Arpita Debnath

5487 Posts
গুজরাট জুড়ে উঠতে পারে গেরুয়া ঝড়

গুজরাট জুড়ে উঠতে পারে গেরুয়া ঝড়

চলছে নির্বাচন, অপেক্ষা এখন শুধু ফলাফলের। প্রশ্ন উঠছে গুজরাট নির্বাচনের ফলাফল নিয়ে। গুজরাতের মোট ১৮২টি বিধানসভার আসনের মধ্যে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে ১ ডিসেম্বর। সোমবার দ্বিতীয় দফার ভোটদান সম্পন্ন হল। জানা গিয়েছে, এদিন ভোট পড়েছে ৫৮.৪৪ শতাংশ। বিকেল ৩টে পর্যন্ত ভোটের শতাংশ ছিল প্রায় ৫১-র কাছাকাছি। দিনের শেষে তা ৬০ শতাংশ হয়নি। প্রথম দফার ভোটের হার নিয়ে বিজেপি শিবিরে কিছুটা ধোঁয়াশা ছিল বটে কিন্তু ভোট শেষে আর তেমন চিন্তা নেই। কারণ ইতিমধ্যেই একাধিক এক্সিট পোল বলছে, গুজরাটে উঠছে গেরুয়া ঝড়। বিজেপি না কংগ্রেস, শেষ হাসি কে হাসে তা জানতে অপেক্ষা করতে হবে ৮ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আপাতত যদি এক্সিট…
Read More
পুরোপুরি ভাবে সুস্থ আছেন মেয়ে ও বাবা, সফল হল লালুর অস্ত্রপচার

পুরোপুরি ভাবে সুস্থ আছেন মেয়ে ও বাবা, সফল হল লালুর অস্ত্রপচার

দীর্ঘ সময় ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তাঁকে কিডনি দান করার সিদ্ধান্ত নেন তাঁর মেয়ে রোহিণী। সিঙ্গাপুরে বাবার চিকিৎসা করানোর বিষয় প্রথম থেকেই উদ্যোগী হয়েছিলেন তিনি। অবশেষে লালু প্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার হল এবং তা সফল। রোহিণীর কিডনিই প্রতিস্থাপন করা হয়েছে তাঁর শরীর। দুজনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে ছিলেন লালু। তবে তাঁর শারীরিক সমস্যার জন্য বারংবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। গত কয়েক বছরে দিল্লি এবং রাঁচিতে তাঁর চিকিৎসা হয়েছে। এবার মেয়ের উদ্যোগে সিঙ্গাপুরে তাঁর অস্ত্রপচার হল। বিহারের উপ…
Read More
এই নির্বাচনেও ধরাশায়ী হচ্ছে হতে চলেছে পদ্ম শিবির

এই নির্বাচনেও ধরাশায়ী হচ্ছে হতে চলেছে পদ্ম শিবির

চলছে নির্বাচন, অপেক্ষা এখন শুধু ফলাফলের। গুজরাট নির্বাচনের পর প্রশ্ন উঠছে দিল্লির ফলাফলে নিয়ে। সমীক্ষা বলছে, দিল্লি পুরসভাতে ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। আর বাজিমাত করতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। একাধিক বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, এবারের নির্বাচনে যথেষ্ট ভালো ফল করবে কেজরির দল। ২৫০ আসনের দিল্লি পুরসভায় গরিষ্ঠতা পেতে গেলে ১২৬ টি আসনের প্রয়োজন। সেই ভোটের বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে, আপ পেতে পারে ১৪৯-১৭১ টি আসন, বিজেপি পেতে পারে ৬৯-৯১ টি আসন আর কংগ্রেসের জুটবে ৩-৭ আসন। সমীক্ষা অনুযায়ী, আপ পাচ্ছে ১৪৬-১৫৬ টি আসন, বিজেপি পেতে চলেছে ৮৪-৯৪ টি আসন এবং কংগ্রেস ৬-১০ আসন। বোঝাই…
Read More
মেয়ের মৃত্যুর কদিন পরই বিস্ফোরক মন্তব্য শিখা শর্মার

