Arpita Debnath

5487 Posts
দুর্নীতির অভিযোগের মাঝেই পর্ষদের নয়া বিজ্ঞপ্তি

দুর্নীতির অভিযোগের মাঝেই পর্ষদের নয়া বিজ্ঞপ্তি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে এ বছর পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন সিটেট উত্তীর্ণ প্রার্থীরা৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফে জানানো হয়েছে, সিটেটে উত্তীর্ণ প্রার্থীরা অনলাইন রেজিস্ট্রেশনের পর এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, হাইকোর্টের রায়ের ভিত্তিতে এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন সব সিটেট (সেন্ট্রাল টিচার্স এলিজিবিটি টেস্ট) উত্তীর্ণ প্রার্থীরা। অনলাইন রেজিস্ট্রেশনের পর আলাদাভাবে তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে। তবে হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়ায় বাড়তি কোনও সুবিধা পাবেন না সিটেট উত্তীর্ণ প্রার্থীরা৷ তাঁরা নিয়োগপত্র পাওয়ার বিষয়টি…
Read More
পাহাড়ের রাজনীতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

পাহাড়ের রাজনীতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ নতুন জল্পনা শুরু হয়েছে পাহাড় রাজনীতিতে সমীকরণ বদলে যাওয়ার পর থেকেই। গত কয়েক বছরে পাহাড় রাজনীতিতে বারবার পট পরিবর্তন হয়েছে। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন পাহাড়ের অন্যতম রাজনৈতিক প্রভাবশালী নেতা বিনয় তামাং। প্রভাব বাড়তে থাকে অনীত থাপা ও তাঁর অনুগামীদের। সেই সময় থেকেই কোণঠাসা হতে থাকেন বিনয়। এরপর অনীত থাপার হাতে চলে যায় জিটিএ। এখানেই শেষ নয়, আস্থা ভোটে দার্জিলিং পুরসভাও অজয় এডওয়ার্ডের হামরো পার্টির হাত থেকে ছিনিয়ে নিয়েছে অনীত থাপার দল। এদিনের আস্থা ভোটে অনীতের দলকে তৃণমূলের দুই কাউন্সিলর সমর্থন জানিয়েছে। আর সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি…
Read More
পেলের সাথে তিলোত্তমার স্মৃতি এখনও তরতাজা

পেলের সাথে তিলোত্তমার স্মৃতি এখনও তরতাজা

আর শেষ রক্ষা হলো না, তিনি চলে গিয়েছেন কিন্তু রেখে গিয়েছেন অনেক কিছু। স্মৃতির শহরে তাঁর বাস থাকবে চিরকাল। ফুটবল সম্রাট পেলে বিশ্ববাসীর জন্য গর্ব, তবে তাঁর প্রতি আলাদা ভালোবাসা রয়েছে তিলোত্তমার। শহর কলকাতার সঙ্গে ভালোবাসার টান ছিল তাঁর, তাই তো একবার নয়, দু'বার এই শহরে পদচিহ্ন ফেলেছিলেন পেলে। সেই স্মৃতি এখনও তরতাজা। ১৯৭৭ সালে প্রথমবার ভারতের মাটিতে তথা কলকাতা শহরে পা রাখেন ফুটবল কিংবদন্তি পেলে। সেই সময় তিনি কসমস ক্লাবে খেলেন। কলকাতা ইডেন গার্ডেনে মোহনবাগান দলের বিরুদ্ধে তাঁর দলের খেলা ছিল। তবে এই ম্যাচে কিন্তু জিততে পারেননি পেলে। বরং তাঁকেই আটকে দিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের ফল যাই হোক, পেলে…
Read More
প্রয়াত প্রাক্তন পোপ বেনেডিক্ট

