Arpita Debnath

5487 Posts
বৃহস্পতিকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো বড় তথ্য

বৃহস্পতিকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো বড় তথ্য

দীর্ঘ দিনের খোঁজের পর সম্প্রতি প্রকাশ্যে এলো বড়ো তথ্য, সম্প্রতি টেলিস্কোপে চোখ রেখে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন বৃহস্পতির ১২টি চাঁদ৷ সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির কক্ষপথে ঘুরে চলেছে তারা। বৃহস্পতিকে কেন্দ্র করে তার কক্ষপথে ওই ১২টি উপগ্রহ সমেত মোট ৯২টি উপগ্রহ প্রদক্ষিণ করে চলেছে। সৌরজগতে সবচেয়ে বেশি উপগ্রহ মিলল বৃহস্পতির ঘরে। ওয়াশিংটনের ‘কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্স’-এর জ্যোতির্বিজ্ঞানী স্কট শেপার্ডের নেতৃত্বে গঠিত পর্যবেক্ষণ দল বৃহস্পতির কক্ষপথে ওই ১২টি নতুন উপগ্রহ খুঁজে পান। সম্প্রতি আমেরিকার ‘মাইনর প্ল্যানেট সেন্টার’ এই ১২টি উপগ্রহ সম্পর্কে বিস্তারিত তথ্য সহ রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে, বৃহস্পতির পরিবারের এই সদস্যরা আকারে ক্ষুদ্র। আমেরিকার মাসিক পত্রিকা ‘স্কাই অ্যান্ড টেলিস্কোপ’-এর প্রতিবেদনে বলা হয়েছে,…
Read More
বাড়ছে আশঙ্কা, রাজ্য জুড়ে একাধিক হিংসাত্মক ঘটনা নির্বাচন ঘিরে

বাড়ছে আশঙ্কা, রাজ্য জুড়ে একাধিক হিংসাত্মক ঘটনা নির্বাচন ঘিরে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল মালদার রতুয়া থানার চাঁদমণি এলাকায়। একটি হাই মাদ্রাসার পরিচালনা সমিতির নির্বাচন ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠী যেভাবে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ল, তাতে পঞ্চায়েত নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখছেন জেলার মানুষ। দু'পক্ষের সংঘর্ষে ১২ জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে একজন গুলিবিদ্ধ পর্যন্ত হয়েছেন বলে স্থানীয় মানুষের দাবি। তাই পঞ্চায়েত নির্বাচনে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে এখন থেকেই উদ্বেগ বাড়ছে জেলাবাসীর। আসলে সবার লক্ষ্য একটাই, মধুভাণ্ড কার হাতে থাকবে। তাই সবকিছু নিজের দখলে রাখতে হবে। সেখান থেকেই তৈরি হচ্ছে যাবতীয় সমস্যা। ঘটনা হল…
Read More
বেড়ে চলেছে মৃতের সংখ্যা, তুরস্ক নিয়ে শোক প্রকাশ নমোর

বেড়ে চলেছে মৃতের সংখ্যা, তুরস্ক নিয়ে শোক প্রকাশ নমোর

বাড়ছে আতঙ্ক, তার সাথে পাশাপাশি বেড়ে চলেছে মৃতের সংখ্যা। তীব্র কম্পন অনুভূত হয় দক্ষিণ তুরস্কে৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮। ১৯৯৯ সালের পর এত প্রবল ভূকম্প দেখেনি তুরস্ক। ভূমিকম্পের জেরে ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ ভূমিকম্পের ফলে ১৪০টি বাড়ি ধূলিস্মাৎ হয়ে গিয়েছে৷  ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷ ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ এখনও পর্যন্ত ৪২০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ গাজিয়ানতেপ প্রদেশের গভর্নর দাভুট গুল টুইটারে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘আমাদের শহরে তীব্র ভূমিকম্প হয়েছে।…
Read More
চাপের মুখে পড়লেন তৃণমূল ছাত্রনেতা

