30
Dec
শেষ রক্ষা হলো না, প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী৷ আজ অর্থাৎশুক্রবার মায়ের প্রয়াণের খবর নিজেই টুইট করে জানান প্রধানমন্ত্রী। হীরাবেন মোদীর বয়স হয়েছিল ১০০ বছর। এদিন টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘সুন্দর একটা শতাব্দী শেষে ঈশ্বরের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা৷’’ হীরাবেনের দেহ বাড়ি থেকে বার করার পর একটি শববাহী গাড়িতে তোলা হয়। সেই গাড়িতে ওঠেন খোদ প্রধানমন্ত্রী মোদী। এর পর হীরাবেনের দেহ নিয়ে আমদাবাদ থেকে গান্ধীনগরের উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি। গান্ধীনগরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়৷ নিজের হাতে শেষকৃত্য সম্পন্ন করেন নমো৷ গত মঙ্গলবার আচমকা অসুস্থ হয়ে পড়েন হীরাবেন৷ বুধবার তাঁকে ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের মতো সুপার…
