Arpita Debnath

5589 Posts
নতুন করে সংক্রমণের সংখ্যা বাড়ায় গঠিত হলো কমিটি

নতুন করে সংক্রমণের সংখ্যা বাড়ায় গঠিত হলো কমিটি

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। জানা গিয়েছে, শেষ কয়েক দিন বিপুলভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশের বেশ কয়েকটি শহরে। এমনকি পরিস্থিতি এমনই যে, হাসপাতালের পরিকাঠামো বাড়াতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এই পরিস্থিতি নিয়ে ভয় পাচ্ছে ভারতও। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সতর্কতা জারি করেছে। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বেগ প্রকাশ করলেন। আর তার সঙ্গে একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী করোনা বিষয়ক এক নজরদারি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই ওই কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্যের স্বাস্থ্যসচিবকে। এছাড়াও…
Read More
বড় সুখবর, ঘোষিত হলো ইন্টারভিউয়ের দিনক্ষণ

বড় সুখবর, ঘোষিত হলো ইন্টারভিউয়ের দিনক্ষণ

মাঝে বাকি মাত্র আর একটা দিন তারপরেই পালিত হবে বড়দিনের উৎসব। এর আগে এল বড় সুখবর, ২০১৪ এবং ২০১৭ সালের প্রাথমিকে টেট উত্তীর্ণদের নিয়োগের জন্য প্রথম দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৭ ডিসেম্বর কলকাতায় ইন্টারভিউ হবে। রেজিস্ট্রেশনের সময় যে সকল প্রার্থীরা ইন্টারভিউয়ের স্থল হিসাবে কলকাতাকে বেছে নিয়েছিলেন, ওই দিন তাঁদের ডাকা হবে। উৎসবের মরসুমে স্বভাবতই এই খবরে খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে৷ কোথায় ইন্টারভিউ হবে, কখন হবে, সবটাই ইমেল মারফত প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টালেও কল লেটার দেওয়া থাকবে। চাইলে সেখান থেকেও চাকরিপ্রার্থীরা ডাউনলোড করে নিতে…
Read More
হাইকোর্টের নির্দেশ বড় অঙ্কের জরিমানা দিতে হলো বিশ্বভারতীর উপাচার্যকে

হাইকোর্টের নির্দেশ বড় অঙ্কের জরিমানা দিতে হলো বিশ্বভারতীর উপাচার্যকে

একের পর এক বিতর্ক চলছে বিশ্বভারতী নিয়ে, বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বিশ্বভারতীর। এবার কর্তৃপক্ষকে বড় অঙ্কের জরিমানা করল কলকাতা হাইকোর্ট। জানান হয়েছে, এই অর্থ বিশ্বভারতীর উপাচার্যকেই জমা করতে হবে। বিশ্বভারতীর কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন যে এই টাকা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে দিতে হবে। বিশ্বভারতীরই অধ্যাপক দেবতোষ সিনহার দায়ের করা মামলায় এই নির্দেশ দিয়েছে আদালত। অধ্যাপকের আইনজীবী সুবীর সান্যাল আদালতে জানান, বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের সন্তানকে দেখভালের জন্য ছুটির আবেদন মঞ্জুর করেন তাঁর মক্কেল। ২০২১ সালে সেই সিদ্ধান্তে অনুমোদন দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষও। কিন্তু এক বছর পর মামলাকারীকে আচমকা কারণ দর্শনোর নির্দেশ দেন উপাচার্য।…
Read More
নতুন বছরের শুরুতেই শহরে হতে চলেছে প্রযুক্তি মেলা

