Arpita Debnath

5619 Posts
এবার বলিউডে পা রাখতে চলেছেন মধুমিতা

এবার বলিউডে পা রাখতে চলেছেন মধুমিতা

ধাপে ধাপে এগিয়েছেন। এবার ঘুরতে চলছে কেরিয়ারের মোড়, টলিউড থেকে এবার সোজা বলিউডে পারি দিতে চলেছেন অভিনেত্রী। ছোটপর্দার সিরিয়াল থেকেই অভিনয় জগতের শুরু মধুমিতা সরকারের। বেশ কয়েক বছর আগে স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’র সিরিয়াল থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। টলিউডের বাইরে ইতিমধ্যেই দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন মধুমিতা। মধুমিতা জানান, তনুজ ভিরওয়ানির বিপরীতে ‘ফর্জ’ ছবিতে অভিনয় করছেন তিনি। পরিচালক প্রীতম মুখোপাধ্যায় অবশ্য বাঙালি। আগামী অগাস্ট মাসে শুটিং শুরু হবে। নিজের চরিত্রের ব্যাপারে এখনি বেশি কিছু না বললেও মধুমিতা জানান মেনস্ট্রিম কমার্শিয়াল ছবি হতে চলেছে ফর্জ। মুক্তিও পাবে সিনেমা হলেই। প্রসঙ্গত, টলিউডেও খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে মধুমিতার ‘চিনি ২’।…
Read More
চলতি বছরেই চালু হতে চলেছে নয়া বন্দে ভারত এক্সপ্রেস

চলতি বছরেই চালু হতে চলেছে নয়া বন্দে ভারত এক্সপ্রেস

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে নতুন রংয়ের বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই অবশ্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের টুইটার হ্যান্ডেলে নতুন বন্দে ভারতের অনেক ছবি শেয়ার করেছেন। জানা গিয়েছে, দুর্গাপুজোর আগেই নতুন রুটে ছুটবে গেরুয়া রংয়ের বন্দে ভারত। হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা জানিয়েছেন রাঁচির সাংসদ সঞ্জয় শেঠ। রাঁচির সাংসদের পক্ষ থেকে বলা হয় যে, ঝাড়খণ্ড শীঘ্রই রাঁচি এবং হাওড়া স্টেশনগুলিকে সংযুক্ত করার জন্য আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পাবে। সপ্তাহে ছয়দিন ভোর ৫টা ২০ মিনিটে রাঁচি থেকে ছাড়বে…
Read More
যাত্রীদের কথা মাথায় বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

যাত্রীদের কথা মাথায় বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এমনিতে প্রায় সব ট্রেনেই প্যান্ট্রি কারের ব্যবস্থা আছে। তবে এই ব্যবস্থা রয়েছে শুধুমাত্র এসি এবং স্লিপার কোচের যাত্রীদের জন্য। তবে এবার থেকে রেলের জেনারেল কোচের জন্য ‘ইকোনমি মিল’ শুরু করেছে রেল। ইতিমধ্যেই, নর্থ ওয়েস্ট রেলওয়ে উদয়পুর, আজমির এবং আবু রোড স্টেশনে এই ‘ইকোনমি মিল’ পরিষেবা শুরু করেছে। যারফলে নামমাত্র মূল্যে যাত্রীরা পেয়ে যাচ্ছেন সুস্বাদু খাবার। এই ৩ টি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে যেখানে জেনারেল কোচ থামে, তার ঠিক সামনেই রয়েছে এই ‘ইকোনমি কাউন্টার’। রেল যে কম্বো থালি আনার কথা ভাবছে তাতে থাকবে রাজমা-চাল,…
Read More
রাজ্যসভার নির্বাচন পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সাত প্রার্থী

রাজ্যসভার নির্বাচন পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সাত প্রার্থী

চলতি মাসের আগামী সপ্তাহেই নির্বাচন। তার পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল হলো বেশ কিছু জায়গায়, সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের ৭ প্রার্থী। বাংলার ৭ জয়ী প্রার্থীর মধ্যে রয়েছেন বিজেপির ১ জন ও বাকি ৬ জন তৃণমূল কংগ্রেসের সদস্য। আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন। জয়ী প্রার্থীদের তালিকায় রয়েছে, তৃণমূলের ৬ প্রার্থী – ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক। অন্যদিকে বিজেপি তরফে জয়ী ঘোষণা করা হয়েছে গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজকে। ৭টি খালি আসনে ২জন প্রার্থী দিয়েও বিজেপির একজন মনোনয়ন প্রত্যাহার করে নেন। রাজ্যসভায় প্রার্থী হয়েও উত্তরবঙ্গের বিজেপি নেতা রথীন বসু মনোনয়ন প্রত্যাহার করে নেন।…
Read More
বাজেয়াপ্ত হল কুন্তল-অয়ন-শান্তনুর কোটি কোটি টাকা

