01
Mar
বিগত বেশ কিছুদিন ধরে একের পর এক বিতর্ক জুড়ে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ঘিরে। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ধাক্কা খেলেন কলকাতা হাই কোর্টে। কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ তাঁকে যে ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল, তা বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ২০২১ সালে বিশ্বভারতীর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাইল্ড কেয়ারের জন্য ছুটির আবেদন করেছিলেন৷ তাঁর সেই আবেদন মঞ্জুর করেন অধ্যাপক দেবতোষ সিনহা৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের নিয়ম মেনেই সেই ছুটি অনুমোদন করা হয় বলে জানান তিনি। এর এক বছর পর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অধ্যাপক অধ্যাপক দেবতোষ সিনহাকে ওই চিঠির জন্য চার্জ করেন৷ কেন তিনি ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ছুটি মঞ্জুর করেছিলেন, সেই প্রশ্ন তুলে পাল্টা চিঠি পাঠান৷…