মেয়ের মৃত্যুর কদিন পরই বিস্ফোরক মন্তব্য শিখা শর্মার

বৃথা গেল সমস্ত চেষ্টা, ফেরা হলো না আর। জীবনযুদ্ধে শেষপর্যন্ত হার মানতে হয়েছিল ঐন্দ্রিলাকে। আর নেই অভিনেত্রী৷ ২০ দিনের লড়াই শেষ করে, গত ২১ নভেম্বর সকলকে চির বিদায় জানিয়ে অমৃতলোকে পাড়ি দেন অভিনেত্রী৷ দু’বার ক্যান্সারকে জয় করে ফিরে এসেছিলেন৷ কিন্তু তৃতীয়বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর সব শেষ৷ সকলের প্রার্থনা ব্যর্থ করে পঞ্চভূতে বিলীন হন ঐন্দ্রিলা৷ কিন্তু, অভিনেত্রীর মৃত্যু ঘিরে এবার বিস্ফোরক দাবি করলেন তাঁর মা৷ সম্প্রতি ঐন্দ্রিলা শর্মার উদ্দেশে স্মরণসভার আয়োজন করা হয়েছিল। ঐন্দ্রিলার মৃত্যুর পর প্রথমবার ওই অনুষ্ঠানেই প্রকাশ্যে আসেন অভিনেত্রীর মা শিখা শর্মা৷ সেখানে কথা বলার সময় শিখাদেবী বলেন, ‘‘হাওড়ার যে হাসপাতালে ভর্তি ছিল ঐন্দ্রিলা, সেই হাসপাতালের চিকিৎসকদের ইগোর…
Read More
চলতি মাসেই চালু হতে পারে জোকা-তারতলা মেট্রো

চলতি মাসেই চালু হতে পারে জোকা-তারতলা মেট্রো

সম্প্রতি এক বড় সুখবর পেয়েছে বেহালাবাসী। সব ঠিক থাকলে, ডিসেম্বরেই এই মেট্রো চড়তে পারে বেহালার মানুষ। পূর্ব রেলের তরফ থেকে জানান হয়েছে, ডিসেম্বরের ১০ তারিখের মধ্যেই জোকা-তারাতলা মেট্রো লাইনের সব কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ এমনটা হতেই পারে যে, ১১ কিংবা ১২ তারিখ থেকেই চালু হয়ে যাবে বেহালার এই বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবা। কিন্তু এর ভাড়া কেমন হবে, সেই প্রশ্নও ছিল সকলের মনে। তা এবার জানা গেল। জোকা-তারতলা মেট্রোর ভাড়া নিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, আপাতত জোকা-তারাতলা পর্যন্ত সর্বোচ্চ ২০ টাকা ভাড়া পড়বে। সর্বনিম্ন ভাড়া থাকছে ৫ টাকা। জোকা-বিবাদী বাগ মেট্রো লাইনের (পার্পল লাইন) অন্তর্গত এই পরিষেবা আপাতত…
Read More
পঞ্চায়েত ভোটের আগে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

পঞ্চায়েত ভোটের আগে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

লক্ষ্য এখন, আসন্ন আগামী নির্বাচন৷ ভোটার দামামা বেজে গিয়েছে৷ পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনা আজ আরও বৃদ্ধি করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করলেন, যারা ভোটে লড়তে চায় না তারা নানা টালবাহানা করছে। তবে ভোট হবে অবাধ। একই সঙ্গে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিশানা করে 'ওপেন চ্যালেঞ্জ' করলেন অভিষেক। সভামঞ্চ থেকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তিনি। অভিষেক বলেন, রাজ্যের সবচেয়ে বড় তোলাবাজ, ঘুষখোরের নাম কী? টিভির পর্দায় কাকে ঘুষ নিতে দেখা গিয়েছে? সুদীপ্ত সেন কার নামে চিঠি দিয়েছে? কথায় কথায় তাঁকে তোলাবাজ বলা হয়। পরের সভায় বোঝা যাবে। এই মন্তব্য করে অভিষেক আরও বলেন, ১৫ দিন সময় দিচ্ছেন। এই কলেজ…
Read More
নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে

নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে

খুশির খবর, বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে৷ এতদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হত পরিবারের মহিলাদের নামে৷ কিন্তু এবার থেকে স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন ‘সিঙ্গেল পুরুষ’রাও৷ তবে এর জন্যক আবেদনকারীকে স্থানীয় কাউন্সিলর বা বিধায়কের কাছ থেকে একাকী, পরিবারহীন হওয়ার ‘বৈধতাপত্র’ সংগ্রহ করতে হবে৷ এবং সেটি জমা দিতে হবে ফর্মের সঙ্গে৷ প্রয়োজনে সত্যতা যাচাই করবেন বিভাগীয় আধিকারিকরা৷ এর পরই ওই একাকী পুরুষকে স্বাস্থ্যরসাথী কার্ডের অনুমোদন দেওয়া হবে৷ এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যরসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘‘প্রথম যখন স্বাস্থ্যুসাথী চালু হয় তখন মহিলাদের নামেই গোটা পরিবারকে এই চিকিৎসা বিমা দেওয়া হচ্ছিল। এরপর সিঙ্গল মহিলা এবং পরে সিঙ্গেল পুরুষদেরও স্বাস্থ্যংসাথী কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্যং…
Read More
জেগে উঠলো আগ্নেয়গিরি