নতুন বছরের শুরুতেই শহরে হতে চলেছে প্রযুক্তি মেলা

চলতি বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর কত মাত্র দিন তারপরেই শুরু নতুন বছরের। অতিমারির বাধ্যবাধকতায় অনলাইন পর্ব পেরিয়ে ফের একবার স্বাভাবিক ছন্দে ফিরছে আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আগামী জানুয়ারি মাসের ১৯ থেকে ২৩ তারিখ এই মেলার আয়োজন হতে চলেছে কলকাতার হেদুয়া পার্কে। মেলার আয়োজন করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। তাঁদের মূল স্লোগান 'শক্তি খরচ করছো হেলায়, তেতে উঠলে পড়বে ঠেলায়।' পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে জানান হয়েছে, অপবিজ্ঞানের বিরুদ্ধে বিজ্ঞান, কুযুক্তির বিপক্ষে যুক্তি এবং অসাম্যের বিরুদ্ধে সাম্যকে জিতিয়ে দিতেই এবং আগামী প্রজন্মের মনকে সচেতন, মানবিক এবং যুক্তিবাদী করে তুলতেই তাঁদের এই উদ্যোগ। 'শক্তি খরচ করছো…
Read More
দীর্ঘ সময় পর মিসেস ওয়ার্ল্ডের মুকুট পেলো ভারত

দীর্ঘ সময় পর মিসেস ওয়ার্ল্ডের মুকুট পেলো ভারত

দীর্ঘ সময় পর ভারত পেলো খেতাব, ২১ বছরের খরা কাটিয়ে ভারতে ফিরল মিসেস ওয়ার্ল্ডের ক্রাউন। শিয়রে সাফল্যের পালক জুড়লেন সরগম কৌশল। আন্তর্জাতিক মঞ্চে আরও একবার লেখা হল ভারতের নাম৷ লাস ভেগাসে মিসেস ওয়ার্ল্ডের আসরে ভারতীয় সুন্দরীর মাথার উঠল বিশ্ব সেরার মুকুট৷ তাঁকে ক্রাউন পরিয়ে বরণ করে নেন মিসেস ওয়ার্ল্ড ২০২১ শ্যালিন ফোর্ড (আমেরিকা)। ৬৩টি দেশের বাছাই করা সুন্দরীদের হারিয়ে সেরার সেরা হয়েছেন ভারতের সরগম কৌশল। এদিন মিসেস ইন্ডিয়ার অফিসিয়াল পেজ থেকে সরগমের ছবি আপলোড করে এই খবর জানানো হয়৷ সেখানে লেখা হয়েছে, "দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ২১ বছর পর দেশে ফিরল ক্রাউন।" সরগমকে দেখা গিয়েছে বেবি পিঙ্ক রঙের শিমারি গাউনে৷ মুখে স্মিত হাসি৷…
Read More
চলতি বছরের শেষ অবধি রাজ্যেই থাকবে অনুব্রত

চলতি বছরের শেষ অবধি রাজ্যেই থাকবে অনুব্রত

কিছুটা হলেও যেন স্বস্তি পেল অনুব্রত। বছর শেষটা নিজের রাজ্যেই থাকতে পারবেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আপাতত দিল্লি যেতে হচ্ছে না তাঁকে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যে মামলা হয়েছিল, তার শুনানির দিন ধার্য হয়েছে আগামী জানুয়ারি মাসের ৯ তারিখ। শুনানি হওয়ার আগে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি। সুতরাং আপাতত বাংলাতেই থাকছেন গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই অনুমতি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। কিন্তু এই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের…
Read More
প্রায় কুড়িটি ওষুধ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল নেপাল

প্রায় কুড়িটি ওষুধ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল নেপাল

একটি দুটি নয়, বাতিল হলো প্রায় কুড়ির কাছাকাছি ওষুধ প্রস্তুতকারক সংস্থা। ভারতের ১৬টি ওষুধ প্রস্তুতকারক সংস্থার উৎপাদিত পণ্যকে কালো তালিকাভুক্ত করল নেপাল। সেই তালিকায় রয়েছে যোগগুরু বাবা রামদেবের দিব্যা ফার্মেসি। ভারতের তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকার দেশগুলিতে শিশু মৃত্যুর ঘটনার পরই সতর্ক করেছিল বিশ্বস্বাস্থ্য সংসা হু৷ এর পরেই সতর্ক নেপাল৷ সে দেশের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে ওই ভারতীয় সংস্থাগুলো। তাই তাদের কালো তালিকাভুক্ত করা হল। নেপালের ‘ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বার্তা দেওয়া হয়েছে, তারা যেন দ্রুত ওষুধগুলো ফিরিয়ে নেন। কালো তালিকাভুক্ত ভারতীয় সংস্থাগুলির উৎপাদিত ওষুধ আমদানি বা বিতরণ করা…
Read More
শীতের অপেক্ষায় কলকাতাবাসী

