Arpita Debnath

5487 Posts
ক্ষতিপূরণ ঘোষণা উত্তরাখন্ড সরকারের তরফে

ক্ষতিপূরণ ঘোষণা উত্তরাখন্ড সরকারের তরফে

আচমকাই উদ্বেগ ছড়ালো পুরো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি এবং রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ে জোশীমঠের একটি মন্দির। তলিয়ে যেতে চলেছে উত্তরাখণ্ডের জোশীমঠ। বিগত কয়েকদিনেই অধিকাংশ জায়গায় ফাটল দেখা দিয়েছে। ভাঙতে শুরু করেছে রাস্তা, বাড়ি, হোটেল। ইতিমধ্যেই ৭০০-র বেশি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে। হোটেল মালিক থেকে শুরু করে অধিকাংশ স্থানীয়রা সরকারের থেকে ক্ষতিপূরণ চেয়েছিল ভিটেমাটি ছেড়ে যাওয়ার জন্য। অবশেষে সেই ক্ষতিপূরণের ঘোষণা হল। উত্তরাখণ্ড সরকারের তরফে জানান হয়েছে, যে সমস্ত পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়িতে ফাটল ধরেছে, তাদের প্রাথমিক ভাবে দেড় লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি যে সমস্ত বাড়ি ও হোটেলগুলিতে…
Read More
শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি দিলো হাইকোর্ট

শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি দিলো হাইকোর্ট

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শহরে মিছিল করতে চেয়েছিল তারা, কিন্তু সেই অনুমতি দেয়নি পুলিশ। শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চাকরিপ্রার্থীদের দশটি সংগঠন। সেই মামলার শুনানিতে শর্তসাপেক্ষে চাকরিপ্রার্থীদের সভা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা। তবে স্পষ্ট জানান হয়েছে, শর্ত মেনেই মিছিল এবং শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে। তবে যেদিন এই মিছিল করতে চেয়েছিল তারা সেদিন তা করা যাবে না। আদালত এদিন জানিয়েছে, ১৬ জানুয়ারি নয়, গঙ্গাসাগর মেলার জন্য ১৮ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রানি রাসমণি রোডে শর্তসাপেক্ষে চাকরিপ্রার্থীরা কর্মসূচি করতে পারবেন। তবে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। শব্দ বিধি মানতে…
Read More
লালনের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্টে অখুশি হাইকোর্ট

লালনের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্টে অখুশি হাইকোর্ট

তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডের তদন্ত চলার মাঝেই, সিবিআই হেফাজতে মৃত্যু হয় ভাদু শেখ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের৷ এই মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ লালন শেখের মৃত্যুর ঘটনায় প্রাথমিক রিপোর্ট খুশি নন বিচারপতি জয় সেনগুপ্ত। দিল্লি এইমস এবং এসএসকেএম-এ পাঠাতে হবে প্রথম ময়নাতদন্তের রিপোর্ট, এমন নির্দেশ দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট চিকিৎসকেরা সেই রিপোর্ট দেখে তাঁদের মত জানাবেন আদালতকে। ওদিকে আদালত জানিয়েছে, সিবিআই অফিসারদের জিজ্ঞাসাবাদ করা যাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তবে সিবিআইয়ের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের ২৪ ঘণ্টা আগে রাজ্য পুলিশকে জানাতে হবে। এই মামলায় হলফনামা জমা দিয়েছেন লালন শেখের স্ত্রীর। সেই হলফনামার ভিত্তিতেই আবার হলফনামা দেবে সিবিআই। তার আবার পাল্টা হলফনামা…
Read More
শুধু বাবুঘাটেই নয় আরো দুই জায়গায় গঙ্গা আরতির ভাবনা মমতার

শুধু বাবুঘাটেই নয় আরো দুই জায়গায় গঙ্গা আরতির ভাবনা মমতার

পুজো আরতি নিয়ে ঘোষণা হয়েছিল পূর্বেই। বারাণসীর ঘাটে যে ভাবে গঙ্গা আরতি হয়, ঠিক সেভাবেই কলকাতাতেও এবার থেকে শুরু হবে গঙ্গা আরতি৷ বৃহস্পতিবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনেই এই উদ্যোগ শুরু করবে রাজ্য সরকার। কলকাতা পুরসভাকে তেমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামীকাল থেকে বাবুঘাটে শুরু হবে গঙ্গা আরতি। বাবুঘাটে গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “পঞ্চশঙ্খের আয়োজন করতে হবে। বাবুঘাট অন্যতম দর্শনীয় জায়গা হতে চলেছে।” তিনি আরও বলেন, “খুব শীঘ্রই তারাপীঠ, বেলুড় এবং দক্ষিণেশ্বরেও এই উদ্যোগ চালু করা হবে। স্থানীয়ভাবে বাবুঘাটকে মডেল করে গঙ্গা আরতির উদ্যোগ নেওয়া যেতে পারে।” এদিন গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আগে সাগরে আগে কিছু ছিল না।…
Read More
চড়ছে শীতের পারদ, দেশে মৃত চার জন

