16
Nov
পূর্ব অনুমানই সত্যি হলো। বেশ কদিন ধরেই অনুমান করা হয়েছিল যে, এক বছরের মধ্যে চিনকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশ হয়ে উঠবে ভারত। তেমনটাই যে হতে চলেছে তা কার্যত প্রমাণিত। কারণ, বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি ছুঁয়ে ফেলেছে আর তাতে সবথেকে বেশি অবদান আছে ভারতের। এমনটাই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটিতে পৌঁছতে সময় নিয়েছে ১২ বছর। অনুমান করা হচ্ছে, ৮০০ কোটি থেকে তা ৯০০ কোটি আগামী ২০৩৭ সালের মধ্যে হয়ে যাবে, অর্থাৎ ১৪ বছর সময় লাগবে তার জন্য। এইভাবে যদি জনসংখ্যা বৃদ্ধির গ্রাফ মিলে যায় তবে ২০৮০ সালে পৃথিবীর জনসংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় ১০০০ কোটি,…
