27
Jul
ব্যস্ততা একঘেয়েমি কাটাতে অনেকেই হয়তো চাইছেন কিছুদিনের বিশ্রাম। তবে সেই বিশ্রামের স্থান যদি হয় বিদেশের মাটিতে প্রকৃতির কোলের কোনো বিলাসবহুল অবকাশকেন্দ্র বা রিসোর্টে; তাহলে কিন্তু মন্দ হয়না। বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ত নগরজীবনের অদূরে মানিকগঞ্জে গড়ে ওঠা আন্তর্জাতিক মানের সুসজ্জিত কটেজ ও রুম, নিরিবিলি পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা এবং প্রকৃতির অপূর্ব ছোঁয়ার সমন্বয়ে গড়ে ওঠা ডেরা রিসোর্ট অন্যতম জনপ্রিয় প্রিমিয়াম রিসোর্টের সেরা ঠিকানা।প্রকৃতির সান্নিধ্যে আধুনিক বিলাসিতার স্বাদ নিতে এখন অনেকেরই প্রথম পছন্দ হয়ে উঠেছে এই রিসোর্ট-এর মানিকগঞ্জ শাখা। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মাত্র প্রায় এক ঘণ্টার দূরত্বে অবস্থিত এই পাঁচতারকা মানের রিসোর্টটি ইতিমধ্যেই দেশী-বিদেশী পর্যটক, কর্পোরেট প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পরিচিতি…