জেগে উঠলো আগ্নেয়গিরি

ভাঙলো ঘুম, দীর্ঘ কয়েক বছর পর জেগে উঠলো আবার। উদ্বেগ বাড়িয়ে দীর্ঘ সময় পর জেগে উঠল বিশ্বের প্রায় সব চেয়ে বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি মাউনা লোয়া। আজ থেকে প্রায় ৩৮ বছর আগে ১৯৮৪ সালে শেষবার অগ্নুৎপাত ঘটেছিল এই আগ্নেয়গিরিতে৷ স্থানীয় সময় রাত সাড়ে ১১টা৷ জেগে ওঠে হাওয়াই দ্বীপের উত্তর-পূর্ব দিকে অবস্থিত মাউনা লোয়া৷ গলগল করে বেরতে থাকে লাভা৷ জারি করা হয় জরুরি সতর্কতা৷ হাওয়াই দ্বীপের প্রায় অর্ধেকটা জুড়ে রয়েছে মাউনা লোয়া আগ্নেয়গিরি। ১৮৪৩ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৩৩ বার লাভা উদগীরণ হয়েছে এর জ্বালামুখ থেকে। দীর্ঘ ৩৮ বছর শান্তই থাকার পর ফের জেগে উঠেছে মাউনা লোয়া। পরিসংখ্যান বলছে, ১৮৪৩-এর পর…
Read More
দেশ জুড়ে প্রথমবার চালু হতে চলেছে পোলিও টিকার তৃতীয় ডোজ

দেশ জুড়ে প্রথমবার চালু হতে চলেছে পোলিও টিকার তৃতীয় ডোজ

বড় সুখবর, দেশের শিশুদের সুরক্ষার্থে এক বড় সিদ্ধান্ত নিলো ভারতের কেন্দ্রীয় সরকার। দেশকে পুরোপুরি পোলিও মুক্ত করার লক্ষের, আসন্ন নতুন বছরের শুরু থেকেই, নতুন ভাবনকে স্বীকৃতি দিতে দেশ জুড়ে প্রথমবার চালু হতে চলেছে পোলিও টিকার তৃতীয় ডোজ, যা ‘ইঞ্জেকটেবল’। অর্থাৎ, এই টিকা ইনজেকশন দ্বারা দেওয়া হবে শিশুদের। কেন্দ্রের মূল লক্ষ্য দেশকে পুরোপুরি পোলিও মুক্ত করা। জানা গিয়েছে, নতুন বছরের শুরু থেকেই এই টিকার ডোজ দেওয়া শুরু হয়ে যাবে। আপাতত পাঁচ বছর বয়স পর্যন্ত সব শিশুকে পালস পোলিও টিকা দেওয়া হয়, যার মধ্যে পাঁচটি ওরাল এবং দুটি ইনজেকশন। তবে আইসিএমআরের সূত্র বলছে, ১ জানুয়ারি থেকে দেশজুড়ে তৃতীয় ইনজেকশন ডোজ চালু হবে।…
Read More
সঙ্কটজনক অবস্থায় পেলে

সঙ্কটজনক অবস্থায় পেলে

সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে৷ কিন্তু এই মুহূর্তে আরও সঙ্কটজনক অবস্থায় ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে৷ সাড়া দিচ্ছেন না চিকিৎসায়৷ কেমোথেরাপিও কাজ করছে না৷ সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি ঘটছে তাঁর৷ ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জিতেছিলেন তিনি। এই কিংবদন্তীর শারীরিক পরিস্থিতি চিকিৎসকদের হাতের বাইরে চলে যাচ্ছে বলে জানানো হয়েছে৷ ৮২ বছর বয়সি কিংবদন্তী ফুটবলার পেলের সাড়া না মেলায় তাঁর কেমোথেরাপি বন্ধ করা হয়েছে। শ্বাস-প্রশ্বাসের মাত্রা কমছে৷ গত বছর কোলোন ক্যান্সারে আক্রান্ত হন ফুটবল সম্রাট পেলে। কোলোনে থাকা টিউমার অস্ত্রোপচার করে বার করে আনা হলেও পুরোপুরি সুস্থ হননি তিনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি হতে থাকে তাঁর। চলতি বছরের শুরুতেই পাকস্থলী, ফুসফুস ও যকৃতে…
Read More
কেঁপে উঠলো পুরীর কাছে বঙ্গোপসাগরে মাটি

