Arpita Debnath

5487 Posts
আবার সিএএ নিয়ে বিরোধী দলকে দুষলেন মুখ্যমন্ত্রী

আবার সিএএ নিয়ে বিরোধী দলকে দুষলেন মুখ্যমন্ত্রী

পূর্ব ঘোষণা অনুযায়ী নদিয়া সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফের একবার সিএএ নিয়ে মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। এই নিয়ে আবার একবার দুষলেন বিরোধী দলকে। মমতার দাবি, সিএএ নিয়ে সকলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বিজেপি। তিনি এই রাজ্যে এসব কিছুই হতে দেবেন না। একই সঙ্গে মতুয়াদের নিয়েও বড় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, তিনি জীবন দিতে তৈরি। কিন্তু কারোর নাগরিকত্ব কাড়তে দেবেন না। মমতা জানান, বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে নিয়ে আসে বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য। তাদের নাগরিকত্ব দিয়ে আদতে আপনার অধিকারকে ছোট করবে। তিনি স্পষ্ট করেন, মতুয়া, রাজবংশী, উদ্বাস্তু সকলে নাগরিক। কারোর নাগরিকত্ব কেড়ে নিতে…
Read More
চাকরি প্রার্থীদের বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি

চাকরি প্রার্থীদের বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই অবস্থায় ২০১৪ সালের চাকরি প্রার্থীদের জমায়েত ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার এক্সাইড মোড়। নিয়োগের দাবিতে পথে নামেছেন শয়ে শয়ে টেট উত্তীর্ণ প্রার্থীরা। কিন্তু তাঁদের বিক্ষোভ স্থলে পুলিশি ধরপাকড় শুরু হয়। আন্দোলনকারীরা তাতে বাধা দিলে বিরাট উত্তেজনা ছড়ায় উক্ত স্থানে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদিকে জানা গিয়েছে, আন্দোলনকারী এবং পুলিশি ধ্বস্তাধস্তির মাঝে মাথা ফেটে যায় এক চাকরিপ্রার্থীর। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে পুলিশের প্রিজন ভ্যানের তলায় শুয়েও অনেককে প্রতিবাদ করতে দেখা যায়। চাকরিপ্রার্থীদের বক্তব্য, হয় নিয়োগ, না হয় মৃত্যু। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। প্রতিবাদ দেখানো প্রায় সকলকে পুলিশ…
Read More
চলতে থাকা যুদ্ধের মাঝেই পরমাণু হামলা নিয়ে বাড়ছে আশঙ্কা

চলতে থাকা যুদ্ধের মাঝেই পরমাণু হামলা নিয়ে বাড়ছে আশঙ্কা

চলতি বছরের শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে শেষ হতে চললেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ এরই মাঝে আশঙ্কা বাড়ছে পরমাণু হামলা নিয়ে। বিগত বেশ কিছু বছর আগে পরমাণু বোমার হানায় জাপানের দুই শহর হিরোশিমা এবং নাগাসাকি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। মৃত্যু হয় কয়েক লক্ষ মানুষের। আর যারা বেঁচে গিয়েছিলেন তাঁদের হাজারো শারীরিক সমস্যা নিয়ে গোটা জীবন অতিবাহিত করতে হয়। এখনও সেই দুঃস্বপ্নের স্মৃতি তাড়া করে বেড়ায় শহরদুটিকে। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে সেই প্রসঙ্গ তুলে আনলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আট মাস পেরিয়ে গিয়েছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামছে না। তিনি বলেছেন, হিরোশিমা ও নাগাসাকির বিরুদ্ধে হামলা করে যেভাবে…
Read More
ভাঙা যাবে না হেরিটেজ ভবন, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে

