Arpita Debnath

5487 Posts
পঞ্চায়েত ভোটের পূর্বে ২৩ সদস্যের বিশেষ কমিটি গঠন

পঞ্চায়েত ভোটের পূর্বে ২৩ সদস্যের বিশেষ কমিটি গঠন

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। ২০২৩ সাল শুরু হতে না হতেই পঞ্চায়েত ভোটের দামামা চূড়ান্তভাবে বেজে যাবে। পঞ্চায়েতে ভাল ফল করতে একের পর এক পদক্ষেপ করছে তৃণমূল। এবার তৃণমূল ঘোষণা করল পঞ্চায়েত নির্বাচনের ২৩ সদস্যের বিশেষ কমিটি। জেলাভিত্তিক তাঁদের নিয়োগ করা হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এই বিশেষ কমিটি পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবে দলের তরফ থেকে। প্রার্থী বাছাই থেকে প্রচার পর্ব, সবকিছুই ঠিক করা হবে কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার পর। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অতীতে এমন কমিটি তৃণমূলকে করতে দেখা যায়নি। তাই যেভাবে কমিটি গড়ে দেওয়া হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবার পরিস্থিতির বদল ঘটেছে। কয়লা পাচার,…
Read More
বদল হচ্ছে আবহাওয়া, কলকাতায় নিম্নমুখী পারদ

বদল হচ্ছে আবহাওয়া, কলকাতায় নিম্নমুখী পারদ

ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়া৷ বৃষ্টি প্রায় বিদায় নিয়েছে৷ কখনও বেশ শীত শীত ভাব৷ কখনও আবার গরম লাগছে৷ আপাতত শীতের অপেক্ষায় প্রহর গুণছে বঙ্গবাসী৷ ভোর হলেই কুয়াশায় ঢাকা পড়ছে শহর৷ পশ্চিমী ঝঞ্ঝা সরতেই পারদ পতন বঙ্গে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে তাপমাত্রা নেমেছে৷ কলকাতায় তাপমাত্রা কমেছে আরও ১ ডিগ্রি৷ জাঁকিয়ে শীত না পড়লেও, বাংলা জুড়ে বেশ শীত শীত আমেজ৷ সোমবার এবং মঙ্গলবার রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় যে ভাবে তাপমাত্রার হেরফের ঘটছে, তাতে জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। আগামী ২-৩দিনের মধ্যেই তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে…
Read More
বাড়তে থাকা সংক্রমণের সংখ্যার মাঝেই স্বস্তি দিলো বঙ্গের কোভিড গ্রাফ

বাড়তে থাকা সংক্রমণের সংখ্যার মাঝেই স্বস্তি দিলো বঙ্গের কোভিড গ্রাফ

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আজ আরও অনেকটা নেমে গেল বঙ্গের কোভিড গ্রাফ। আজও রাজ্যে ২০-র নীচে সংক্রমণ, আবারও মৃত্যু শূন্য, এটাই বড় স্বস্তি। এদিকে একদিনে সুস্থ হওয়ার সংখ্যা প্রায় অর্ধশতকে দাঁড়িয়েছে। এখন অবশ্য চিকিৎসক মহল করোনা থেকে ডেঙ্গি নিয়ে বেশি চিন্তিত। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১২ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ২৭৬ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩০ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৪৮ জন। মোট সুস্থ হওয়ার…
Read More
তদন্তে নেমে খোঁজ মিলল পঞ্চম লটারির

তদন্তে নেমে খোঁজ মিলল পঞ্চম লটারির

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে গরু পাচার কাণ্ডে আপাতত জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকার লটারির রহস্য ভেদে নেমে সিবিআই-এর হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ চারটি লটারির পুরস্কারের হদিশ মিলেছিল আগেই৷ এবার মিলল পঞ্চম লটারির খোঁজ৷ অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে পঞ্চম লটারির হদিস মিলেছে বলে দাবি সিবিআই-এর। সুকন্যার নামে ৫০ লক্ষ টাকার একটি নতুন লটারির সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই-এর দাবি, চলতি বছরেই লটারির পুরস্কারের অর্থমূল্য বাবদ বিপুল অঙ্কের টাকা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে।…
Read More
চারিদিকে হালকা শীতের আমেজ, কবে থেকে পারদের পতন ঘটবে

চারিদিকে হালকা শীতের আমেজ, কবে থেকে পারদের পতন ঘটবে

ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়া৷ বৃষ্টি প্রায় বিদায় নিয়েছে৷ কখনও বেশ শীত শীত ভাব৷ কখনও আবার গরম লাগছে৷ আপাতত শীতের অপেক্ষায় প্রহর গুণছে বঙ্গবাসী৷ ভোর হলেই কুয়াশায় ঢাকা পড়ছে শহর৷ বেশ শিরশিরানি ভাব৷ কিন্তু, কবে থেকে পাকাপাকিভাবে শীত পড়বে? এ বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর৷ তবে আগামী কয়েকদিনের মধ্যেই যে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সকালে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে রোদ ঝলমল করবে৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকলেও শুষ্ক আবহাওয়া গুমোট ভাব আসতে দেবে না। বাতাসে সর্বাধিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ। এদিন…
Read More
দুর্নীতি নিয়ে তোলপাড় পরিস্থিতির মাঝেই যুদ্ধ জয়

