Arpita Debnath

5589 Posts
বিপুল জমায়েত, পদপিষ্ট হয়ে মৃত দুই

বিপুল জমায়েত, পদপিষ্ট হয়ে মৃত দুই

গত সপ্তাহে শেষেই ছিল মকর সংক্রান্তি। এই উপলক্ষে মন্দিরের পথে নেমেছিল পুণ্যার্থীদের ঢল৷ সেই ভিড়ের চাপেই কটকের একটি সেতুতে পদপিষ্ট হয়ে কমপক্ষে দু’জনের মৃত্যু হল। মকর সংক্রান্তিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷ শিশু এবং মহিলা-সহ গুরুতর জখম হয়েছেন অন্তত দশ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও সরকারি ভাবে এখনও পর্যন্ত মৃত বা আহতদের সংখ্যা জানানো হয়নি। বিস্তারিত আসছে……
Read More
তুষারপাত দেখা দিলো কেরলে

তুষারপাত দেখা দিলো কেরলে

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। দিল্লি, পঞ্জাব সহ একাধিক রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ। মাঝে হালকা প্রভাব কমলেও এখন আবার আগের মতো কনকনে ঠান্ডা পড়েছে উত্তর ভারতের একাধিক রাজ্যে। অন্যদিকে, কেরলের এক অংশে পড়েছে বরফ। এক কথায় বলা যেতে পারে, উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় শীত আরও প্রবল হচ্ছে। ভোরে কেরলের মুন্নারে বরফ পড়ে। যদিও এটা তুষারপাত নয় বলেই মত বিশেষজ্ঞদের। জানান হয়েছে, রাতে যে শিশির পড়েছিল তা তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ার কারণে জমে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। এমনিতে জানান…
Read More
বেড়ে চলছে ভোগান্তি, আতঙ্ক বাড়লো জোশীমঠ নিয়ে

বেড়ে চলছে ভোগান্তি, আতঙ্ক বাড়লো জোশীমঠ নিয়ে

উদ্বেগ বেড়ে চলছে পুরো উত্তরাখণ্ড নিয়ে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। দ্রুতগতিতে বসে যাচ্ছে উত্তরাখণ্ডের জোশীমঠ৷ শেষ ১২ দিনে অনেকটা মাটি বসে গিয়েছে এই ছোট্ট জনপদের মাটি৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর উপগ্রহ চিত্রে ধরা পড়েছে এমনই ভয়ঙ্কর ছবি৷ এই নিয়ে চিন্তার কোনও শেষ নেই ভারত সরকারের। এদিকে এই অবস্থার মধ্যেই জোশীমঠে শুরু হয়েছে বৃষ্টি এবং তুষারপাত। যা আরও দুর্ভোগ বাড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের। জোশীমঠের বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি এবং জীবিকা হারিয়ে এখন দিশেহারা অবস্থায় রয়েছেন। তার মধ্যে এখন বৃষ্টি এবং তুষারপাতের ফলে আরও অনিশ্চয়তা তাদয়ের জীবন জুড়ে। শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আউলিতে তুষারপাত শুরু হয়েছে। নৈনিতাল,…
Read More
করোনা আক্রান্ত ললিত মোদী

করোনা আক্রান্ত ললিত মোদী

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। বাড়তে থাকা সংক্রমণের মাঝেই করোনা আক্রান্ত হলেন ললিত মোদী। জানা গিয়েছে হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতালের বিছানায় শুয়েই বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরেছেন ললিত মোদী। নাকের নীচে নল দেওয়া ছবি ঘিরে একাধিক প্রশ্ন। তিন সপ্তাহে দু'বার করোনা আক্রান্ত হয়েছেন ললিত, তারওপর আবার নিউমোনিয়া হয়েছে তাঁর। এই কারণে ২৪ ঘণ্টাই তাঁকে অক্সিজেন সাপোর্টে থাকতে হচ্ছে। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ''তিন সপ্তাহ ধরে কোভিডের জোড়া ধাক্কা, দু’সপ্তাহ ধরে ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়ায় আমি কাবু। অনেক দিন ধরেই লন্ডন ফেরার চেষ্টা করছিলাম। শেষমেশ আমার…
Read More
হাইকোর্টের ধুন্ধুমার পরিস্থিতির তদন্তে টিম পাঠাচ্ছে বার কাউন্সিল