চড়ছে শীতের পারদ, দেশে মৃত চার জন

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। আগামী কয়েক দিনেও যে অবস্থা একই রকম থাকবে তার আভাস আছে। কিন্তু এই ঠান্ডার কারণে অনেকের মৃত্যুও হয়েছে দেশে। সম্প্রতি জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের কারণে ৪ জনের মৃত্যু হয়েছে। বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এখনও পর্যন্ত শীতের ব্যাটিং বহাল আছে দেশজুড়ে। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। আগামী কয়েক দিনেও যে অবস্থা একই রকম থাকবে তার আভাস আছে। কিন্তু এই ঠান্ডার কারণে অনেকের মৃত্যুও হয়েছে দেশে। সম্প্রতি জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের কারণে…
Read More
ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চিনে

ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চিনে

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। সংক্রমণ কম হওয়ার লক্ষণ এখনও দেখা যায়নি উলটে পরিস্থিতি আরও জটিল হচ্ছে চিনে। চিনের শহরের থেকে গ্রামাঞ্চলের অবস্থা আরও বেশি খারাপ। সেখানে অনেকে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন। অনেক হাসপাতালে পর্যাপ্ত পরিষেবা দেওয়ায় সরঞ্জাম নেই। ফলে পরপর বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালগুলি। অনেক বয়স্ক মানুষ আবার কোভিডের আতঙ্কেই আত্মহত্যা করে নিচ্ছেন। কয়েক মাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকার পর হঠাৎ করেই কোভিড বাড়তে শুরু করে চিনে। এখন জানা গিয়েছে, রীতিমত করোনা সংক্রমণে ধুঁকছে দেশের গ্রামীণ এলাকা। ওষুধ এবং চিকিৎসার অন্যান্য সরঞ্জামের চরম অভাব দেখা দিয়েছে হাসপাতালগুলিতে। ফলে…
Read More
অবরোধ উঠলেও জারি রইলো বয়কট

অবরোধ উঠলেও জারি রইলো বয়কট

চলতি সপ্তাহের শুরুতে আচমকই হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর টানা দু’দিন বিক্ষোভের পর অবশেষে অবরোধ উঠল কলকাতা হাই কোর্টে। তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ বয়কট চালিয়ে যাচ্ছেন৷ তবে আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। গত কয়েক দিন ধরে আদালতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল তা নিয়ে সতর্ক করেছেন বিচারপতি৷ আদালতের সম্মান যাতে ক্ষুন্ন না হয়, তা নিশ্চিত করতে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি৷ গত সোমবার বিচারপতি মান্থার এজলাস বয়কট করেন তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ৷ প্রতিবাদ জানান বাকি আইনজীবীদের একাংশ৷ এই বয়কট ঘিরে আইনজীবীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত বেধে যায়। কলকাতা হাই কোর্টের ১৩ নম্বর আদালত কক্ষ বন্ধ থাকা নিয়ে প্রতিবাদ জানিয়ে আইনজীবীদের…
Read More
নিম্নমুখী হল শীতের পারদ

নিম্নমুখী হল শীতের পারদ

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। তবে অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মকরে হাড় কাঁপানো ঠাণ্ডা পাবে না রাজ্যবাসী৷ বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই৷ বৃহস্পতিবার অবশ্য আরও কিছুটা পারদ পতন ঘটেছে৷ সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়ছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশের দেখা মিলবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ আজ থেকেই রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে, কমবে শীতের আমেজ৷ তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। শুক্রবার, অর্থাৎ…
Read More
সফলতা পেল অগ্নি-৫

সফলতা পেল অগ্নি-৫

গত বছর উদ্বোধন করা হয়েছিল দেশের তরফে। এরপর অগ্নি-৫-এর কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-এর সফল পরীক্ষা করল ভারত। ওড়িশার চাঁদিপুরের উপকূল থেকে পৃথ্বী-২-এর সফল পরীক্ষা করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পৃথ্বী-২ হল একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ১০ জানুয়ারি মঙ্গলবার ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে সফল ভাবে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়েছে।’’ পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ-ও বলা হয়েছে যে, “পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র ভারতের পারমাণবিক শক্তির এক অবিচ্ছেদ্য অংশ।’’ প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৫০ কিলোমিটার দূরে থাকা শত্রুর উপর নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম পৃথ্বী-২৷ প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর ওড়িশা উপকূল থেকে ভারী পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর সফলভাবে পরীক্ষা করা হয়। ডিফেন্স রিসার্চ…
Read More
নিয়োগ সংক্রান্ত মামলায় নতুন নির্দেশ হাই কোর্টের

নিয়োগ সংক্রান্ত মামলায় নতুন নির্দেশ হাই কোর্টের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষকদের প্রাথমিক স্কুলে শিক্ষক হিসাবে নিয়োগ নয়৷ এই সংক্রান্ত মামলায় অন্তর্বর্তিকালীন নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আপাতত সাধারণ ভাবেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলবে বলে উল্লেখ করেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বর্তমানে প্রাথমিক স্কুলে যাঁরা অস্থায়ী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন, তাঁদের মধ্যে থেকে ১০ শতাংশকে স্থায়ী শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ হবে যোগ্যতার বিচারে৷ এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিক…
Read More
শীতের মোড়োকে মুড়েছে রাজধানী

