয়ার, ফ্যাশন ও বিউটি পণ্য, ছোট যন্ত্রপাতি এবং হোম-কিচেনের সামগ্রী-সহ হাজার হাজার প্রয়োজনীয় পণ্য কয়েক মিনিটে ডেলিভারি পাবেন গ্রাহকরা।

নদিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি প্রিমিয়াম চকোলেট, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্যের চাহিদাও বাড়ছে। অ্যামাজন-এর নিত্যদিনের প্রয়োজনীয় বিভাগের শ্রীকান্ত শ্রী রাম জানান, ভারতে অ্যামাজন নাও-এর বার্ষিকীকৃত মোট বিক্রি ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং চালুর পর থেকে প্রতি ত্রৈমাসিকে অর্ডার দ্বিগুণ হয়েছে।

বর্তমানে ৬০টিরও বেশি শহরে ৭৫০টির বেশি মাইক্রো-ফুলফিলমেন্ট ও আরবান ফুলফিলমেন্ট সেন্টারের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে। দীপাবলির মধ্যে ১০০টি শহরে পৌঁছনোর লক্ষ্য রয়েছে।

এদিকে, ৮ অক্টোবর থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। এসবিআই ক্রেডিট ও ডেবিট কার্ড এবং ইএমআই লেনদেনে ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় এবং প্রাইম সদস্যদের অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ থাকবে।