23
Feb
আগামীকাল অর্থাৎ শুক্রবার ১৫০ বছরে পা দিতে চলেছে কলকাতার ঐতিহ্য ট্রাম। ১৮৭৩ সালে প্রথমবারের জন্য শহর কলকাতায় ট্রাম চলা শুরু হয়। সেই যাতায়াতের মাধ্যম আজও অটল হয়ে আছে তিলোত্তমায়। ট্রাম নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিমান বলেন, ট্রাম যেন কলকাতা থেকে উঠে না যায় সে দিকে সরকারকে নজর দিতে অনুরোধ করছেন তিনি। ট্রামের সঙ্গে কলকাতার তথা বাংলার মানুষের আবেগ জড়িয়ে আছে। তাই সরকারের উচিত ট্রাম পরিষেবা বহাল রাখা। আরও একটি বড় বিষয় হল, ট্রামের সঙ্গে জড়িয়ে থাকা শহরের তথা দেশের ইতিহাস। এই ইস্যুতে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান,…