ভাঙা যাবে না হেরিটেজ ভবন, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে

কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন যেন আর না ভাঙা হয়, এই বিষয়ে নজর দিতে হবে রাজ্যকে। আর যদি ভাঙা হয়, তাহলে তার জবাবদিহি রাজ্যকেই করতে হবে। স্পষ্ট জানিয়েছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এই বিষয়ে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এই মামলায় মূল অভিযোগ করা হয়েছে, হেরিটেজ ভবনের অব্যবহৃত ঘর ভেঙে নতুন নির্মাণ হয়েছে। যে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, সেই ঘরে এখন তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির অফিস হয়েছে বলে দাবি। এছাড়াও বাকি দুটো ঘর ভাঙার অভিযোগ…
Read More
আবারো এক নিম্নচাপের পূর্বাভাস

আবারো এক নিম্নচাপের পূর্বাভাস

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। সদ্য মাত্রই সিত্রাংয়ের প্রকোপ কাটিয়ে উঠেছে রাজ্য। রাজ্যের থেকে, এর দাপটে লন্ডভন্ড হয়েছে পড়শি বাংলাদেশ৷ ক্ষয় ক্ষতি হয়েছে বহু৷ বরাত জোড়ে সে যাত্রায় বেঁচে গিয়েছে বাংলা৷ এর পর থেকেই রাজ্যে বেশ শীত শীত আমেজ৷ সকাল হলেই বেশ শিরশিরানি ভাব৷ শীতের অপেক্ষায় দিন গুণছে বঙ্গবাসী৷ এরই মাঝে দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস৷ ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ৷ চলতি সপ্তাহের শেষেই সেই নিম্নচাপ ঘনীভূত হওয়া শুরু হবে৷ যার ফলে বঙ্গে শীতের ইনিংস শুরু করার আগেই আরও একদফা বৃষ্টিপাতের সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা…
Read More
নোটবন্দি হওয়ার পরেও বেড়েছে নগদ, একাধিক প্রশ্ন বিরোধীদের

নোটবন্দি হওয়ার পরেও বেড়েছে নগদ, একাধিক প্রশ্ন বিরোধীদের

আজ থেকে বিগত ছয় বছর আগে এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন নামো। ২০১৬ সালের নভেম্বর মাসের এক রাতে আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন নোটবন্দির কথা। জানান হয়েছিল, তৎকালীন ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হচ্ছে। লক্ষ্য ছিল, কালো টাকা ফিরিয়ে আনা। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে তথ্য দিয়েছে তাতে অবাক হতেই হয়। জানান হয়েছে, ২০১৬ সালে ভারতে জনতার হাতে নগদ ছিল প্রায় ১৭.৭ লক্ষ কোটি টাকা। আর ২০২২ সালের অক্টোবরের শেষে তার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ লক্ষ কোটি টাকার মতো। অর্থাৎ গত ছ'বছরে দেশের জনগণের হাতে নগদ বেড়েছে প্রায় ৭১ শতাংশ। স্বাভাবিকভাবে এই তথ্য প্রকাশ্য আসতেই চাপে পড়েছে বিজেপি…
Read More
বড় স্বস্তি, তলানিতে দেশের কোভিড গ্রাফ

বড় স্বস্তি, তলানিতে দেশের কোভিড গ্রাফ

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এরই মাঝে বিরাট স্বস্তির খবর। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুও হয়নি কারোর। দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের তলায় চলে এসেছে। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৬২৫ জন। দেশের মোট কোভিড সংক্রমিতের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৬২ হাজার ১৪১ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ১৪ হাজারের কাছে। আপাতত দেশের সুস্থতার হার ৯৮ শতাংশের বেশিই। আর এখনও অবধি কোভিডে প্রাণ হারিয়েছেন প্রায় ৫ লক্ষ ৩১ হাজার মানুষ। যদিও টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে…
Read More
লটারির তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে

