31
Mar
লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন বঙ্গ বিজেপির সাংসদরা। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই এই সাক্ষাৎ হতে পারে। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুকান্ত মজুমদার-সহ বঙ্গ বিজেপির একাধিক সাংসদ। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বঙ্গ বিজেপির সাংসদরা। সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন বঙ্গ বিজেপির সাংসদরা। সেই সঙ্গে সংগঠন সংক্রান্ত বিষয়ও উঠে আসতে পারে বলে খবর। পঞ্চায়েত নির্বাচন রাজ্যে কড়া নাড়ছে। তার এক বছর পরই হবে লোকসভা ভোট। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রত্যাশিত ফল করতে না পারলেও আগামী…