হাইকোর্টের ধুন্ধুমার পরিস্থিতির তদন্তে টিম পাঠাচ্ছে বার কাউন্সিল

চলতি সপ্তাহের শুরুতে আচমকই হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কলকাতা হাইকোর্ট যা যা ঘটছে তার কেন্দ্রবিন্দুতে আছেন বিচারপতি রাজাশেখর মান্থা। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় উত্তাল আইনজীবী মহল৷ তাঁর এজলাসের সামনে বিক্ষোভের সময় অভব্যতার অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’। এই ঘটনার সত্যতা খতিয়ে দেখতেই কাউন্সিলের তরফে ৩ সদস্যের প্রতিনিধিদল পাঠানো হচ্ছে হাই কোর্টে। এ বিষয়ে রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হয়েছে৷ পাশাপাশি ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও দেখতে চেয়েছেন। বারের তরফে রেজিস্ট্রার জেনারেলকে চিঠিও পাঠানো হয়েছে। ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’র প্রতিনিধিদলে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রকুমার রাইজদা, এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি অশোক মেহতা এবং…
Read More
আবারও মিললো স্বস্তি, পিছল অনুব্রতর মামলার শুনানি

আবারও মিললো স্বস্তি, পিছল অনুব্রতর মামলার শুনানি

একের পর এক পিছিয়ে চলেছে মামলার শুনানি। আগে দু'বার মামলা পিছিয়েছে। এবার আবারও দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মামলার শুনানি। দিল্লি হাইকোর্টে বিচারপতি দীনেশ শর্মার এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হল না। তাই ফের কিছুদিনের স্বস্তি পেলেন তৃণমূল নেতা। আদালত আগামী ২৩ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই অনুমতি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। কিন্তু এই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। ২০২২ সালের…
Read More
জোশীমঠ কান্ডে গুরুত্বপূর্ণ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জোশীমঠ কান্ডে গুরুত্বপূর্ণ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আচমকাই উদ্বেগ ছড়ালো পুরো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি এবং রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ে জোশীমঠের একটি মন্দির। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের জোশীমঠে বিপর্যয়ের আবহের মধ্যে সীমান্তে ফের উস্কানি দিতে শুরু করেছে লালফৌজ। এমনটাই খবর পাওয়া গিয়েছে সেনা সূত্রে। জানা গিয়েছে পূর্ব সীমান্তে চিনা সেনার জমায়েত ধাপে ধাপে বাড়ছে। বিষয়টির দিকে ভারতের কড়া নজর রয়েছে ভারতীয় সেনার। ২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ানে হঠাৎই লালফৌজের আগ্রাসন দেখা যায়। সেদিন চিনা সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ভারতীয় সেনা। ঘটনায় শহিদ হন বহু ভারতীয় সেনা। তবে পাল্টা ভারতীয় সেনার প্রত্যাঘাতে চিনের বহু সেনারও মৃত্যু…
Read More
নিয়োগ নিয়ে অসীম দুর্নীতির দাবি সিবিআই-এর তরফে

নিয়োগ নিয়ে অসীম দুর্নীতির দাবি সিবিআই-এর তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে অসীম দুর্নীতি হয়েছে এবং তার তথ্য হাতে এসেছে। কলকাতা হাইকোর্টে এমনই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। গ্রূপ-ডি নিয়োগ দুর্নীতির মামলার এক মামলাকারী লক্ষ্মী টুংগাঙ্গরার মামলায় আদালতে এমনটাই দাবি করেছে সিবিআই। এদিন অবশ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। সিবিআইয়ের উদ্দেশে একাধিক প্রশ্ন করে আদালত। জানতে চাওয়া হয়েছে, ২০১৬ সালে গ্রুপ-ডি পদে কত শূন্য পদ ছিল। এছাড়া, কত জনকে সুপারিশ দেওয়া হয়েছে, কত জন প্রার্থী প্যানেলভুক্ত এবং ওয়েটিং লিস্টে আছেন। পাশাপাশি, কত বিকৃত ওএমআর সিট সিবিআই দিয়েছে, সুপারিশ অনুযায়ী কতজন…
Read More
না খেয়ে উঠে পরায় বিতর্কে জড়ালেন শতাব্দী

না খেয়ে উঠে পরায় বিতর্কে জড়ালেন শতাব্দী

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু করেছে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। তার কাজেই এখন ব্যস্ত ঘাসফুলের নেতা-নেত্রীরা। বীরভূমে এই কর্মসূচির কাজে যান সাংসদ শতাব্দী রায়। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির পর বিষ্ণুপুর এলাকার তেঁতুলিয়া গ্রামে দলীয় এক কর্মীর বাড়িতে গিয়েছিলেন সাংসদ শতাব্দী রায়। সেই কর্মীর বাড়ির উঠোনে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছিল। শতাব্দীও আমন্ত্রিত ছিলেন সেখানে এবং তাঁর সঙ্গে পাত পেড়ে খেতে বসেছিলেন দলীয় কর্মীরা। স্বাভাবিকভাবেই সাংসদের সঙ্গে সকলে বসার পর ছবি তোলা শুরু হয়েছিল। তাল কাটল ঠিক তার পরেই। নিজের আসনে বসে দু’-একটি ছবি তোলার পরেই…
Read More
কুয়াশার কারণে বাতিল তিনশোর ওপরে ট্রেন