লটারির তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে গরু পাচার কাণ্ডে আপাতত জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকার লটারির রহস্য ভেদে নেমে সিবিআই-এর হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, একটি নয়, তদন্তে নেমে তিনটি লটারির টাকার হদিশ পেয়েছেন তাঁরা৷ অনুব্রত-কন্য সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু’-দু’বার লটারির টাকা ঢুকেছে৷ টাকার অঙ্কটাও বেশ মোটা৷ তাঁর অ্যাকাউন্টে দু’দফায় প্রায় ৫১ লক্ষ টাকা ঢুকেছে বলে দাবি সিবিআই-এর৷ এর আগে ২০১৯ সালে অনুব্রতর একটি অ্যাকাউন্টে লটারির ১০ লক্ষ টাকা ঢুকেছিল বলে জানতে পেরেছে সিবিআই৷ কাকতালীয় ভাবে বারবার লটারির টাকা ঢুকেছে একই পরিবারে৷ উত্তর খুঁজছে কন্দ্রীয়…
Read More
দেশে ঢুকছে নগদ, হামলার ছক কষছে দাউদ

দেশে ঢুকছে নগদ, হামলার ছক কষছে দাউদ

শুরু হলো তদন্ত, বিগত বেশ কিছু বছর পর আবার একবার তৈরী হচ্ছে হামলার ছক। জাগছে নাশকতার আশঙ্কা, ফের একবার দেশে হামলার ছক কষছে আন্ডারওয়ার্ল্ড ‘ডন’ দাউদ ইব্রাহিম৷ বিভিন্ন রকম সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য পাকিস্তান থেকে পাঠানো হচ্ছে মোটা অঙ্কের টাকা৷ গত চার বছরে ১২ থেকে ১৩ কোটি টাকা পাঠিয়েছে দাউদ৷ সম্প্রতি দাউদ এবং তার ঘনিষ্ঠ সহকারী ছোটা শাকিলের বিরুদ্ধে জমা দেওয়া চার্জশিটে এমনটাই উল্লেখ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গোয়েন্দাদের দাবি, সম্প্রতি দুবাই থেকে পাকিস্তান হয়ে সুরত এবং মুম্বইয়ে হাওয়ালার মাধ্যমে টাকা এসেছে। এই সন্ত্রাসবাদী ‘অনুদান’ এসেছে দাউদ এবং তাঁর সহযোগী ছোটা শাকিলের কাছ থেকে। আপাতত পাকিস্তানের করাচিতে রয়েছে দাউদ। এদিকে, ‘ডন’ এর সহযোগী ছোটা…
Read More
চলতে থাকা অভিযোগের মাঝেই রাজ্য সরকারের বকেয়া মেটাল কেন্দ্র

চলতে থাকা অভিযোগের মাঝেই রাজ্য সরকারের বকেয়া মেটাল কেন্দ্র

চলতে থাকা একাধিক অভিযোগের মাঝেই রাজ্যের সরকারের বকেয়া মেটাল কেন্দ্র সরকার। দীর্ঘ পাঁচ মাস পর কেন্দ্রের কাছ থেকে সর্বশিক্ষা অভিযানের বকেয়া টাকা পেল রাজ্য। প্রায় ৯৫৫ কোটি বকেয়া টাকা পেল রাজ্য সরকার। এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের অধিকাংশ রাজ্যই ‘আর্থিক সংকটে’ রয়েছে। বহু রাজ্যের ঘাড়েই বিপুল ঋণের বোঝা। এটা তো সর্বভারতীয় সমস্যা। সব রাজ্যে অর্থের অভাব। বকেয়া তো মেটাতেই হবে।’ সর্বশিক্ষা অভিযানের টাকা মিললেও ১০০ দিনের কাজের টাকা নিয়ে এখনও চলছে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি। ১০০ দিনের কাজের টাকা না পেলে জেলায়-জেলায় ক্ষোভের সঞ্চার ঘটবে। এর প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে৷ ভোট পরিস্থিতি বিচার করে সম্ভবত…
Read More
সময় মতোই দেওয়া হবে ডিএ, জানালেন শোভনদেব