বাজেয়াপ্ত হল কুন্তল-অয়ন-শান্তনুর কোটি কোটি টাকা

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি হুগলির বহিস্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কুন্তল-অয়ন-শান্তনুর নতুন করে ১৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। যার মধ্যে কুন্তলের ৪টি, শান্তনুর ১৪টি ও অয়ন শীলের ২৫টি সম্পত্তি রয়েছে। তিন অভিযুক্তর ব‌্যাংক অ‌্যাকাউন্ট, শেয়ারের নথি, মিউচুয়াল ফান্ডে বিপুল পরিমাণ টাকা লগ্নি ও লেনদেনের হদিশ পায় ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ‌্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, স্ত্রী শতরূপা, ছেলে শৌভিককের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল।…
Read More
সিবিআইয়ের তরফে প্রকাশ্যে এল নয়া চাঞ্চল্যকর তথ্য

সিবিআইয়ের তরফে প্রকাশ্যে এল নয়া চাঞ্চল্যকর তথ্য

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বর্তমানে জেলের কুঠুরিতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। কুন্তলের অভিযোগের ভিত্তিতে জেলের সিসিটিভি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল আদালত। সেই সিসিটিভি ফুটেজ দেখে সিবিআইয়ের তরফে রিপোর্ট জানায়, কুন্তল ঘোষকে কেউ চাপ দিচ্ছেন এমন কোনও প্রমাণ মেলেনি। এমনকী কোনও সূত্র পাননি তারা। তবে সেই সিসিটিভি ফুটেজে উঠে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, গোয়েন্দাদের পেশ করা রিপোর্টে…
Read More
দলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

দলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই এবার এই হিংসার ঘটনা নিয়েই তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কড়া বার্তা দিলেন দলেরই প্রবীণ বিধায়ক। ভোটে লাগাতার সন্ত্রাসের জেরে ফের একবার দলেরই বিরুদ্ধে মুখ খুললেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ভোটের ফলাফল ঘোষণার পর সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করেন বিধায়ক। এরপরই নির্দল সমর্থকদের পাশে দাঁড়িয়ে দলের শীর্ষ নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি দিলেন এই বর্ষীয়ান তৃণমূল নেতা। বিধায়ক আব্দুল করিম বলেন, ‘এভাবে তৃণমূল সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট…
Read More
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ সিবিআই-এর

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ সিবিআই-এর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর থেকে চর্চার শিরোনামে বঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি। এবার পুর নিয়োগ দুর্নীতিতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে সিবিআই। মামলার সূত্র ধরে এবার তলব করা হবে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদেরও। চলতি সপ্তাহ থেকেই পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও এক্সজিকিউটিভ অফিসারদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। প্রসঙ্গত, দুর্নীতির কিনারা করতে সম্প্রতি রাজ্যের ১৪ টি পুরসভায় অভিযান চালিয়েছিল সিবিআই। সেই সময় একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। সেই সমস্ত নথি খতিয়ে দেখেই এবার পুরসভার কর্তাদের তলব করতে চলেছে গোয়েন্দারা।…
Read More
আরও একবার দুর্ঘটনার কবলে বন্দে ভারত

আরও একবার দুর্ঘটনার কবলে বন্দে ভারত

চালু হওয়া থেকেই একের পর এক দুর্ঘটনা যেন লেগেই আছে। কিছুতেই যেন দুর্ঘটনা মুক্ত হচ্ছে না দেশের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। কখনও দুস্কৃতিরা ইঁট পাথর ছুঁড়ে ট্রেনের ক্ষতি করার চেষ্টা করছে তো কখনও আবার ষাঁড়ের সাথে ধাক্কা লেগে ট্রেনের বনেট ভেঙে পড়ছে। আর এবার নাকি একটি কোচে আগুন ধরে গেল। সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগায় ছড়িয়েছে চাঞ্চল্য। সোমবার সকালেই ভোপাল থেকে দিল্লির পথে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রাপথেই একটি কামরায় হঠাৎ আগুন ধরে যায়। খবর পৌঁছানো মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল কর্মীরা। ইতিমধ্যেই কোচের যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।…
Read More
পদ্মার ইলিশ পেতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিনের

পদ্মার ইলিশ পেতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিনের

রাজ্যে একটু দেরি করে এলেও দেশ প্রবেশ হয়েছে বর্ষার। আর বর্ষা আসা মানেই ইলিশ। ইতিমধ্যেই বাজারে নানান সাইজের ইলিশের দেখা মিলছে। দীঘা এবং ডায়মন্ড হারবার থেকে বিপুল ইলিশ বাজারে এসেছে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই পদ্মার ইলিশ পাঠাবে বাংলাদেশ। তখন, বাজারে আরও বৃদ্ধি পাবে ইলিশের পরিমাণ। যেগুলির ওজন শুরু হবে ৯০০ গ্রাম বা ১ কিলো থেকে। যদিও, বর্তমান সময়ে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির তেমন প্রকোপ লক্ষ্য করা যায়নি। এদিকে, বৃষ্টির সাথে কিন্তু ইলিশের গভীর সম্পর্ক রয়েছে। কারণ, সমুদ্রপৃষ্ঠে যত বেশি বৃষ্টি হবে তত বৃদ্ধি পাবে তাজা জলের পরিমাণ। যার ফলে খোকা ইলিশের ওজন এবং স্বাদ উভয়েই বৃদ্ধি পায়। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল হিলসা…
Read More
রাজ্যে প্রথমবার খাতা খুলল আপ