চাপের মুখে পড়লেন তৃণমূল ছাত্রনেতা

বেশ কিছুটা যেন চাপের মুখে পড়লেন তৃণমূল ছাত্রনেতা। কাঁথি ধর্ষণ মামলায় অভিযুক্ত পূর্ব মেদিনীপুরের তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও। সিঙ্গল বেঞ্চ তাঁকে তাঁকে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছিল, সেটাই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। যদিও রায়ের পুনর্বিবেচনার জন্য সিঙ্গেল বেঞ্চের কাছে আবেদন জানাতে পারবেন তিনি। তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে মূল অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার। নাবালিকাকে দিঘার হোটেলে ডেকে পাঠিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার মা অভিযোগে জানিয়েছেন, ধর্ষণের পর সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হয়েছিল তাঁর মেয়েকে। এমনকি ফোনে হুমকি দেওয়া হয়, বাড়িতেও লোক পাঠিয়ে হুমকি…
Read More
মানা হলো না চিনের দাবি, অবশেষে গুলি করে নামান হল রহস্যজনক বেলুনকে

মানা হলো না চিনের দাবি, অবশেষে গুলি করে নামান হল রহস্যজনক বেলুনকে

সম্প্রতি উঠেছিল বড় অভিযোগ। মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাচ্ছিলো চিনের নজরদারি বেলুন৷ চিনের উপর নজরদারির ভয়ঙ্কর অভিযোগ তুলল পেন্টাগন৷ গত তিন-চার দিন ধরেই আমেরিকার আকাশে ঘোরাফেরা করছিল এক রহস্যজনক বেলুন৷ ওয়াশিংটনের দাবি, আকাশ পথে নজরদারি চালানোর জন্য এই বেলুন পাঠিয়েছে চিন৷ এই বেলুনকে নিয়ে চিন্তায় পড়েছিল মার্কিন প্রশাসন৷ আটলান্টিক উপকূলের উপর দিয়ে উড়ে বেড়ানো ওই চিনা স্পাই বেলুনের মধ্যে বিস্ফোরক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছিল৷ সেই আশঙ্কাতেই বেলুনটি গুলি করে নামানো হচ্ছিল না৷ যে অঞ্চলের উপর দিয়ে এই দৈত্যাকার বেলুনটি উড়ছিল যেখানে রয়েছে মার্কিন সেনাবাহিনীর একাধিক ঘাঁটি রয়েছে। রহস্যজনক সেই বেলুনটিকেই গুলি করে নামাল পেন্টাগন৷ আটলান্টিকের জলে সেটিকে ডুবিয়ে দেওয়া…
Read More
নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় দাবি বিচারপতির

নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় দাবি বিচারপতির

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ নিয়ে বিতর্কের অন্ত নেই। অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই ২০১৬ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ গত মাসে কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানান কয়েক জন পরীক্ষার্থী৷ এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, হলফনামা দেখেই বোঝা যাচ্ছে ২০১৬-র প্রাথমিকে অ্যাপটিটিউট টেস্ট নেওয়া হয়নি৷ এই নিয়ে যে নথি ও সাক্ষ্যপ্রমাণ হাতে এসেছে তাতে এটা স্পষ্ট৷ তিন চারটে প্রশ্ন করে ছেড়ে দেওয়া হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদের ক্ষেত্রে তালিকা খুলে দেখা হয়েছে। এই জেলাগুলির ইন্টারভিউ ও অ্যাপটিটিউট টেস্ট সম্পর্কে জানতে ২১ ফেব্রুয়ারি বেলা ২টোয় তাদের আদালতে আসতে…
Read More
দ্বিতীয়বার কম্পন অনুভূত হলো সিরিয়াতে

দ্বিতীয়বার কম্পন অনুভূত হলো সিরিয়াতে

উদ্বেগ বাড়িয়ে ভয়ঙ্করভাবে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮। মৃতের সংখ্যা ঘণ্টায় ঘণ্টায় বাড়তে শুরু করেছে। এরই মধ্যে আবারও একবার কম্পন অনুভূত হল দেশে। সকালের মতোই তীব্র ঝাঁকুনি হয়েছে তুরস্কে, তবে দেশের অন্য এক প্রান্তে। প্রথমে তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়েছিল। এবার হয়েছে দেশের দক্ষিণ পূর্ব প্রান্ত এবং প্রতিবেশী সিরিয়ারও কিছু কিছু এলাকা। দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতাও খুব একটা কম ছিল না। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৫। আতঙ্ক এটাই যে প্রথম কম্পনের পর দ্বিতীয় কম্পনও তীব্র হয়েছে। মারাত্মক কম্পনের পর…
Read More
বড় ধাক্কা, ডিএ নিয়ে বাড়ল সংশয়