শীতের অপেক্ষায় কলকাতাবাসী

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ অন্যদিকে ডিসেম্বর প্রায় শেষের দিকে৷ রাজ্যজুড়ে বড়দিনের আমেজ৷ কিন্তু এই বছর যে ভাবে পারদের ওঠানামা চলছে তাতে খানিকটা নিরাশ হতে পারেন শীতপ্রেমীরা। কারণ বড়দিনেও তাপমাত্রার পারদ উপরের দিকে থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু’দিনের মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ ‌মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে…
Read More
থানায় বহাল তবিয়েতে রয়েছে অনুব্রত

থানায় বহাল তবিয়েতে রয়েছে অনুব্রত

নতুন অভিযোগের কারণে আটকে গেল তার দিল্লি যাওয়া। এক তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার মামলায় তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে দুরবারপুর আদালত৷ পশ্চিম বর্ধমানে আসানসোল সংশোধনাগার থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ফিরেছেন নিজের জেলায়৷ তাঁর রাত কাটে দুবরাজপুর থানায়। সেখানে তাঁর জন্য ছিল বিশেষ বন্দোবস্ত৷ থানারই একটি ঘরে দোর্দণ্ডপ্রতাপ এই নেতার জন্য পাতা হয়েছিল খাট৷ রাতে সেখানে আরাম করে ঘুমান কেষ্ট৷ সকালে উঠে পুরি-সবজি দিয়ে সারেন প্রাতরাশ৷ আদালতের নির্দেশে আপাতত সাত দিন দুবরাজপুর থানায় পুলিশের হেফাজতে থাকতে হবে অনুব্রতকে। সেখানে আসার পরই চপ-মুড়ি দিয়ে বিকেলের জলখাবার সারেন। অনুব্রত দুবরাজ থানায় রাত্রিবাস কতে পারেন সে কথা আগাম আঁচ করেই একটি ঘরে তাঁর…
Read More
খারিজ করা হল সুবীরেশের জামিন

খারিজ করা হল সুবীরেশের জামিন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন আরও একবার খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ৷ আদালতের পর্যবেক্ষণ, ‘দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। অযোগ্যদের চাকরি দিয়ে, যোগ্যদের শুধু বঞ্চিত করাই হয়নি৷ অযোগ্যদের হাতে আগামী প্রজন্মের শিক্ষার ভার তুলে দেওয়া হয়েছে৷ আগামী প্রজন্মকে অনিশ্চিতয়ার দিকে ঠেলে দেওয়া চরম প্রতারণা,’ মন্তব্য কলকাতা হাই কোর্টের৷ এ ব্যাপারে বিচারপতির মন্তব্য, ‘‘এটা কোনও পোস্ট মাস্টারের চাকরি নয়। মনে রাখবেন এখানে শিক্ষক নিয়োগ হচ্ছে। সেখানেও যদি দুর্নীতি হয়, তবে এটা তো সমাজের সঙ্গে বেইমানি করা হল।’’ কড়া মনোভাব নিয়েই এদিন…
Read More
বাড়তে থাকা সংক্রমণের কারণে কংগ্রেসের যাত্রা বন্ধ করার অনুরোধ কেন্দ্রের

বাড়তে থাকা সংক্রমণের কারণে কংগ্রেসের যাত্রা বন্ধ করার অনুরোধ কেন্দ্রের

রাজনীতির মঞ্চে নতুন জল্পনা। ১০০ দিনের ওপর হয়ে গিয়েছে কংগ্রেস দেশজুড়ে 'ভারত জোড়ো' যাত্রা করছে। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন সাংসদ রাহুল গান্ধী। এতদিনে বেশ কয়েক জন গণ্যমান্য ব্যক্তিত্ব রাহুল গান্ধীর এই যাত্রার সঙ্গীও হয়েছেন। কিন্তু এবার আচমকা কংগ্রেসকে এই যাত্রা বন্ধ করার অনুরোধ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এমন আর্জি জানিয়েছেন। চিনের আবার বাড়বাড়ন্ত হয়েছে করোনার। আগামী কয়েক মাসে তা ফের আগের মতো পর্যায়ে চলে যেতে পারে বলেও অভিমত অনেকের। তাই ভারতও আগে থেকে সতর্ক হওয়ার চেষ্টা করছে। এই নিয়ে দেশবাসীকে বার্তাও দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। আর সেই প্রেক্ষিতেই রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো' যাত্রা বাতিল…
Read More
বাড়তে থাকা সংক্রমণের সংখ্যা নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