প্রয়াত প্রাক্তন পোপ বেনেডিক্ট

নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ৷ প্রয়াত ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ বেনেডিক্ট ষোড়শ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। ভ্যাটিকান সিটির বাসভবনেই মৃত্যু হয় তাঁর। প্রায় আট বছর ভ্যাটিকান গির্জার পোপ হিসাবে দায়িত্ব পালন করার পর ২০১৩ সালে পদত্যাগ করেন বেনেডিক্ট ষোড়শ। বেনেডিক্ট তাঁর জীবনের শেষ বছরগুলি ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মঠে অতিবাহিত করছিলেন। এদিন ভ্যাটিকানের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘আমাদের হৃদয় ব্যথিত৷ যন্ত্রণা হুকে নিয়েই জানাচ্ছি, আমাদের শ্রদ্ধেয় পোপ এমিরেটাস, ষোড়শ বেনেডিক্ট শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।” প্রায় ১০ বছর ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন ষোড়শ বেনেডিক্ট। তবে বিগত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়৷ ১৯২৭ সালের ১৬ এপ্রিল জার্মানির মার্কটলে জন্ম হয় পোপ ষোড়শ বেনেডিক্টের। তাঁর আসল নাম…
Read More
নজরদারি বাড়াতে নয়া উদ্যোগ রেলের তরফে

নজরদারি বাড়াতে নয়া উদ্যোগ রেলের তরফে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে এবার থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস৷ এই ট্রেনে যাত্রী সুরক্ষায় রাখা হচ্ছে সিসি টিভি ক্যামেরা৷ তবে শুধু বন্দে ভারত নয়, এবার থেকে দেশের সব প্রিমিয়াম এক্সপ্রেস ট্রেনেই থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা৷ পাশাপাশি সাধারণ এক্সপ্রেস, লোকাল বা সাধারণ প্যাসেঞ্জার ট্রেনেও সিসি ক্যামেরা বসানো নিয়ে আলোচনা চলছে৷ রেলের তরফে ইতিমধ্যেই এক বেসরকারি সংস্থাকে সিসি ক্যামেরার বরাত দেওয়া হয়েছে। রিপোর্টে অনুযায়ী, ৭০৫ কোটি টাকা ব্যয়ে মোট ১৫ হাজার কোচে ক্যামেরা বসানোর বরাত দিয়েছে রেল। এর মধ্যে শতাব্দী, দুরন্ত, বা রাজধানী এক্সপ্রেসের মতো প্রথম সারির ট্রেনগুলি তো আছেই, পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় চলে আসবে লোকালও৷ অর্থাৎ EMU এবং DMU…
Read More
জাঁকিয়ে শীত পড়ার আর কোনো সম্ভনা নেই

জাঁকিয়ে শীত পড়ার আর কোনো সম্ভনা নেই

প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে নতুন বছর৷ তবে ২০২২ সালে অনেকটাই নিরাশ করেছে প্রকৃতি৷ বঙ্গে সে ভাবে ধরা দেয়নি শীত৷ বরং ‘উষ্ণ’ ডিসেম্বরের সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গের মানুষ৷ বর্ষবরণের আগে রাজ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি৷ পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব সে ভাবে না থাকায় নতুন করে পারদ পতনের সম্ভাবনাও নেই৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন বছরে সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা আগামী তিন থেকে চার দিন স্বাভাবিকই থাকবে। তার পরের তিন দিন রাতের তাপমাত্রা খানিক বাড়বে৷ কলকাতায় রাতের তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দিনের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের…
Read More
বড় সুখবর, ডি.এল.এড পরীক্ষায় উত্তীর্ণ হল উনত্রিশ হাজার প্রার্থী

বড় সুখবর, ডি.এল.এড পরীক্ষায় উত্তীর্ণ হল উনত্রিশ হাজার প্রার্থী

নতুন বছরের শুরুতে নতুন সুখবর। উঠতে থাকা একাধিক অভিযোগের মাঝেই, ২০২০-২২ শিক্ষাবর্ষের ডি.এল.এড পরীক্ষার ফল প্রকাশিত হল রাজ্যে। চলতি বছর নভেম্বর মাসে ডিএলএড পরীক্ষা হয়৷ চূড়ান্ত পর্বের ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪২ হাজারেরও বেশি পরীক্ষার্থী৷ তার মধ্যে প্রায় ৩৯ হাজার প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। প্রথম বিভাগে ডিস্টিংসন সহ পাস করেছেন ২৮৭২৬ জন। প্রথম বিভাগে পাশ করেছেন ১০২৪৫ জন। ৯ জন পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগ পেয়েছেন। প্রথম বিভাগে পাশ করা মহিলা পরীক্ষার্থীর সংখ্যা কুড়ি হাজার এর বেশি। ডি.এল.এড-এ দু'বছরের কোর্সের চারটি সেমিস্টারে নেওয়া হয়। পর্ষদ সভাপতি গৌতম পাল পরীক্ষার আগেই জানিয়েছিলেন, "দীর্ঘদিন ধরে ডি.এল.এড-এর পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ আসছে। তার জন্যই আমরা স্কুল-সরকারি কলেজে পরীক্ষা নেওয়ার…
Read More
নতুন বছরের শুরুতে নতুন প্রকল্প ঘোষণা সরকারের