বড় ধাক্কা, ডিএ নিয়ে বাড়ল সংশয়

আবারও বড় ধাক্কা, বিদ্যুৎ পর্ষদের বকেয়া ডিএ নিয়ে আবেদন প্রত্যাহার করল পর্ষদ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার এজলাসে বলেন, এখন ডিভিশন বেঞ্চে এই আবেদন করা হয়েছে। সিঙ্গেল বেঞ্চে করা আবেদন প্রত্যাহার করতে চায় পর্ষদ। এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। বিষয় হল, ২০১৯ সাল পর্যন্ত পুরনো বকেয়া ডিএ মিটিয়ে দিলেও ২০২০ সাল থেকে হওয়া নয়া রেপো বিধি অনুযায়ী বকেয়া মেটাতে নারাজ পর্ষদ। বিচারপতি মান্থার দেওয়া সেই নির্দেশ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট বজায় রাখে। তবে এতদিনে পর্ষদ আবেদন প্রত্যাহার করার আবেদন ফের অযথা সময় নষ্টের চেষ্টা বলে…
Read More
জোশীমঠের মত আতঙ্ক দেখা দিচ্ছে কাশ্মীরেও

জোশীমঠের মত আতঙ্ক দেখা দিচ্ছে কাশ্মীরেও

জোশীমঠে বাড়তে থাকা ভাঙ্গনের মাঝেই দেখা দিল নতুন আতঙ্ক। বহু বাড়ি, হোটেল, রাস্তায় ফাটলের কারণে আতঙ্ক ছড়িয়েছে। এবার একই রকম চিত্র ধরা পড়ল জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। সেখানেও বেশ কয়েকটি বাড়িতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ২০টির বেশি পরিবারকে এলাকা থেকে অন্যত্র সরানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার থাথরি পৌরসভার নয়ি বস্তি এলাকায় এমন ঘটনা ঘটেছে। কিন্তু কেন জোশীমঠের ছায়া এখানেও দেখা গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাস্তা নির্মাণে ভারি যন্ত্রপাতির ব্যবহারের কারণে এলাকাটি ক্রমাগত মাটির নীচে তলিয়ে যাচ্ছে। এইসব কাজের জন্যই ধস নামছে এলাকায়, মাটি আলগা হচ্ছে। বিপদ বুঝে…
Read More
বড় অভিযোগ, নজরে এবার কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট

বড় অভিযোগ, নজরে এবার কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনি নতুন সংযোজন। তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে নিয়ে প্রশ্নের শেষ নেই। আদালতে ইডির দাবি, কুন্তলের নিজের দু’টি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। সেই নিয়ে এবার খতিয়ে দেখা শুরু করেছে তারা। ইডি হেফাজতের মেয়াদ শেষ কুন্তল ঘোষের। তাই ব্যাঙ্কশাল আদালতে ইডি তাঁর ব্যাঙ্কের তথ্য জানিয়ে জেল হেফাজতেও জেরা করার আবেদন করেছে। এদিকে তৃণমূল যুবনেতা কুন্তলের আইনজীবীর দাবি, ১৪ দিন তাঁর মক্কেল ইডির হেফাজতে থাকার পরেও তদন্তে তেমন অগ্রগতি হয়নি। তাই এবার কুন্তলকে জামিন দেওয়া হোক।…
Read More
দীর্ঘ ৫০ হাজার বছর পর আবার নতুন করে দেখা গেল ধূমকেতুকে