কেঁপে উঠলো পুরীর কাছে বঙ্গোপসাগরে মাটি

কেঁপে উঠলো দেশের মাটি৷ আজ সোমবার সকাল ৮টা ৩২৷ ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। সূত্রে খবর, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পুরী (পূর্ব) এবং ভুবনেশ্বর (পূর্ব-দক্ষিণ-পূর্ব) থেকে যথাক্রমে ৪২১ কিলোমিটার এবং ৪৩৪ কিলোমিটার দূরে। এদিকে, এই ভূমিকল্পের ধাক্কা অনুভূত হয়েছে বাংলাদেশেও৷ সোমবার সকাল ৯টা ০৫ মিনিট নাগাদ রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে৷ জানা গিয়েছে, ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল৷ বাংলাদেশের আবহাওয়া দফতরের এক…
Read More
গুরুতর ভাবে আহত হলো জুবিন

গুরুতর ভাবে আহত হলো জুবিন

আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। সিঁড়ি থেকে হড়কে পড়ে গিয়ে শরীরের একাধিক জায়গায় হলো চোট পেলেন গায়ক জুবিন নওটিয়াল৷ কনুই এবং পাজরের হাড় ভেঙে গিয়েছে তাঁর। মাথাতেও গুরুতর চোট পেয়েছেন জুবিন। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, জুবিনের ডান হাতে অস্ত্রপচার করা হয়েছে৷ জুবিনের দুর্ঘটনার খবর শোনার পর থেকেই উদ্বেগে রয়েছেন তাঁর ভক্তরা। ‘তু সামনে আয়ে’, ‘মানিকে’, ‘বানা শরাবি’, ‘রাতা লম্বিয়া’র মতো গানে যুব মনের স্পন্দন বাড়িয়েছেন জুবিন৷ প্লেব্যাক সিঙ্গার হিসাবে ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি৷ ইতিমধ্যেই তাঁর আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা৷ এক নেটিজেন লিখেছেন, ‘‘গেট ওয়েল সুন।" অপর একজব লিখেছেন,…
Read More
বাড়ানো হলো দুয়ারে সরকারের সময়সীমা

বাড়ানো হলো দুয়ারে সরকারের সময়সীমা

রাজ্যবাসীর সুবিধার্থে আরো একবার শুরু করা হয়েছে দুয়ারে সরকার শিবির৷ নভেম্বর মাসে রাজ্য জুড়ে চলেছে দুয়ারে সরকার শিবির৷ তাতে অভূতপূর্ব সাড়াও মিলেছে৷ রাজ্যবাসীর সুবিধার্থে দুয়ারে সরকারের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নে বৈঠকের পর ক্যাম্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ এ কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব। প্রথমে ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা বলা হলেও পরে সিদ্ধান্তে বদল করে দুয়ারে সরকারের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ ১ নভেম্বর থেকে রাজ্যজুড়ে একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরগুলি থেকে সরকারি পরিষেবার জন্য আবেদনের সুযোগ পেয়ে থাকেন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ৩০ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি…
Read More
আরো একবার ফুটে উঠলো নৃশংসতার ছবি, এবার কাটা দেহাংশ উদ্ধার কল্যাণীতে

আরো একবার ফুটে উঠলো নৃশংসতার ছবি, এবার কাটা দেহাংশ উদ্ধার কল্যাণীতে

সম্প্রতি এক নৃশংস খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক খুনি আফতাব। শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনার পর থেকে এই ধরনের ঘটনার খবর বারবার আসছে। নৃশংস ঘটনার সাক্ষী থেকে বাদ নেই বাংলা। পশ্চিমবঙ্গে কাটা দেহাংশ উদ্ধার হল। নদিয়ার কল্যাণী থানার ২ নম্বর আনন্দনগর পিঞ্জিরাপোল সোসাইটির পাশে একটি জঙ্গল থেকে একটি কাটা মাথা পাওয়া গিয়েছে। তার সঙ্গে ছিল কিছু দেহাংশ। জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরে ওই এলাকাবাসীরা পচা গন্ধ পাচ্ছিল। কিন্তু বোঝা যাচ্ছিল না যে কোথা থেকে এই দুর্গন্ধ আসছে। শেষে হদিশ মেলে কাটা মাথার। সেটি…
Read More