বাড়তে থাকা সংক্রমণের সংখ্যা নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

বেশ কিছুটা স্বস্তির পর আবার নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন করে চিন্তা বাড়িয়ে চিনে ফের মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। নবান্নের সভাগৃহ থেকে করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আলোচনার প্রথমে অবশ্য বিষয়টি হালকা ভাবেই নিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সভাগৃহে একজনকে মুখে মাস্ক পরে বসে থাকতে দেখে মজার ছলে বলেন, ‘চিনে কোভিড তুমি ভয় পাচ্ছ?’’ সেই সময় অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে জানান, চিনে কোভিড ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে৷ প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে৷ এ কথা শোনার পরেই মুখ্যমন্ত্রীর জানতে চান নতুন কোনও ভ্যারিয়েন্ট এসেছে কিনা৷ সেই সঙ্গে স্বাস্থ্যবিভাগের উদ্দেশে তাঁর নির্দেশ, এই বিষয়ে কড়া নজর রাখতে হবে৷…
Read More
অভিনেত্রীর মৃত্যুর পর কেমন আছেন সব্যসাচী

অভিনেত্রীর মৃত্যুর পর কেমন আছেন সব্যসাচী

এই জগতের মোহো মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে অভিনেত্রী ঐন্দ্রিলা৷ এরপর দেখতে দেখতে একটা মাস কেটে গেলো৷ ঐন্দ্রিলা নেই, তাঁকে ছেড়ে কেমন আছেন সব্যসাচী? ঐন্দ্রিলার মৃত্যুর পর প্রকাশ্যে এসেছেন অভিনেত্রীর মা৷ মেয়ের লড়াই নিয়ে কথাও বলেছেন৷ কিন্তু এখনও পর্যন্ত সামনে আসেননি ঐন্দ্রিলার মনের মানুষ সব্যসাচী চৌধুরী৷ কেমন আছেন তিনি? অনুরাগীদের মনে এই প্রশ্নই সর্বক্ষণ৷ গত ২০ নভেম্বর বেলা ১২টে বেজে ৫৯ মিনিটে সকলকে ছেড়ে চিরবিদায় নেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা৷ দু’বার ক্যান্সার জয় করে ফিরে এসেছিলেন তিনি৷ দ্বিতীয়বার যখন তাঁর শরীরে থাবা বসিয়েছিল মারণ রোগ, তখন সর্বক্ষণ পাশে পেয়েছিলেন সব্যসাচীকে৷ শেষ লড়াইয়েও ঐন্দ্রিলাকে আকড়ে রেখেছিলেন তিনি৷ কিন্তু আফসোস ধরে…
Read More
দেশে বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা

দেশে বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা

একদিকে বাংলায় সংক্রমণের সংখ্যা নিম্নমুখী, অন্যদিকে দেশে বেড়েই চলেছে সংক্রমণ। কিছুদিন আগেই চিনে শিথিল হয়েছিল কোভিড বিধি। কিন্তু তার মধ্যেই আবার নতুন করে ভাইরাস আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, শেষ কয়েক দিন বিপুলভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশের বেশ কয়েকটি শহরে। এমনকি পরিস্থিতি এমনই যে, হাসপাতালের পরিকাঠামো বাড়াতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। করোনা রোগীর কথা ভেবে হাসপাতালগুলিতে শয্যা বাড়ানো হচ্ছে। এও খবর এসেছে, গত কয়েক দিনের মধ্যে একাধিক মৃত্যুও হয়েছে করোনায়। তাই ভয় আরও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিশ্লেষকদের মত, শীতেই করোনার নতুন স্ফীতি আছড়ে পড়তে পারে। নতুন এই ঢেউয়ে আগামী তিন মাসের মধ্যে ৬০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারে বলেও…
Read More