শীতের মোড়োকে মুড়েছে রাজধানী

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা৷ শীতে যেনো জুবুথুবু হয়ে যাচ্ছে মানুষ। শৈত্যপ্রবাহের কবলে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশ৷ কুয়াশায় ঢেকেছে আকাশের মুখ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গত ২৩ বছরে এই নিয়ে তৃতীয় বার তাপমাত্রার এহেন পারদপতন ঘটল। এমনকি, বছরের শুরু থেকে এত দীর্ঘ সময় ধরে শৈত্যপ্রবাহ গত দশ বছরে হয়নি৷ ২০১৩ সালের জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত টানা ৭ দিন রাজধানীর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল। এর আগে ২০০৬ সালে একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। চলতি বছর জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহের ফলে রাজধানীর…
Read More
সফর শেষ করে পৃথিবীর দিকে ধেয়ে আসছে উপগ্রহ

সফর শেষ করে পৃথিবীর দিকে ধেয়ে আসছে উপগ্রহ

প্রায় চল্লিশ বছর পর ফিরে আসছে পৃথিবীতে। পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘মৃত’ এক কৃত্রিম উপগ্রহ। ১৯৮৪ সালে মহাকাশে পাঠানো হয়েছিল আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট বা সংক্ষেপে ইআরবিএস-কে৷ দীর্ঘ ৩৯ বছর বছর পর পৃথিবীতে আবার ফিরে আসছে সেই কৃত্রিম উপগ্রহ। এই উপগ্রহ ছিল নাসার একটি বিশেষ অভিযানের অংশ৷ মূলত, পৃথিবীর শক্তি বিকিরণ ক্ষমতার পর্যালোচনা ও পরীক্ষার উদ্দেশ্যে ‘আর্থ রেডিয়েশন বাজেট এক্সপেরিমেন্ট’ নামের একটি অভিযানে শামিল হয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সূর্য থেকে কী ভাবে পৃথিবী শক্তি সঞ্চয় করে, কী ভাবে সেই শক্তি বিকিরিত হয়, তা পর্যালোচনা করে দেখাই ছিল ইআরবিএস-এর মূল কাজ। এই অভিযানের অংশ হিসাবে কাজে লাগানো হয় ৩টি কৃত্রিম উপগ্রহকে৷…
Read More
উধাও শীতের আমেজ, তাপমাত্রা বাড়তে পারে কয়েক ডিগ্রি

উধাও শীতের আমেজ, তাপমাত্রা বাড়তে পারে কয়েক ডিগ্রি

গত বছরের শেষের দিকে শীত না পড়লেও, বছর ঘোড়ার সাথে সাথেই জাকিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে৷ ঠাণ্ডায় কাঁপছে গোটা শহর৷ গত সপ্তাহে তিন দিন শীতের পারদ দারুন চড়েছিল শহরে৷ সেই দাপট কিছুটা কমল৷ আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এদিন সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল আকাশের মুখ। তবে বেলা বাড়তেই তা কেটে গিয়েছে৷ হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিনভর কলকাতার আকাশ মেঘমুক্তই থাকবে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বছরের শুরুতে…
Read More
ত্রিপুরা সফরের পূর্বে কুণালকে পাল্টা জবাব মহাগুরুর

ত্রিপুরা সফরের পূর্বে কুণালকে পাল্টা জবাব মহাগুরুর

বিতর্কের শিরোনামে রয়েছে প্রজাপতি। বিস্তর রাজনৈতিক তরজার মাঝে তিনি ছিলেন চুপ৷ প্রজাপতি বিতর্কে দেব মুখ খুললেও, প্রতিক্রিয়া জানাননি মিঠুন চক্রবর্তী৷ অবশেষে নীরবতা ভেঙে প্রজাপতি-বিতর্কে মুখ খুললেন মহাগুরু৷ নিজস্ব কায়দায় জানালেন, তাঁর টিআরপি কোনওদিনই কমানো যাবে না। মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘আমার টিআরপি নামাতে চেয়েছিলিস। মরা অবধি পারবি না।” এদিন কুণাল ঘোষের বক্তব্য নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। তৃণমূল মুখপাত্রের নাম শুনেই কার্যত দূরছাই ভঙ্গিতে মহাগুরু বলেন, “আমি এলি তেলিদের জবাব দিই না। ওসব গঙ্গারামদের কথায় জবাব দিতে নেই।” প্রসঙ্গত, ত্রিপুরায় সামনেই ভোট৷ তার আগে দলের হয়ে প্রচারে যাচ্ছেন বিজেপির এই তারকা প্রচারক৷ কুণালের এই বক্তব্যকে সমর্থন করেননি তৃণমূল সাংসদ তথা টলি তারকা দেব।…
Read More