রাজ্যে প্রথমবার খাতা খুলল আপ

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই বারের পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রার্থী হন নির্দল হিসাবে। ব্যক্তিগত ক্যারিশ্মায় জিতেও গেলেন তিনি। এবার দিনহাটার সেই নির্দল প্রার্থী নার্জিনা বিবি যোগ দিলেন আম আদমি পার্টিতে। পশ্চিমবঙ্গে আপ-র এক কর্মকর্তা বলেন, ‘আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল যে আদর্শকে অনুসরণ করেন, সেই আদর্শকে সামনে রেখেই এবার সারা পশ্চিমবঙ্গে কাজ শুরু হবে। আজ নার্জিনা বিবি আমাদের দলে যোগ দিয়েছেন। তাঁকে সামনে রেখেই আমরা নতুন লড়াই শুরু করতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। এই পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশের বেশি মানুষ মারা গেছেন।…
Read More
প্রায় পঞ্চাশ টনের ইলিশ ধরা পড়লো দিঘায়

প্রায় পঞ্চাশ টনের ইলিশ ধরা পড়লো দিঘায়

রাজ্যে একটু দেরি করে এলেও দেশ প্রবেশ হয়েছে বর্ষার। আর বর্ষা আসা মানেই ইলিশ। ইতিমধ্যেই বাজারে নানান সাইজের ইলিশের দেখা মিলছে। আর এই মরশুমের প্রথম ইলিশ এল দীঘায়। প্রায় ৪০ থেকে ৫০ টন ইলিশ এসেছে দিঘার মোহনার বাজারে। ইলিশ দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকেরা সকলেই। মৎস্যজীবীরা জানিয়েছেন, এই ওজনের ইলিশ এবার সুস্বাদু হবে। দামের কথা বললে, ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের বিক্রি হয়েছে ৫০০ থেকে ৭০০ টাকায়। এদিকে ৭০০ থেকে এক কেজি ওজনের মাছ বিক্রি হয়েছে ৮০০ থেকে হাজার টাকায়। একদিকে পুবের হাওয়া, অন্যদিকে ইলশেগুঁড়ি বৃষ্টি, এই দুটোই ইলিশের পক্ষে অনুকূল। সেই কারণেই ইলিশ উঠেছে…
Read More
বড় ঘোষণা সরকারের তরফে

বড় ঘোষণা সরকারের তরফে

রাজ্যবাসীর জন্য বড় সুখবর মুখ্যমন্ত্রীর তরফে, ঘোষণা মতো এবার কয়েক লক্ষ্য মানুষ নিজেদের বাড়ি পেতে চলেছে। উত্তরপ্রদেশে আগস্ট মাসে ১ লাখ ৪৪ হাজার ২২০ জন দরিদ্র মানুষ তাদের নিজস্ব বাড়ি পেতে চলেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চিঠির ভিত্তিতে কেন্দ্র গরিব গ্রামবাসীদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন দিয়েছে। ১৩ই আগস্টের মধ্যে রাজ্য সরকার ইউপিতে গ্রামবাসীদের বাড়ি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে। দরিদ্রদের ঘর দেওয়ার পাশাপাশি, উত্তর প্রদেশ ভারতের প্রথম রাজ্য হবে যারা গরিবদের সর্বাধিক অর্থাৎ ২১,৬৮,৫৭৪ বাড়ি দিয়েছে। উল্লেখ্য, ‘সকলের জন্য আবাস’-এর আওতায় এই অতিরিক্ত বাড়িগুলি বরাদ্দ করা হয়েছে। এর অধীনে, এই বাড়িগুলি নির্মাণ এবং বরাদ্দ করতে হবে চলতি অর্থ বছরে অর্থাৎ ২০২৩-২৪…
Read More
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুকান্তর বৈঠক

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুকান্তর বৈঠক

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এদিনও বাংলার একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। কোচবিহারে আরও এক বিজেপি কর্মীর হত্যার খবর প্রকাশ্যে এসেছে। আর এরই মধ্যে আচমকাই দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যে ভোট পরবর্তী ও পূর্ববর্তী সন্ত্রাসের কথা তুলে ধরেছেন সুকান্তবাবু। এছাড়াও এই সন্ত্রাস দমনের জন্য রাজ্যে ৩৫৫, ৩৫৬ ধারা লাগু নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।…
Read More