দুর্নীতি নিয়ে তোলপাড় পরিস্থিতির মাঝেই যুদ্ধ জয়

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই অবস্থায় চাকরির দাবিতে যখন আন্দোলনের জোয়ার রাজপথে, তখন এসএসসি দফতরে এক অন্য ছবি৷ শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় ওয়েটিং লিস্টে থাকা সকলের নিয়োগ প্রক্রিয়া শুরু৷ এসএসসি অফিসে চাকরি প্রার্থীদের কাউন্সেলিং শুরু হল৷ ছ’বছর অপেক্ষা পর শুরু কাউন্সেলিং৷ হকের চাকরির দাবিতে দফায় দফায় সরগরম হয়ে উঠছে রাজপথ৷ ঠিক তখন মিলল স্বস্তির খবর৷ স্কুল সার্ভিস কমিশনের কার্যলয়ের সামনে চাকরিপ্রার্থীদের ভিড়৷ কাউন্সেলিং-এর পর চাকরির নিশ্চয়তা নিয়ে ফিরবেন বাড়িতে৷ ছ’ বছর অপেক্ষার পর শারীর শিক্ষা ও কর্মশিক্ষার ১৪০৪ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং পর্ব শুরু হয়েছে৷ এসএসসির…
Read More
ফুসফুস সুস্থ রাখার কয়েকটি উপায়

ফুসফুস সুস্থ রাখার কয়েকটি উপায়

একজন ব্যক্তির সুস্থ থাকার প্রধান মন্ত্র হলো ফুসফুসের স্বাস্থ্য বজায় রাখা। ফুসফুস একটি গুরুত্বপূর্ণ শ্বাসযন্ত্রের অঙ্গ। তাদের প্রাথমিক কাজ হল রক্তপ্রবাহ থেকে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নিঃসরণ করা এবং বায়ুমণ্ডল থেকে অক্সিজেনকে রক্তপ্রবাহে স্থানান্তর করা। একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন প্রায় 25,000 বার শ্বাস নেয়। আপনি বিভিন্ন উপায়ে আপনার ফুসফুসের স্বাস্থ্য বজায় রাখতে পারেন। আপনার ফুসফুস সুস্থ থাকার জন্য সাধারণ জীবন পরিবর্তনগুলি নিয়ে আলোচনা করি। জোরালো ব্যায়ামে নিযুক্ত :- আপনার ফুসফুসের অবস্থার উন্নতি করতে আপনি যা করতে পারেন তা হল নিয়মিত ব্যায়াম করা। ব্যায়াম আপনার ফুসফুসের অবস্থা বজায় রাখে, ঠিক যেমন এটি আপনার শরীরের জন্য করে। আপনি যখন ব্যায়াম করেন তখন…
Read More
শীতের আবহাওয়ায় পুষ্টিকর খাবার প্রসঙ্গে বিশেষজ্ঞর মতামত

শীতের আবহাওয়ায় পুষ্টিকর খাবার প্রসঙ্গে বিশেষজ্ঞর মতামত

বদলে যাচ্ছে আবহাওয়া। ধীরে ধীরে আগমন ঘটেছে শীতের। এই আবহাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কিছু পুষ্টিকর খাবার রাখা উচিত নিজের ডায়েট চার্টে। এই প্রসঙ্গে বেশি কিছু তথ্য দিলেন খাদ্য বিশেষজ্ঞ এবং ফিসিকো ডায়েট ক্লিনিকের প্রতিষ্ঠাতা বিধি চাওলা। স্যুপ :- এটি শীতকালে একটি চমৎকার খাবার, কারণ তারা ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টিতে পূর্ণ থাকে। ভিটামিন সি এবং বিটা-ক্যারোটিন বেশি থাকায় এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। বাদাম :- দুধের সাথে বাদাম খাওয়া শীতের সময় ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করতে পারে। বাদামে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কাশি ও সর্দি দূরে রাখে। যাদের…
Read More
মুখ্যমন্ত্রীর তরফে বড় মন্তব্য

মুখ্যমন্ত্রীর তরফে বড় মন্তব্য

পূর্ব ঘোষণা অনুযায়ী নদিয়া সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফের একবার সিএএ নিয়ে মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। এই নিয়ে আবার একবার দুষলেন বিরোধী দলকে। একের পর এক অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে। নদিয়ার রানাঘাটে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে এই বিষয়টি নিয়ে বড় মন্তব্য করেছেন তিনি। মমতার দাবি, রাজ্যের বাইরে থেকে অস্ত্র আনা হচ্ছে বাংলায়। অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ডিসেম্বর মাস থেকে অশান্তি ছড়াতে পারে রাজ্যে এমন ভাবনা হয়েছে মুখ্যমন্ত্রীর। তাই তিনি দলের সকলকে তো বটেই, সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলেছেন। এই ক্ষেত্রেও তাঁর নিশানায় আছে বিরোধীরা। আর অস্ত্র ইস্যুতে তাঁর…
Read More
বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক নবান্নে

বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক নবান্নে

এই করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার বাড়ছে ডেঙ্গির উপদ্রব। বিগত কয়েক মাস ধরেই ডেঙ্গি চরম আতঙ্ক সৃষ্টি করেছে দেশে। একাধিক রাজ্যেই আক্রান্ত হচ্ছেন অনেকে। এবার রাজ্যের ডেঙ্গির পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। কলকাতা তো বটেই, একাধিক জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বাড়ছে মৃত্যুও। এই অবস্থায় নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব। স্বাস্থ্য দফতরের সচিব-সহ সমস্ত আধিকারিকদের এই বৈঠকে ডাকা হয়েছে। জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে জোর দেওয়া হবে বলে অনুমান। শেষ কয়েক সপ্তাহে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ব্যাপকভাবে বেড়েছে ডেঙ্গি সংক্রমণ। তাই এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া যায় তা ঠিক করতেই এই বৈঠক বলে মনে…
Read More
খারিজ হলো নীরবের আবেদন

খারিজ হলো নীরবের আবেদন

কয়েক কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকলেও এখনো পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে একাধিক দেশ ঘুরে বেড়াচ্ছে নীরব মোদী। এই পরিস্থিতিতে তাকে ফেরানো আদৌ যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে এখনও। কিন্তু ১১ হাজার কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব মোদীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আরও এক ধাপ এগোনো সম্ভব হয়েছে। লন্ডন হাইকোর্টে নীরবের একটি আবেদন খারিজ করা হয়েছে। তাকে যাতে ভারতে ফেরানো না হয় সেই মর্মে লন্ডন হাইকোর্টে আপিল করেছিলেন নীরব। দাবি করা হয়েছিল, নীরবের মানসিক অবস্থা একদম ভালো নয় এবং তার আত্মহত্যা করার সম্ভাবনা প্রবল। কিন্তু আদালত জানিয়েছে, তারা এটা মানতেই পারছে না যে, নীরবকে প্রত্যর্পিত…
Read More
মেনকার তরফে দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে ইডি

মেনকার তরফে দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে ইডি

অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর এই আর্জি প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এরইমাঝে মেনকাকে রক্ষা কবচ কেন? একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ কয়লা পাচার কাণ্ডে মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা।কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ কয়লা পাচার মামলায় এর আগে মেনকা গম্ভীরকে একাধিক বার তলব করে জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সম্প্রতি ব্যাঙ্কক যাওয়ার সময়…
Read More
সত্যি কি বিচ্ছেদ হয়ে গেলো সানিয়া-শোয়েবের

সত্যি কি বিচ্ছেদ হয়ে গেলো সানিয়া-শোয়েবের

বিগত বেশ কিছুদিন ধরে এক বড় জল্পনা চলছে খেলার জগতে। শোরগোল পড়েছে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাক ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে৷ যদিও শোয়েব বা সানিয়া কেউই নিজেদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি৷ তবে এবার তাঁদের বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন দু’জনেরই ঘনিষ্ঠ এক বন্ধু। যিনি আবার শোয়েব মালিকের ম্যানেজমেন্ট দলেরও সদস্য। নামপ্রকাশে অনিচ্ছুক সেই বন্ধু জানিয়েছেন, ‘‘সানিয়া ও শোয়েবের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁরা এখন আলাদাই থাকছেন৷ এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।’’ সূত্রের খবর, সানিয়া এবং শোয়েব একসঙ্গে না থাকলেও তাঁদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে তাঁরা একসঙ্গেই দেখাশোনা করছেন৷ ভাঙচে চলেছে ১২ বছরের সম্পর্ক৷ একটি…
Read More
অবাক করা বিষয়, কমেছে ভোটারের সংখ্যা

অবাক করা বিষয়, কমেছে ভোটারের সংখ্যা

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। ২০২৩ সাল শুরু হতে না হতেই পঞ্চায়েত ভোটের দামামা চূড়ান্তভাবে বেজে যাবে। তার আগে থেকে সব রাজনৈতিক দলগুলিই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। ইতিমধ্যে জানা গিয়েছে, রাজ্যের খসড়া ভোটার তালিকা নিয়ে এবার চর্চা শুরু হল। কারণ নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে তাতে আগের বছরের তুলনায় ভোটার সংখ্যা কমেছে। এইভাবে তা কমে যাওয়া অবাক করার মতো বিষয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে রাজ্যের ভোটার সংখ্যা প্রায় ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজারের কিছু বেশি। এদিকে ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ৭ কোটি ৪৩ লক্ষের মতো। অর্থাৎ এক বছরে ভোটারের সংখ্যা বাড়ার বদলে…
Read More