নতুন বছরের শুরুতে নতুন প্রকল্প ঘোষণা সরকারের

গতকাল অর্থাৎ রবিবার থেকে শুরু হয়েছে নতুন বছরের৷ নতুন বছরের শুরুতে নতুন ঘোষণা৷ রাজ্যবাসীর জন্য সুরক্ষা নিয়ে এল রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘দিদির দূত’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে৷ যেখানে সরকারের প্রায় ১৫টি প্রকল্প রয়েছে৷ এই প্রকল্পগুলি সরকার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যেতে চাইছে৷ আগামী ২ মাস ধরে তৃণমূল কংগ্রেসের প্রায় ৩৫০ জন রাজ্য স্তরের নেতা ১০ দিন করে প্রত্যেকটি অঞ্চলে রাত্রিযাপন করবেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ, মতামতের কথা নেত্রী পর্যন্ত পৌঁছে দেবেন৷ রাজ্যবাসীর মৌলিক চাহিদাগুলি পূরণ করার দায়িত্ব নিয়েছে সরকার৷ গ্রাম থেকে শহর, রাজ্যের…
Read More
সম্পূর্ণ নতুন ব্যবস্থায় হবে এবাবের ভোট

সম্পূর্ণ নতুন ব্যবস্থায় হবে এবাবের ভোট

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ গণতান্ত্রিক অধিকার সকলের। কিন্তু বিশেষ কিছু কারণে সর্বদা সকলে ভোট দিতে পারেন না। যেমন কেউ ভোটের সময়ে কাজ থেকে বাড়ি ফিরতে পারেন না, আবার ভিন্ন রাজ্যে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিকরাও ভোটদান থেকে বিরত থাকতে বাধ্য হন। এইসব সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। এবার তারা নিয়ে এসেছে সম্পূর্ণ অন্য ব্যবস্থা। এখন থেকে 'রিমোট ভোটিং' পদ্ধতিতে ভোট গ্রহণ করা যাবে। নির্বাচন কমিশনের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, এমন একটি বিশেষ ধরনের ইভিএম তৈরি করা হয়েছে যার সাহায্যে যে কোনও জায়গা থেকে নিজের কেন্দ্রে ভোট দেওয়া যাবে।…
Read More
আরও ৮৮ জনের চাকরি নিয়ে উঠছে প্রশ্ন

আরও ৮৮ জনের চাকরি নিয়ে উঠছে প্রশ্ন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশে খোয়া গিয়েছে চাকরি৷ বাতিল হওয়া সেই চাকরি বাঁচাতেই কলকাতা হাই কোর্টের দরজায় কড়া নাড়লেন আরও ৮৮ জন প্রাথমিক শিক্ষক। তাঁদের দাবি, বৈধ ভাবে এবং নিয়ম মেনেই তাঁরা প্রাথমিক শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছেন৷ সেই যুক্তিতে আদালতে হলফনামাও জমা দিলেন৷ আগামী সপ্তাহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তাঁদের আবেদন শোনা হবে। এর আগে ৫৪ জন প্রার্থী আদালতে হলফনামা দিতে এসেছিলেন। কিন্তু তাঁদের মধ্যে ৫৩ জনেরই চাকরি ফের বাতিল করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এ বার আরও ৮৮ জন চাকরি ফেরত পাওয়ার দাবি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন। চাকরি বাতিল হওয়া প্রাথমিক শিক্ষকদের…
Read More
কেমন ছিল নমোর মা-এর জীবন