সময় মতোই দেওয়া হবে ডিএ, জানালেন শোভনদেব

দীর্ঘদিন ধরেই চলছে লড়াই সরকারি কর্মচারীদের বকেয়া নিয়ে। এই ইস্যুতে রাজ্য সরকারের চাপ ক্রমশ বাড়ছে। বিভিন্ন সংগঠন হুঁশিয়ারি দিয়েছে বৃহৎ আন্দোলনের। তবে বিতর্কের মাঝেই ডিএ নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর আশার বাণী, সঠিক সময় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবেন। মন্ত্রীর কথায়, রাজ্য সরকার যে প্রকল্পগুলির মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের মানুষকে স্বাবলম্বী করে তুলেছে সেগুলো বন্ধ করে রাখা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী নিজেও চান সকল সরকারি কর্মীরা ভাতা পান। কিন্তু রাজ্যের বাকি মানুষের কথাও তাঁকে ভাবতে হয়। এই মুহূর্তের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এগোতে হচ্ছে। তাই এখন রাজ্যের গরিব মানুষদের কথাই আগে ভাবা হচ্ছে। শোভনদেবের কথায়, মুখ্যমন্ত্রী…
Read More
চাঞ্চল্যকর তথ্য, মোরবি সেতু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

চাঞ্চল্যকর তথ্য, মোরবি সেতু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

সম্প্রতি এক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে গুজরাট, যা সবার কাছেই খুব মর্মান্তিক। এই ঘটনা নিয়ে এখন উত্তাল পরিস্থিতি গোটা দেশ। এই পরিস্থিতিতে নতুন করে দানা বাঁধছে বিতর্ক। গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয় নিয়ে অভিযুক্ত ‘ওরেভা’ সংস্থার গ্রেফতার হওয়া ম্যানেজার আদালতে দাবি করেছিলেন যে, ঈশ্বরের ইচ্ছা ছিল বলেই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এবারেও অভিযোগ সেতু সংস্কারের বরাত পাওয়া সেই সংস্থা ‘ওরেভা’র বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই ঝুলন্ত সেতু সংস্কারের জন্য মাত্র ১২ লক্ষ টাকা খরচ করেছিল ওই সংস্থা। সূত্র মারফৎ জানা গিয়েছে, এই সেতু সংস্কারের জন্য উক্ত সংস্থাকে বরাত মোট ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল! তা থেকেই মাত্র ১২ লক্ষ টাকা খরচ…
Read More
পূর্ব অনুমানকে সত্যি করে একাধিক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাস্কের

পূর্ব অনুমানকে সত্যি করে একাধিক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাস্কের

বহু চর্চার পর অবশেষে বদলে গেলো মালিকানা। অবসান হলো বহু দিন ধরে চলতে থাকা বহু জল্পনার। বিগত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে, টুইটার সফটওয়্যারের মালিক হলেন ইলন মাস্ক। আর তা কেনার পরেই, পূর্ব অনুমান মতোই একাধিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। তিনি যে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবেন সেই জল্পনাও তৈরি হয়েছিল। আর এখন হচ্ছেও তাই। প্রাথমিকভাবে একাধিকজনকে ছাঁটাই করেছেন মাস্ক। তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন সিইও পরাগ আগারওয়াল। এবার প্রায় সাত হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতেও কর্মী ছাঁটাই হয়েছে। এই নিয়ে টুইট করে ব্যাখ্যা দিয়েছেন খোদ ইলন। একাধিক সূত্রের খবর, টুইটার তাদের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। শুধু আমেরিকা…
Read More
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরিকল্পনায় বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরিকল্পনায় বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

লক্ষ্য এখন একটাই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। এরই মাঝে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এর ফলে স্বাভাবিকভাবেই এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে, দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূল বেশ অস্বস্তিকর জায়গায় রয়েছে। এদিকে তৃণমূল চায় রাজ্যবাসীর কাছে যেন 'ফিলগুড' পরিস্থিতি বজায় থাকে। সেই লক্ষ্যে সরকারের নজরে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ। উৎসবের মরশুমের আগে থেকেই জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে বিশেষ বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে কমিয়ে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আনা যায়, সেই লক্ষ্যেই বৈঠক ডেকেছেন তিনি। আগামী ১৪ নভেম্বর বিকেল চারটের সময় নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে।…
Read More