ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ ২০২৬ উপলক্ষে Ai+ স্মার্টফোন নোভা ও পল্স সিরিজের বিশেষ উৎসবকালীন দাম ঘোষণা করেছে। ৮,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এই সিরিজের ফোন। ভারতে তৈরি এই স্মার্টফোনগুলিতে থাকছে আধুনিক নকশা, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ক্যামেরা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী পারফরম্যান্স। ফোনগুলি পরিচালিত হবে নেক্সটকোয়ান্টাম ওএস -এ।
এই সিরিজে পল্স ২, পল্স ২ এফই, নোভা ২ ৫জি, নোভা ২ নিও ৫জি, নোভা ২ পাওয়ার ৫জি, নোভা ২ প্রো ৫জি, নোভা ২ আল্ট্রা ৫জি এবং ভাঁজযোগ্য নোভাফ্লিপ ৫জি রয়েছে। ৮,৯৯৯ টাকার পালস ২ মডেলে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। একই দামে পাওয়া যাচ্ছে পল্স ২ এফই, যাতে রয়েছে মিডিয়াটেক জি৮১ চিপসেট ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ১১,৯৯৯ টাকার নোভা ২ ৫জি মডেলে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা ও ডুয়াল ৫জি। নোভা ২ নিও ৫জি-র দাম ১২,৯৯৯ টাকা; এতে রয়েছে ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ও সনি আইএমএক্স৫৮২ ক্যামেরা।
অন্যদিকে, নোভা ২ পাওয়ার ৫জি-র দাম ১৫,৯৯৯ টাকা/১৬,৯৯৯ টাকা এবং এতে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি ও দুই রঙের নকশা। নোভা ২ প্রো ৫জি-র দাম ১৬,৯৯৯ টাকা/১৭,৯৯৯ টাকা এবং এতে রয়েছে ডাইমেনসিটি ৭১০০ চিপসেট। ১৮,৯৯৯ টাকার নোভা ২ আল্ট্রা ৫জি-তে রয়েছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আইপি৬৮ সুরক্ষা ও ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট। এছাড়া ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে ভাঁজযোগ্য নোভাফ্লিপ ৫জি, যাতে রয়েছে ডুয়াল অ্যামোলেড ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্যাঙ্কের অফার-সহ উল্লেখ করা দামগুলি প্রযোজ্য এবং স্টক থাকা পর্যন্ত এই অফার কার্যকর থাকবে। বিগ বিলিয়ন ডেজ ২০২৬ চলাকালীন সীমিত সময়ের জন্য ফ্লিপকার্টে ফোনগুলি পাওয়া যাবে।