কেমন ছিল নমোর মা-এর জীবন

শেষ রক্ষা হলো না, প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী৷ আমেদাবাদের ইউএম মেহতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷ নিভল এক রত্নগর্ভার জীবন প্রদীপ। মায়ের সঙ্গে না থাকলেও, মায়ের প্রতি শ্রদ্ধা-ভক্তি, ভালোবাসার কোনও ত্রুটি ছিল না৷ যে কোনও কাজের আগে মায়ের কাছে ছুটে আসতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নিতেন মায়ের আশীর্বাদ৷ প্রত্যেক সফল পুরুষের পিছনেই থাকে এক নারীর অবদান৷ নরেন্দ্র মোদীর ক্ষেত্রে সেই নারী হলেন হীরাবেন৷ তাঁর আদর্শে নিজেকে অনুপ্রাণিত করেছিলেন প্রধানমন্ত্রী৷ ১৯২৩ সালের ১৮ জুন গুজরাটের মেহসানা জেলার বিসানগরের এক সাধারণ পরিবারে জন্ম হীরাবেনের৷ ছোট থেকেই কষ্ট দেখেছেন তিনি৷ অল্প বয়সে বিয়ে হয়ে আসেন মোদী পরিবারের৷ অভাব অনটন ছিল…
Read More
দুর্নীতির অভিযোগের মাঝে এবার নতুন করে ববিতার নিয়োগ নিয়েও বিতর্ক

দুর্নীতির অভিযোগের মাঝে এবার নতুন করে ববিতার নিয়োগ নিয়েও বিতর্ক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেআইনি নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন ববিতা সরকার, জিতেছিলেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হন অঙ্কিতা। তাঁর শূন্য স্থানেই নিয়োগ হয় ববিতা সরকার। কিন্তু এবার তাঁর নিয়োগ নিয়েই নতুন করে বিতর্ক দেখা দিল। এসএসসি-র মেরিট লিস্টে দেখা যাচ্ছে ববিতা সরকারের প্রাপ্ত নম্বর ৭৭। লিখিত পরীক্ষায় তিনি পেয়েছেন ৩৬। অ্যাকাডেমিক স্কোর ৩৩ এবং মৌখিক পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৮। কিন্তু অ্যাকাডেমিকে ২ নম্বর বেশি পেয়েছেন বলে ববিতা নিজেই দাবি করেছিলেন। এই তথ্য…
Read More
নমোর মা হীরাবেনের প্রয়াণে শোকাতুর যশোদাবেন

নমোর মা হীরাবেনের প্রয়াণে শোকাতুর যশোদাবেন

শেষ রক্ষা হলো না, প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনের প্রয়াণে হঠাৎ তাঁকে নিয়েও আলোচনা শুরু হয়েছে। কারণ তাঁকে শেষকৃত্যে তো বটেই, কোনও সময়ের জন্য হীরাবেনের মরদেহের পাশে দেখা যায়নি। তিনি মোদী জায়া যশোদাবেন। তবে নিজের শাশুড়ির প্রয়াণে শোক প্রকাশ করলেন তিনি। যশোদাবেন জানান, তিনি আবার যেন তাঁর মাকে হারিয়েছেন। যশোদা জানিয়েছেন, ১৫ বছর আগে শেষ তাঁদের দুজনের দেখা হয়েছিল। কিন্তু এই সময় ধরে হীরাবেন তাঁর পাশে ছিলেন, সমর্থন করে গিয়েছেন। তাঁর কথায়, তিনি ছিলেন তাঁর মার মতোই। তাই এই মৃত্যু সংবাদ পেয়ে তিনি ভেঙে পড়েছেন। মনে হচ্ছে আবার যেন নিজের মাকে হারিয়েছেন যশোদাবেন।…
Read More
বছরের শেষ দিনে বাড়বে শীতের আমেজ

বছরের শেষ দিনে বাড়বে শীতের আমেজ

বছর শেষ হতে বাকি মাত্র আর দুটি দিন, তারপরেই শুরু নতুন বছরের৷ চলতি বছর অর্থাৎ ২০২২-এ ‘উষ্ণতম’ ডিসেম্বর উপভোগ করেছে বঙ্গবাসী৷ গত ৫০ বছরে এই প্রথম ডিসেম্বরের শেষ পর্বে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২০.৭ ডিগ্রির পারদ৷ প্রায় গোটা ডিসেম্বর জুড়েই তাপমাত্রার পারদ ছিল উপরের দিকে। কিন্তু এবার ধীরে ধীরে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, শীতল হওয়ার একটা দাপট থাকলেও আগামী ৪ থেকে ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের কিছু জেলা যেমন দার্জিলিং, কালিম্পং এমনকি সিকিম রাজ্যে হালকা বৃষ্টি হতে পারে বর্ষশেষ বা শুরুতে। তবে বাংলার বাকি কোথাও বৃষ্টিপাত হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। কিন্তু তাপমাত্রা সামান্য কিছু বাড়তে পারে।…
Read More