কুয়াশার কারণে বাতিল তিনশোর ওপরে ট্রেন

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে, চলছে শৈত্যপ্রবাহও। ভোর রাত থেকেই কুয়াশা দাপট দেখা গিয়েছে। ঘন কুয়াশার জেরে যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে, সমস্যা বেড়েছে ট্রেন নিয়েও। শেষ কয়েকদিন একাধিক ট্রেন বাতিল হয়েছে যার ব্যতিক্রম হল না শনিবারেও। সপ্তাহের শেষেও দেশজুড়ে বাতিল বহু ট্রেন এবং অনেক ট্রেন আবার দেরিতে চলছে। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-দেরাদূন কুম্ভ এক্সপ্রেস, অমৃতসর যাওয়া দুর্গ্যানা এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি থেকে দিল্লিগামী ট্রেন সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া হাওড়া, শিয়ালদহ লাইনের বহু লোকাল ট্রেনও শনিবার বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের মধ্যে আছে ৩১১৯১ নৈহাটি-কল্যাণী…
Read More
হাসপাতালে ভর্তি হলেন রণদীপ

হাসপাতালে ভর্তি হলেন রণদীপ

আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা। জানা গিয়েছে, শুটিং চলাকালীন হঠাৎ জ্ঞান হারিয়ে গেলেন তিনি। দ্রুত তাঁকে মুম্বইয়ের নামী এক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই আছেন অভিনেতা। জানা গিয়েছে, অভিনেতা ঘোড়ায় চড়েছিলেন। সেই সময়েই আচমকা সংজ্ঞা হারান এবং ঘোড়ার ওপর থেকে পড়ে যান। তাতেই মারাত্মক চোট লাগে তাঁর। এরপর তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন তিনি সেখানেই আছেন। চিকিৎসকরা তাঁকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এর আগেও চোট পেয়েছেন তিনি। গত বছর সলমন খান অভিনীত ‘রাধে’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। তারপর এই ঘটনা। বিষয় হল,…
Read More
বাড়লো চিন্তা, জোশীমঠ আতঙ্কের মাঝেই কেঁপে উঠল হিমাচল

বাড়লো চিন্তা, জোশীমঠ আতঙ্কের মাঝেই কেঁপে উঠল হিমাচল

আচমকাই উদ্বেগ ছড়ালো পুরো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি এবং রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ে জোশীমঠের একটি মন্দির। শেষ কয়েকদিনে বেশ অনেকটাই বসে গিয়েছে এই অঞ্চল এবং আগামী দিনে যে পরিস্থিতি আরও খারাপ হবে তা আভাস মিলেছে। এরই মাঝে আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতের আরও এক পাহাড়ি রাজ্য। স্বাভাবিকভাবেই তা নিয়ে আরও আশঙ্কা বাড়ছে। শনিবার সকালের দিকে হালকা কেঁপে ওঠে হিমাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা মাত্র ৩.২ ছিল। কম্পনের মাত্রা তীব্র না হলেও এই মুহূর্তে পাহাড়ি রাজ্যের যে কোনও মাপের কম্পনের খবরই আতঙ্ক বৃদ্ধি করছে। জানা গিয়েছে, হিমাচলের চাম্বা জেলাতে…
Read More
শূন্য মৃত্যু সংখ্যা, স্বস্তি মিলছে রাজ্যের কোভিড গ্রাফে

শূন্য মৃত্যু সংখ্যা, স্বস্তি মিলছে রাজ্যের কোভিড গ্রাফে

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর মাত্র কয়েকটা দিন। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। কিন্তু অন্যদিকে বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। নতুন বছরের শুরুতে এটাই স্বস্তি যে তার গ্রাফ বাড়েনি এখনও। একজনের মৃত্যুও হয়নি বঙ্গে। কিন্তু যতদিন না পর্যন্ত এই সংখ্যা '০' হচ্ছে ততদিন একটা চিন্তা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৬৮০ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩২ জনের। গত…
Read More
হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির মামলায় গঠিত হলো বিশেষ বেঞ্চ

হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির মামলায় গঠিত হলো বিশেষ বেঞ্চ

চলতি সপ্তাহের শুরুতে আচমকই হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর টানা দু’দিন বিক্ষোভের পর অবশেষে অবরোধ উঠল কলকাতা হাই কোর্টে। তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ বয়কট চালিয়ে যাচ্ছেন৷ কলকাতা হাইকোর্ট যা যা ঘটছে তার কেন্দ্রবিন্দুতে আছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর এজলাস বয়কট করে বিক্ষোভ দেখানো হয়েছে। হাইকোর্টে অশান্তির ঘটনায় বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই রায়ের প্রেক্ষিতে বিচার করবে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। তিন বিচারপতির বিশেষ বেঞ্চ তৈরি হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট করেছিল বারের আইনজীবীদের অংশ। মূলত তৃণমূলপন্থী আইনজীবীরাই এই বয়কট-প্রতিবাদের মূলে…
Read More