দীর্ঘ ৫০ হাজার বছর পর আবার নতুন করে দেখা গেল ধূমকেতুকে

দীর্ঘ সময় পর আবার দেখা মিললো তার। আজ থেকে প্রায় ৫০ হাজার বছর আগের কথা৷ রাতের আকাশে উঁকি দিয়েছিল সবুজের ছটামাখা একটি ধূমকেতু। সম্প্রতি পৃথিবীর কাছে এল সে। রাতের আকাশে ধরা পড়ল সবুজ রঙা সেই ধূমকেতুর যাত্রা। এই ধূমকেতুটির পোশাকি নাম, সি/২০২২ ই৩ (জেডটিএফ)। জ্যোর্তিবিজ্ঞানীদের দাবি, প্রায় ৫০ হাজার বছর আগে পৃথিবীর কাছে এসেছিল সেটি। উত্তর গোলার্ধে রাতের আকাশ আলো হল সবুজের ছোঁয়ায়। ‘প্ল্যানেটারি সোস্যাইটি’ নামে আমেরিকার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা জানাচ্ছে, ধূমকেতুটি সৌরজগতের বাইরের দিক ছুঁয়ে যাচ্ছিল। সে কারণেই পৃথিবীকে প্রদক্ষিণ করতে এত দীর্ঘ সময় লেগেছে৷ পৃথিবীর খুব কাছে এলেও ওই ধূমকেতুটির দূরত্ব থাকবে ৪.২ কোটি কিলোমিটার থেকে ৪.৪…
Read More
আচমকাই একাধিক ট্রেন বাতিলের কারণে অসুবিধায় বঙ্গবাসী

আচমকাই একাধিক ট্রেন বাতিলের কারণে অসুবিধায় বঙ্গবাসী

আচমকাই একাধিক ট্রেন বাতিলের কারণে অসুবিধায় পড়লে বঙ্গবাসী। উড়ালপুলের মেরামতির কাজের জন্য ট্রেন বন্ধ থাকবে বলে জানা গিয়েছে৷ একই কারণে আগামীকাল বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট শাখাতেও সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে৷ তবে হাওড়া-বর্ধমান কর্ড এবং মেন শাখায় কিছু স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷ বর্ধমান মেন শাখায় হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত ১৩ জোড়া ট্রেন চলবে। অন্য দিকে, কর্ড শাখায় ১০ জোড়া হাওড়া-মসাগ্রাম লোকাল চালানো হবে৷ এই সমস্যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত৷ সোম থেকে বুধবার পর্যন্ত হাওড়া-বর্ধমান (কর্ড এবং মেন উভয়), ব্যান্ডেল-বর্ধমান, বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা…
Read More
কারচুপি অভিযোগের কারণে এবার শীর্ষ তালিকা থেকে সরে গেলেন আদানি

কারচুপি অভিযোগের কারণে এবার শীর্ষ তালিকা থেকে সরে গেলেন আদানি

উঠতে থাকা একাধিক অভিযোগের কারণে, নতুন বছরের শুরু থেকে যেন সময়টা একেবারেই ভালো যাচ্ছে না শিল্পপতি গৌতম আদানির। কারচুপির অভিযোগ সামনে আসার পর থেকেই বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে তাঁর পতন শুরু হয়েছে। তৃতীয় স্থান থেকে নামতে নামতে চলতি সপ্তাহে বিশ্বের ধনীতম ব্যক্তিদের ২০ জনের তালিকা থেকেও ছিটকে গেলেন শিল্পপতি। গত ৩১ জানুয়ারি বিশ্বের সবচেয়ে ধনী ১০ জনের মধ্যে থেকে ছিটকে গিয়েছিলেন গৌতম আদানি। তিন দিনের মধ্যে আরও বড় পতন হল তাঁর। কারচুপি করে সংস্থার শেয়ার দর বাড়ানোর অভিযোগ উঠার পর থেকেই হু হু করে নামতে শুরি করে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১২৫ বিলিয়ন ডলার…
Read More
বড় চমক, আসন্ন নির্বাচনের পূর্বে বামেদের ইস্তাহার প্রকাশ ত্রিপুরায়

বড় চমক, আসন্ন নির্বাচনের পূর্বে বামেদের ইস্তাহার প্রকাশ ত্রিপুরায়

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বামেরা তাদের ইস্তাহার প্রকাশ করল। সেখানে আড়াই লক্ষ কর্মসংস্থান, সরকারি কর্মীদের প্রতি বছরে দু'বার মহার্ঘ ভাতা বৃদ্ধি, গরিব বয়স্ক নাগরিকদের জন্য মাসিক পেনশন, পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার মতো বেশ কিছু প্রতিশ্রুতি ইস্তাহারে দেওয়া হয়েছে। ত্রিপুরায় অনিয়মের অভিযোগে বাম জমানায় ১০৩২৩ জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে। তাঁদের ফের চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে ইস্তাহারে। যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইস্তাহারে বামেরা আরও জানিয়েছে তারা ক্ষমতায় আসলে ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দেবে। ইস্তাহারে ৮১ দফা বক্তব্য রাখা হয়েছে। তার মধ্যে…
Read More