31
Jan
খেলার জগতে বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে। উদ্বোধনী মেয়েদের টি-২০ বিশ্বকাপ (অনূর্ধ্ব ১৯) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করেছেন, ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন বানানো কোচিং স্টাফরা এবং দলের সকল প্লেয়ারদের ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। জানা গিয়েছে, দলে থাকা বাংলার তিন ক্রিকেটার রিচা ঘোষ, তিতাস সাধু ও ঋষিতা বসু সহ বোলিং কোচ রাজীব দত্তকে এককালীন ৫ লক্ষ টাকা করে দিয়ে রাজ্য সরকারের তরফে সম্বর্ধনা দেওয়া হবে। ভারত বিশ্বকাপ জেতার পর টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছিলেন, “ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েদের ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন। উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের…
